SR BTR ৩. (তিনি সেই সত্তা) যিনি সৃষ্টি করেছেন সাত আসমান স্তরে স্তরে ; তুমি দয়াময়ের সৃষ্টিতে কোনো খুঁত দেখতে পাবেনা ।' ৩৩)৷-(তিনি সেই সত্তা) যিনি ; 5-সৃষ্টি করেছেন; এ--সাত ; ৩১ -আসমান; ৮ -স্তরে স্তরে ; 6%-তুমি দেখতে পাবে না; 5 সৃষ্টিতে ; > - দয়াময়ের ; "কোনো ; ৩+৬-খুঁত ; উদ্দেশ্যহীন নয়, আয়াতে জীবনের আগে মৃত্যুর উল্লেখ করে বুঝানো হয়েছে যে, মানুষ প্রথমে মৃতই ছিলো। অতঃপর তাদেরকে জীবন দান করা হয়েছে। এ মৃত্যু ও জীবন সৃষ্টির উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে এটা পরীক্ষা করে দেখা যে, দুনিয়ার জীবনকালে কারা তাদের কাজ-কর্মে সৎ ও সুন্দর হয় আবার কারা তাদের কাজ-কর্মে অসৎ ও অসুন্দর হয়। মানুষের জীবনকালে তার জড় দেহটি হচ্ছে তার রূহ বা আত্মার বিচরণ ও অবস্থানের একটি বাহন মাত্র । এ বাহন সৃষ্টির আগে তার আত্মার কাজ-কর্মের কোনো অস্তিত্ব ছিলো না । দেহটিকে আত্মার বাহন হিসেবে সৃষ্টি করে তাকেই ‘হায়াত’ , বা জীবন নামকরণ করা হয়েছে। আর এ বাহন সৃষ্টির আগে আত্মার সম্পর্ক যখন দেহের সাথে ছিলো না এবং আবার যখন দেহের সাথে আত্মার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সে অবস্থাটিকে মৃত্যু নাম দেয়া হয়েছে। আর এ ষৃত্যু ও জীবন দেয়ার মালিক একমাত্র আল্লাহ । তিনি ছাড়া আর কেউ এ অবস্থা সৃষ্টি করতে পারে না। এ আয়াত থেকে এ ইংগিতও পাওয়া যায় যে, প্রত্যেক মানুষের মধ্যেই ভালো বা মন্দ কাজ করার উপাদান রয়েছে। সূরা আশ শামসের ৮ আয়াতে বলা হয়েছে, “আমি | তাদের মধ্যে ভালো ও মন্দের উপাদান রেখে দিয়েছি ।”সুতরাং এ সৎস্বভাব ও অসৎ স্বভাবের সমন্বয়ে গঠিত মানুষের মধ্যে কারা ভালো ও উত্তম কাজ করে, আর কারা মন্দ ও অনুত্তম কাজ করে তা পরীক্ষা করাই মৃত্যু ও জীবন সৃষ্টির মূল উদ্দেশ্য । এ আয়াত থেকে এটাও বুঝা যায় যে, ভালো-মন্দের মাপকাঠি নির্ধারণ করাও পরীক্ষার্থীর কাজ নয়। অতএব কোন্টি ভালো আর মন্দ তা নির্ধারণকারীও মানুষ নিজে নয়, বরং আল্লাহ-ই। আর তাই কোন্ কাজ ভালো আর মন্দ তা আগে থেকে জেনে নেয়া পরীক্ষার্থীর জন্য অত্যাবশ্যক । কারণ পরীক্ষায় কৃতকার্য হওয়া না হওয়ার ওপরই ফলাফল নির্ধারিত হবে। আর ভালো কাজ করে পরীক্ষায় উত্তীর্ণ হলে শুভ প্রতিফল এবং মন্দ কাজ করে পরীক্ষায় অকৃতকার্য হলে মন্দ প্রতিফল ভোগ করতে হবে। এটাই পরীক্ষার দাবী । কেননা প্রতিদান না দেয়া হলে পরীক্ষা-ই অর্থহীন হয়ে পড়ে । আর আল্লাহ তা'আলা কখনো অর্থহীন কাজ করেন না। ৫. অর্থাৎ আল্লাহ তা‘আলা মহাপরাক্রমশালী ও সর্বশক্তিমান হওয়া সত্বেও তিনি | |, তীর সৃষ্টির প্রতি অত্যন্ত দয়াবান ও ক্ষমাশীল ৷ মানুষের প্রতি তিনি যালিম ও কঠোর ॥/ পারা £ ২৯ PE | www.amarboi.org Wwww.i-onlinemedia.net
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।