শব্দে শব্দে আল কুরআন ১৩ তম খণ্ড
/ ৪০৬
📝 লেখা 📖 পিডিএফ

সূরার প্রথম আয়াতের বাক্যাংশ “বিয়াদিহীল মূলক’ থেকে ‘আল মুলক’ শব্দটিকে সূরার নাম' হিসেবে খহণ করা হয়েছে। ‘আল মূলক’ অর্থ সর্বময় রাজত্ব ও কর্তৃত্ব । নাখিল্লের সময়ক্কান্ল বিষয়বস্তুর আলোকে এটা সুস্পষ্ট যে, সূরাটি মাক্কী জীবনের প্রথম দিকে নাযিল হয়েছে। এ সূরার অধ্যয়নকারী অশেষ কল্যাণ ও বরকত লাভের অধিকারী হয়, তাই এর আরেক নাম ‘তাবারাকা'। এর অধ্যয়নকারী কবর আযাব থেকে নাজাত পায় এবং তার ওপর আযাব আসাকে প্রতিরোধ করে বলে আরো দুটো নাম---'মুনজিয়া' অর্থ নাজাত দানকারী ও ‘মানিয়া’ অর্থ প্রতিরোধকারী ৷ (কুনহুল মাআনী, ফাতহুল কাদীর) আলোচ্য বিষয় এ সূরায় অন্যান্য মাক্কী সূরার মতো ইসলামের মৌলিক শিক্ষাকে সংক্ষিপ্ত অথচ | আকীদা-বিশ্বাসসমূহ সুদৃঢ়ভাবে বদ্ধমূল হয়ে যায় এবং তারা যাতে এ ব্যাপারে গভীরভাবে চিন্তা-ভাবনা করতে পারে। সূরার শুরু থেকে পাচ আয়াতে আল্লাহর সর্বময় ও সার্বভৌম ক্ষমতার বর্ণনা দিয়ে সৃষ্টিজগতে তার তুলনাহীনতার কথা প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে যে, তোমরা আল্লাহর সৃষ্টিজগতে আতিপাতি করে খুঁজেও কোথাও কোনো খুঁত বা অসামঞ্জস্য বের করতে পারবে না। এ জগতে তোমাদের পরীক্ষার জন্য জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছেন, যাতে তোমাদের স্বাধীনতাকে অক্ষুণ্ু রেখে তোমাদের মধ্যে সৎকর্মশীলদের সৎকর্মকে বাস্তবে প্রমাণ করে দিতে পারেন। - ড থেকে ১১ আয়াতে আল্লাহর সাথে কুফরী করার ভয়াবহ পরিণতির কথা তুলে ধরা হয়েছে এবং জাহারবামের রোষানল সম্পর্কে বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ১২ থেকে ১৪ আয়াতে মানুষের ছোট-বড় ও গোপন-প্রকাশ্য সকল কর্মতৎপরতা সম্পর্কে আল্লাহ যে পূর্ণ ওয়াকিফহাল তার বর্ণনা দিয়ে সৎকর্মশীলদের শুভ পরিণামের কথা উল্লেখ করা হয়েছে। ১৫ থেকে ২৩ আয়াতে মুত্তাকী মানুষের সামনে আল্লাহর অসীম ক্ষমতা, কুদরত ও সৃষ্টি কৌশলের উল্লেখ করা হয়েছে। এ পর্যায়ে বলা হয়েছে যে, এ পৃথিবীর প্রকৃতি ও | ভূ-পৃষ্ঠকে আমি নরম ও চলনোপযোগী করে সৃষ্টি করেছি এবং আকাশকে শূন্যলোকে | [|॥ ঝুলিয়ে রেখেছি। বায়ুমণ্ডলকে পক্ষীকূলের উড়ে বেড়ানোর উপযোগী করে সৃষ্টি করেছি । | : পারা ৪ ২৯ Mt www.amarboi.org Wwww.i-onlinemedia.net

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।