শব্দে শব্দে আল কুরআন সূরা আল হাঙক্কাহ | তাকে কঠোর শাস্তি দিতাম । আর তখন তাকে সেই শাস্তি থেকে কোনো মানুষ রক্ষা | করতে পারতো না। ২৭. অর্থাৎ আল কুরআন থেকে সেসব মানুষকে পথের দিশা দিতে পারে যারা আল্লাহর ওপর ঈমান রাখে এবং একমাত্র আল্লাহর ভয়ে ভালো-মন্দের মধ্যে পার্থক্য করে ভালোকে গ্রহণ করে এবং মন্দকে পরিত্যাগ করে। তাদের মন সদা-সর্বদা কল্যাণমূলক কাজে ধাবিত হয়, ন্যায় ও ইনাসাফ প্রতিষ্ঠা, করার জন্য চিন্তা-ভাবনা করে। আর যারা দুনিয়ার স্রোতে গা ভাসিয়ে ভেসে চলে, তাদের জন্য এ কুরআন কোনো কল্যাণের বাণী বহন করে না। তারা কুরআন থেকে কোনো উপকার লাভ | করতে পারে না। ২৮. অর্থাৎ কুরআনকে মিথ্যা সাব্যস্তকারী লোক তোমাদের মধ্যেই রয়েছে। যারা | কুরআনকে মিথ্যা বলে মনে করে, তারা আল্লাহকে ভয় করে না। আল্লাহ তাদের | সম্পর্কে জানেন। তবে তিনি তাদেরকে সাথে সাথে পাকড়াও করবেন না । তিনি | তাদেরকে সংশোধনের জন্য অবকাশ দিচ্ছেন। ২৯. অর্থাৎ কুরআনকে মিথ্যা বলে ধারণাকারীরা মৃত্যুর পরেই কুরআনের সত্যতা বুঝতে সক্ষম হবে। কিন্তু তখন তো আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তারা তখন দেখবে কুরআনকে সত্য বলে বিশ্বাস করে তার আলোকে যারা জীবন গড়েছে তারা কেমন সুখ-স্বাচ্ছন্্য ভোগ করছে। তখন অস্বীকারকারীরা শুধু আফসোসই করবে। ৩০. অর্থাৎ কুরআন আল্লাহর সুনিশ্চিত বাস্তব সত্য কালাম । এতে সন্দেহের কোনো অবকাশ নেই । ‘ইয়াকীন’ শব্দের অর্থ সুদৃঢ় বিশ্বাস । ইয়াকীনের তিনটি পর্যায় রয়েছে ঃ এক ঃ ইলমুল ইয়াকীন-_এটা এমন বিশ্বাসকে বলা হয়, যা পৃথিবীতে বিদ্যা বা শোনা জ্ঞানের মাধ্যমে অর্জিত হয়। এ ধরনের বিশ্বাস বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দুই £ঃ আইনুল ইয়াকীন-_এ বিশ্বাস অর্জিত হয় চাক্ষুষ দেখা জ্ঞানের মাধ্যমে । এরূপ বিশ্বাস অর্জিত হলে তা বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে না। তিন £$ হান্ধুল ইয়াকীন---এ বিশ্বাস অর্জিত হয় বাস্তব ব্যবহারিক উপলব্ধ জ্ঞানের ভিত্তিতে । এ বিশ্বাস আইনুল ইয়াকীনের তুলনায় অনেক সুদৃঢ় ও মজবুত হয় । আল্লাহ তা'আলা একে এ পর্যায়ের বিশ্বাসযোগ্য গ্রন্থ হিসেবে অভিহিত করেছেন। অর্থাৎ কুরআন যারা শোনে, এর বিষয়বস্তু নিয়ে যারা চিন্তা-গবেষণা করে এবং এর বিধি-বিধান যারা নিজেদের জীবনে প্রতিফলিত করে, তাদের অন্তরে কুরআন সম্পর্কে | এরূপ সুদৃঢ় বিশ্বাস জন্মলাভ করে। www.amarboi.org Wwww.i-onlinemedia.net
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।