শব্দে শব্দে আল কুরআন ১৩ তম খণ্ড
/ ৪০৬
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন সূরা আত তাহরীম [ ২৫. ‘বিশ্বাসঘাতকতা করেছিলো'-_একথার অর্থ এ নয় যে, তারা কোনো অনৈতিক] | কাজে জড়িয়ে পড়েছিলো এবং এর অর্থ হলো, তারা দীন ও ঈমানের সাথে একমত | পোষণ করেনি । তারা কুফরী করেছিলো। নূহ আ.-এর স্ত্রীর নাম ছিলো ‘ওয়াহেলা’। সে তীর (নূহের) জাতির লোকদের নিকট বলতো যে, ‘নূহ একটা পাগল’ আর লূত আ.-এর স্ত্রীর নাম ছিলো ‘ওয়ায়েলা’। সে লূত আ.-এর দুশমনদেরকে লূত আ.-এর নিকট আগমনকারী মেহমানদের সল্পর্কে দিনে ধোয়া সৃষ্টির মাধ্যমে এবং রাতে আগুন জ্বালিয়ে সংবাদ পৌছাতো। এটাই ছিলো তাদের খিয়ানত তথা বিশ্বাসঘাতকতার নমুনা । নচেত কোনো নবীর ন্ত্রী-ই চারিত্রিক অনৈতিক কাজে জড়িত হয়নি। ইবনে | আব্বাস রা. বলেছেন__ “কোনো নবীরই কোনো স্ত্রী ব্যভিচারিণী বা দ্বিচারিণী হয়নি৷” বস্তুত এ দু’ নারীর অপরাধ ছিলো তারা তাদের স্বামীদের আনীত দীন গ্রহণ করেনি এবং স্বামীর শত্রুদের সাথে দীনী সম্পর্ক রাখতো । বস্তুত আলোচ্য দু’ নারীর উল্লেখ করার কারণ হলো, এদের উদাহরণের মাধ্যমে রাসূলুল্লাহ সা.-এর দু’ স্ত্রী এবং কিয়ামত পর্যন্ত সময়কালের অনাগত মুসলিম মহিলাদেরকে এ বলে সতর্ক করে দেয়া যে, ঈমান না থাকলে কোনো নবীর সুবাদে জাহার্বামের শাস্তি থেকে রেহাই পাওয়া যাবে না। কাফিরদেরকে তাদের কুফরী ও নবীর প্রতি 'দুশমনীর জন্যই শাস্তি দেয়া হবে। কুফরী করতে থাকলে নবীর সাথে সম্পর্কও কাউকে শাস্তি থেকে বাচাতে পারবে না। যেমন পারেনি নূহ আ. ও লূত আ.-এর স্্রীদেরকে ৷ (ফাতহুল কাদীর, রুহুল কুরআন) ২৬. আলোচ্য আয়াতে মু’মিনদের জন্য অপর এক নারীর উদাহরণ পেশ করেছেন। তিনি হলেন, ফিরআউন-এর স্ত্রী ‘আছিয়া’ । তিনি ছিলেন, মু'মিনা এবং তিনি মুসা আ.-এর প্রতি ঈমান এনেছিলেন। সর্বকালের মু'মিন মহিলাদের জন্য তাকে আদর্শ হিসেবে পেশ করা হয়েছে। আছিয়া ছিলেন সে যুগের সবচেয়ে শক্তিশালী সম্রাটের স্ত্রী । সম্াটের বিশাল অষ্টালিকায় অত্যন্ত প্রাচুর্যের মধ্যে তিনি বসবাস করতেন । কিন্তু তিনি এসব ভোগ বিলাসিতা পায়ে ঠেলে দীন ও ঈমান গ্রহণ করলেন এবং ফিরআউনের অমানবিক যুলুম- নির্যাতনের সম্মুখীন হলেন। তিনি ফিরআউনের আল্লাহদ্রোহী এবং যুলুম-নির্যাতন, থেকে মুক্তিলাভের জন্য আল্লাহর নিকট আবেদন করেছেন এবং জান্নাতে আল্লাহর সান্নিধ্যে একটি ঘর লাভের আবেদন পেশ করেছেন। আল্লাহ তা'আলা তার আবেদন কবুল করেছেন এবং তাকে ফিরআউনের কবল থেকে মুক্তি দান করেছেন। হাসান বসরী রহ. বলেছেন যে, আল্লাহ তাকে জানাতে তুলে নিয়েছেন এবং সেখানে তিনি আল্লাহর পক্ষ থেকে রিযিকপ্রাপ্ত। এ নবীর উদাহরণ পেশ করে রাসূলুন্পাহ সা.-এর স্ত্রীগণ এবং পরবর্তী কালের মু’মিনদের স্ত্রীদেরকে এ শিক্ষা দেয়া হয়েছে যে, একজন আল্লাহদ্রোহী যালিম শাসকের স্ত্রী হওয়া সত্বেও ঈমান, সৎকর্ম ও যুলুম-নির্যাতনে ধৈর্য অবলম্বনের মাধ্যমে আছিয়া |, মাধ্যমে আল্লাহর সনুষ্টি লাভের চেষ্টা করতে হবে। fl শ. শ. কু, ১৩/২৩ পারা £ ২৮ www.amarboi.org Wwww.i-onlinemedia.net

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।