['কুরআনই প্রমাণ দেয় যে, আপনি উন্মাদ বা পাগল নন। আপনি সুস্থ মস্তিষ্ক বিশিষ্ট] | আল্লাহর একজন সন্মানিত নবী । প্রকৃতপক্ষে পাগল কারা, তা আপনিও দেখতে পাবেন | | এবং তারাও বুঝতে সক্ষম হবে। আপনি তাদের সাথে কোনোরূপ নমনীয়তা ও সমঝোতা করবেন না। তারা আপনার বিরুদ্ধে যতোই দুর্নাম ও বিরোধিতার তুফান সৃষ্টি করুক না কেনো আপনি আল্লাহর ওপর পর্বতের মতো অটল থাকবেন, আপনার বিজয় সুনিশ্চিত । অতঃপর মক্কার বিশিষ্ট কুরাইশ নেতার চরিত্র-বৈশিষ্ট্য আলোচনা করে তার কথা ও কাজের অনুসরণ না করার জন্য সতর্ক করে দেয়া হয়েছে। ১৭ থেকে ৩৩ আয়াতে আগের কালের একটি বাগানের মালিকদের দৃষ্টান্ত পেশ করা হয়েছে। তারা আল্লাহর অসংখ্য নিয়ামতের মালিক হয়েও তার নিয়ামতের না-শোকরী করেছে। ফলে তারা আল্লাহর গযবের শিকার হয়ে সর্বহারা হয়ে গেছে। অবশ্য তারা নিজেদের ভুল বুঝতে পেরে তাওবা করে নিজেদেরকে শুধরে নিয়েছে। আর তাদের প্রতি দয়া প্রদর্শন করেছেন। তাদের বাগানটি যে তাদের জন্য আল্লাহর পরীক্ষা ছিলো তা বুঝানোর উদ্দেশ্যে আল্লাহ কাহিনীটি উল্লেখ করেছেন। অনুরূপভাবে মহানবী সা.-ও ছিলেন মন্কাবাসীদের জন্য আল্লাহর পরীক্ষা বিশেষ, তারা যদি তার উপস্থাপিত শিক্ষা ও জীবনাদর্শ মেনে নিয়ে নিজেদের জীবনে তা পুরোপুরি বাস্তবায়ন করতো, তাহলে তাদের ইহকাল ও পরকাল সুখ-শাস্তিতে ভরে উঠতো । এটাই ছিলো বাগানের ঘটনা বর্ণনা করার মূল উদ্দেশ্য । ৩৪ আয়াত থেকে ৪৭ আয়াত পর্যন্ত কাফিরদেরকে সরাসরি সম্বোধন করে এবং নবী করীম সা.-কে সম্বোধনের মাধ্যমে সমালোচনা ও উপদেশ দান করা হয়েছে। এ পর্যায়ে বলা হয়েছে যে, আল্লাহ তাআলা যথার্থ ন্যায় পরায়ণ ও সুবিচারক । তিনি | তার সুবিচারের নীতি অক্ষুন্ন রাখার জন্যই পরকালে তার অনুগত মুত্তাকী-পরহেযেগার লোকদেরকেই পুরস্কৃত করবেন। মুত্তাকী-পরহেযগার বান্দাহদেরকে পুরস্কৃত না করে অবাধ্য ও বিদ্রোহী কাফির-মুশরিকদেরকে পুরস্কৃত করার যে ধারণা কাফির-মুশরিকরা পোষণ করে, তা নিতান্ত অযৌক্তিক ও ভিত্তিহীন ধারণা । তারা ইহকালে ধন-সম্পদ লাভ করে এ ধোকায় পড়ে আছে যে, পরকালেও তারা সুখে-স্বাচ্ছন্দ্যে থাকবে । তারা এ ধারণাও করছে যে, তারা যা কিছু করছে সেটাই নির্ভুল ও কল্যাণকর কাজ । এ ধোকায় পড়ে তারা ক্রমান্বয়ে ধ্বংসের দিকেই যাচ্ছে । অথচ তারা তা বুঝতে পারছে না। ৪৮ থেকে সূরার শেষ পর্যন্ত আল্লাহ তাআলা রাসূলে কারীম সা.-কে দীন প্রতিষ্ঠার আন্দোলনে বিদ্রোহীদের সকল তৎপরতার মুখে দৃঢ় প্রত্যয়, ধৈর্য ও মনোবল সহকারে এগিয়ে যাওয়ার জন্য উপদেশ দান করা হয়েছে। অবশেষে ইউনুস আ.-এর দৃষ্টান্ত উল্লেখ করে তার মতো ধৈর্যহারা না হওয়ার জন্য সতর্ক করে দেয়া হয়েছে। 0, bod . 8 ২৯ . . . www.amarboi.org Wwww.i-onlinemedia.net
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।