শব্দে শব্দে আল কুরআন ১৩ তম খণ্ড
/ ৪০৬
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন সূরা আত তালাক |} সুতরাং ওয়াজিব কাজের জন্য তারা পারিশ্রমিক নিতে পারবে না। ইদ্দতকালওখ্ | যেহেতু বিবাহকালের মধ্যে গণ্য, সেহেতু ইদ্দতকালে সন্তানকে দুধ পান করানোর | পারিশ্রমিক তারা নিতে পারে না। তবে সন্তান প্রসবের পর যদি ইদ্দত শেষ হয়ে যায়, তখন (সে চাইলে) দুধ পান করানোর পারিশ্রমিক নেয়াকে আলোচ্য আয়াতে বৈধ সাব্যস্ত করা হয়েছে। এ আয়াতের ব্যাখ্যায় আল্লামা মওদূদী রহ. বলেন, এ নির্দেশ থেকে কতিপয় বিধান এক $ স্ত্রী নিজেই তার বুকের দুধের মালিক । তা না হলে তা কোনো শিশুকে পান করানো বাবদ মূল্য গ্রহণ করার অধিকার তার সৃষ্টি হতো না। দুই $ সন্তান প্রসব করার পর সে যখন তার আগের স্বামীর বিবাহ বন্ধন থেকে মুক্ত হয়ে গেলো, তখন শিশুকে দুধ পান করাতে সে আইনগত বাধ্য নয়। তবে যদি শিশুর পিতা তালাকপ্রাপ্তা স্ত্রীর দুধ পান করাতে চায় এবং সেও সম্মত হয় তবে সে দুধ খাওয়াবে এবং সেজন্য সে পারিশ্রমিক পাওয়ার অধিকার লাভ করবে। তিন $ পিতাও এ মায়ের দুধ শিশুকে পান করাতে বাধ্য নয়। চার ৪ সন্তানের ব্যয়ভার বহন করার দায়িত্ব পিতার । পাচ ঃ£ শিশুকে দুধ পান করানোর অগ্রাধিকার শিশুর মায়ের ৷ মা দুধ পান করাতে অসম্মত হলে অথবা এর অধিক পারিশ্রমিক চাইলে এবং তা দেয়া পিতার সামর্থ্যের বাইরে হলেই কেবল অন্য মহিলার দুধ পান করানো যেতে পারে। ছয় 8 অন্য স্ত্রীলোক যদি শিশুর মাতার সমপরিমাণ পারিশ্রমিক দাবী করে, তবে শিশুর মায়ের দাবী অগ্রগণ্য । (তাফহীম) ১৯. অর্থাৎ অবস্থা যদি এমন হয়ে যায় যে, মা যদি দুধ পানের এমন বিনিময় চেয়ে বসে যা দেয়া পিতার পক্ষে অসন্তব অথবা দেশের প্রচলিত নিয়মের তুলনায় দুর্বলতার | সুযোগ গ্ৰহণ করে কোনো পারিশ্রমিক-ই দিতে রাজী না হয় তখন অন্য কোনো মহিলাকে দুধ পান করানোর জন্য ঠিক করা যেতে পারে। এখানে সূক্ষ্ম ভাষায় মাতা-পিতা উভয়কে তিরস্কার করা হয়েছে। কথাটা এ রকম যে, তোমাদের অতীতের তিক্ত সম্পর্কের কারণে তোমাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে, এখন যদি শিশুর দুধ পানের বিষয়টিও ভালোভাবে মীমাংসা করতে না পারো, তাহলে এটা আন্লাহর নিকট পছন্দনীয় নয়। এ পর্যায়ে নারীকে সতর্ক করে বলা হয়েছে__ঠিক আছে তুমি যদি দুধ পান করানোর জন্য অধিক বিনিময় দাবী করে শিশুর পিতাকে বেকায়দায় ফেলার চেষ্টা করো তবে জেনে রেখো, দুধপানের বিষয়টি শুধুমাত্র তোমার ওপরই নির্ভরশীল নয়, অন্য কোনো নারী দ্বারা-ও একাজ করিয়ে নেয়া যাবে। সাথে সাথে পুরুষকেও বলা হয়েছে, শিশুর মায়ের মাতৃত্বের দুর্বলতার সুযোগে | তাকে বঞ্চিত করতে চেষ্টা করা তোমার জন্য সঠিক হবে না । (তাফহীম, সাফওয়া) | পারা £ ২৮ www.amarboi.org Wwww.i-onlinemedia.net

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।