শব্দে শব্দে আল কুরআন ১৩ তম খণ্ড
/ ৪০৬
📝 লেখা 📖 পিডিএফ

| মতো অনুকূল সুবিধাজনক ও দোলনার মতো আরামদায়ক । স্বয়ং কুরআন মাজীদের | কোনো কোনো স্থানে এ ইংগীতও পাওয়া যায় যে, জীবন সৃষ্টি যে কেবলমাত্র এ যমীন পাওয়া যায়, অন্য কোথাও নয়, তা ঠিক বা চূড়ান্ত কথা নয় । উচ্চতর জগতেও জীবস্ত || সত্তার অবস্থিতি রয়েছে। অন্য কথায় আসমানসমূহে এই যে, লক্ষকোটি গ্রহণ-নক্ষত্র ও উপগ্রহ দেখা যায়, সেসব নিতান্তই শূন্য ও বিরাণ নয় ; বরং যমীনের মতো তাতেও এমন বন্ স্থান রয়েছে যাতে কতশত দুনিয়া আবাদ হয়ে আছে। প্রাচীনকালের মুফাস্সিরীনে কিরামের মধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস রা. এ আয়াতের তাফসীরে বলেছেন-_ “অন্যান্য পৃথিবীতেও তোমাদের নবীর মতো নবী ও ঈসার মতো ঈসা আছেন।” ইবনে হাজর আসকালানী তার ‘ফাতহুল বারী’ গ্রন্থে এবং ইবনে কাসীর রহ. ভার তাফসীরে এ বর্ণনাটি উদ্ধৃত করেছেন। ইমাম যাহাবী বলেছেন-_“এ বর্ণনাটির সনদ সহীহ, তবে আবু যোহা ছাড়া অন্য কেউ হাদীসটি বর্ণনা করেননি । এজন্য এটা নিতান্ত বিরল ও অপরিচিত হাদীস ।” কোনো কোনো আলেম এটাকে মনগড়া আবার কেউ এটা ইসরাঈলী কিংবদন্তী বলেছেন। কিন্তু আসল কথা হলো, কথাটি আমাদের জ্ঞান-বুদ্ধির আওতার বাইরে বলেই এটাকে মনগড়া বলা হয়েছে। নতুবা এটাকে মনগড়া বলার কোনো কারণ নেই । কেননা এতে বিবেক-বুদ্ধির বিপরীত কোনো কথাই নেই ৷” আল্লামা আলুসী ভার তাফসীরে এ প্রসংঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেন---“এ হাদীসকে সহীহ মনে করে নেয়ার পথে বিবেক-বুদ্ধিগত কোনো বাধা যেমন নেই, তেমনি শরীয়তের দিক দিয়েও কোনো বাধা নেই ।” তিনি আরো লিখেছেন, “সম্ভবত পৃথিবীর সংখ্যা সাতটিরও বেশী হবে এবং আকাশও সাতটিরও বেশী হতে পারে। ‘সাত’ একটি পূর্ণ ও অভিভাজ্য সংখ্যা। এ সংখ্যাটির স্পষ্ট উল্লেখ দ্বারা একথা অনিবার্য হয়ে পড়ে না যে, পৃথিবী সাত-এর বেশী হতে পারবে না।” তাছাড়া বিভিন্ন হাদীসে বলা হয়েছে __এক আসমান থেকে অন্য আসমানের মধ্যবর্তী দূরত্ব পাঁচশত বছরের রাস্তা । আল্লামা আলূসী লিখেছেন, “এর অর্থ এই নয় যে, এটা ঠিক পরিমাপ করেই এ দূরত্বের পরিমাণ বলা হয়েছে, বরং এরূপ বলা হয়েছে লোকদেরকে দূরত্ব সম্পর্কে বোধগম্য ভাষায় একটা ধারণা দেয়ার জন্য, যেনো | লোকেরা সহজে বুঝাতে পারে।” এখানে উল্লেখ্য যে, সম্প্রতি আমেরিকার ল্যাণ্ড করপোরেশন নভোমণ্ডল পর্যবেক্ষণের মাধ্যমে অনুমান করেছে যে, আমাদের এ পৃথিবী যে ছায়াপথে অবস্থিত শুধুমাত্র তার মধ্যেই প্রায় ৬০ কোটি এমন গ্রহ-উপগ্রহ রয়েছে যেসবের প্রাকৃতিক অবস্থা আমাদের এ পৃথিবীর সাথে অনেকটি সাদৃশ্যপূর্ণ ও সামঞ্জস্যশীল । আর সে সবের মধ্যেই প্রাণী ও জীবের বসবাস থাকার খুবই সম্ভাবনা রয়েছে। (তাফহীম) পারা ৪ ২৮ www.amarboi.org Wwww.i-onlinemedia.net

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।