শব্দে শব্দে আল কুরআন ১৩ তম খণ্ড
/ ৪০৬
📝 লেখা 📖 পিডিএফ

[দ্হিক আদায় করার সাথে সাথে তার নিকটাত্মীয়দের হকও আদায় করতে পারেন-_ যার | তীর সাহায্যের মুখাপেক্ষী অথবা যাদের সাহায্য করা প্রয়োজন বলে তিনি মনে | করেন। রাসূলের ইন্তিকালের পর এ অংশেরও স্বতন্ত্র মর্যাদা অবশিষ্ট নেই ; বরং মুসলমানদের মতো বনী হাশেম ও বনী মুত্তালিবের অভাবী লোকদের অধিকারসমূহও | বায়তুলমালের যিশ্মাদারীতে চলে গেছে। ১৪. অত্র আয়াতে সম্পদ বণ্টনের উপরোক্ত বিধান দেয়ার কারণ বর্ণিত হয়েছে। বলা হয়েছে যে, ধন-সম্পদ তোমাদের ধনীদের মধ্যে যেনো আবর্তিত হতে না থাকে। অর্থাৎ ধন-সম্পদের আবর্তন গোটা সমাজের মধ্যে অবাধ ও সাধারণ হতে হবে। | কেবলমাত্র ধনশালী লোকদের মধ্যেই ধন-সম্পদ আবর্তিত হতে থাকবে, কিংবা ধর্নীরা | আরও অধিক ধনশালী আর গরীবরা আরও অধিক গরীব হতে থাকবে--এটা | কুরআনের এ মূলনীতি নির্ধারণী আয়াতের সম্পূর্ণ বিরোধী ৷ ইসলামী অর্থনীতিতে ব্যক্তি মালিকানা স্বীকৃত, কিন্তু তা এ মূলনীতি দ্বারা সীমাবদ্ধ । | অর্থাৎ ধন-সম্পদ শুধুমাত্র ধনীদের মধ্যে আবর্তিত না হয়ে গোটা সমাজের মধ্যে আবর্তিত হওয়ার বিধান দ্বারা সীমাবদ্ধ । আর এ উদ্দেশ্যেই কুরআন মাজীদে সুদকে হারাম করা হয়েছে। যাকাতকে ফরয তথা অবশ্য আদায়যোগ্য বিধান হিসেবে নির্ধারণ করা হয়েছে, গনীমতের পীচের এক অংশ সাধারণ্যে বন্টনের বিধান দেয়া হয়েছে, বিভিন্ন কাফ্‌ফারার এমনসব বিধান দেয়া হয়েছে, যাতে ধন-সম্পদের স্রোত En CP ES CEA CAE LE SUG RAC AGU TO দেয়া হয়েছে যাতে প্রত্যেক মৃত ব্যক্তির সম্পদ অধিকতর ব্যাপক ক্ষেত্রে বিভক্ত হয়ে পড়ে । নৈতিকতার দিক থেকে কৃপণতাকে ঘৃণ্য ও নিন্দনীয় এবং দানশীলতাকে অতীব উত্তম ও প্রশংসনীয় গুণ হিসেবে অভিহিত করা হয়েছে। সচ্ছল লোকদের সম্পদে প্রার্থী ও বঞ্চিত লোকদের অধিকার রয়েছে বলে ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে যে, এটা তাদের দয়ার দান নয়, বরং বঞ্চিতদের সুস্পষ্ট অধিকার হিসেবে যথাযথভাবে | আদায়ের তাকীদ দেয়া হয়েছে। ইসলামী রাষ্ট্রের আয়ের একটা বিরাট উৎস ‘ফাই'- এর সম্পদ সমাজের গরীবদের সাহায্য দানে ব্যয়ের বিধান দেয়া হয়েছে। ইসলামী রাষ্ট্রের আয়ের অন্যতম প্রধান উৎস যাকাতের এক বিরাট অংশ গরীবদের মধ্যে ব্যয়ের বিধান দেয়া হয়েছে। (তাফহীম) অতএব ইসলাম ব্যক্তি মালিকানা স্বীকার করে। কিন্তু তাই বলে ইসলামকে পুঁজিবাদ বলা যাবে না। আর পুঁজিবাদও ইসলাম থেকে সৃষ্ট নয়। পুঁজিবাদ সুদ ও মজুদদারী ছাড়া কায়েম হতে পারে না। ইসলামের অর্থনেতিক ব্যবস্থা আল্লাহ প্রদত্ত ভারসাম্যপূর্ণ এক বিশেষ ব্যবস্থা, যা পুঁজিবাদ ও সমাজতন্ত্র থেকে স্বতন্ত্র এবং স্বতত্ত্রভাবে এর বিকাশ ও বিরাজ যা সুষম ও সকলের অধিকার সম্বলিত এবং অনুপম EE ii পারা ৪ ২৮ www.amarboi.org Wwww.i-onlinemedia.net

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।