থেকে, বের বর্ষণ যযে ধাল রর দিতে রয় চন তাহলে তোরা দেরকে রল্গা ররর মতো কেউ আছে কি ? সুতরাং তোমরা তার সন্মুখে অবনত হও, তীর অস্তিত্বের স্বীকৃতি দাও এবং তীর নিরংকুশ ক্ষমতা ইখতিয়ার ও অধিকারকে মেনে নাও । ইতোপূর্বে যারা তাঁকে মেনে নেয়নি, তাদেরকে তিনি কঠোর শাস্তি দিয়েছেন । তোমাদের নিকট এমন কোনো বাহিনী নেই, যারা তোমাদেরকে আল্লাহর মুকাবিলায় তীর শাস্তি থেকে বাচাতে পারে। তিনি যদি তোমাদের জীবন জীবিকা বন্ধ করে দেন, তবে তোমাদের জন্য তার ব্যবস্থা করার মতো কেউ আছে কি ? অতএব এসব বাস্তব সত্যসমূহ সম্পর্কে গভীরভাবে চিন্তা- ভাবনা করে তার প্রতি তোমাদের ঈমান আনা উচিত । আসলে তোমাদেরকে আল্লাহই সৃষ্টি করেছেন। তিনি তোমাদেরকে শোনা, দেখা ও বুঝার জন্য অস্তর দিয়েছেন এসব ব্যবহার করে তার প্রতি তোমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। এসব কথা মানুষকে আল্লাহর একত্ববাদ ও নিরংকুশ ক্ষমতা ইখতিয়ারকে নির্ভেজালভাবে বিশ্বাসী করার জন্য উল্লেখ করা হয়েছে । ২৪ থেকে ২৭ আয়াতে বলা হয়েছে যে, অবশেষে সবাইকে আল্লাহর নিকট ফিরে যেতে হবে ; কিন্তু সেই সুনির্দিষ্ট সময়টা একমাত্র আল্লাহই জানেন। নবী-রাসূলগণ সংঘটিতব্য সেই মহাসত্য সম্পর্কে মানুষকে জানিয়ে দেয়ার জন্যই আদিষ্ট ; তার সময়কাল বলে দেয়া তাদের দায়িত্ব নয়। তোমরা যখন তোমাদের চোখের সামনে তা সংঘটিত হতে দেখবে । তখন তোমরা ভীত-বিহ্বল কম্পমান হয়ে পড়বে এবং সেই মুহূর্তে তোমাদের করণীয় সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। অবশেষে ২৮ থেকে ৩০ আয়াতে মক্কার কাফিরদের সেসব অবাঞ্ছিত কথার জবাব দেয়া হয়েছে, যা তারা রাসূলুল্লাহ সা. ও তার সঙ্গী-সাথীদের বিরুদ্ধে বলতো । তারা রাসূলুল্লাহ সা.-কে অশালীন গালি-গালাজ করতো এবং মু’মিনদের ধ্বংস কামনা করতো । এ পর্যায়ে তাদেরকে সত্য ও ন্যায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে যে, রাসূলুল্লাহ সা. তার সংগী-সাথীসহ ধ্বংস হোক অথবা তাদের প্রতি আন্লাহর রহমত বর্ধিত হোক, তাতে তোমাদের ভাগ্যের কোনোই পরিবর্তন হবে না। তোমাদের ব্যাপার সম্পর্কে তোমাদেরকেই চিন্তা করতে হবে। আল্লাহর শাস্তি যদি তোমাদের জন্য অবধারিত হয়ে যায়, তাহলে তোমাদেরকে তা থেকে কেউই রক্ষা করতে পারবে না। তোমরা মু’মিনদেরকে পথভ্রষ্ট বলে ধারণা করছো ; কিন্তু আসলে কারা পথভ্রষ্ট তা একদিন অবশ্যই উদঘাটিত হবে। সূরার শেষাংশে বিশেষভাবে মক্কার কাফিরদের সামনে এবং সাধারণভাবে সকল মানুষের সামনে এ প্রশ্ন রাখা হয়েছে যে, তোমরা চিন্তা-ভাবনা করে দেখো--যে পানির ওপর তোমাদের জীবন নির্ভরশীল তা যদি এ মরুনময় ও পর্বত সংকুল অঞ্চল থেকে নিয়ে যাওয়া হয় অর্থাৎ ভূ-গর্ভের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়, তাহলে এমন কে আছে, যে তোমাদের তা পুনরায় ফিরিয়ে এনে দিতে পারে ? এসব কিছু চিন্তা-ভাবনা + করে তোমাদের অবশ্যই আল্লাহর ওপর ঈমান আনা কর্তব্য । www.amarboi.org Wwww.i-onlinemedia.net
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।