শব্দে শব্দে আল কুরআন সূরা আত তাগাবুন |" এক ঃ দুনিয়ার বিপদ-মসীবত আল্লাহ তা‘আলাই বান্দাহর পরীক্ষার জন্য দিয়ে|] | থাকেন। যারা এতে অস্থির-অধৈর্য হয়ে ঈমানের পথ থেকে সরে দাড়াবে, তারা | আল্লাহর হিদায়াতরূপ রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। এতে করে আল্লাহর অনুমতি ছাড়া বিপদ-মসীবতও সরে যাবে না। দুই $ ঈমান আনার পরই মু’মিনের দায়িত্ শেষ হয়ে যায় না, কর্মের মাধ্যমে আন্পাহ ও তার রাসূলের আনুগত্যে লেগে থাকতে হবে। আল্লাহ ও রাসূলের আনুগত্য থেকে সরে যাওয়ার কারণে তার যে ক্ষতি হবে তার জন্য সে নিজেই দায়ী । কেননা রাসূল সত্য বিধান পৌছে দিয়ে দায়িত্ব মুক্ত হয়ে গেছেন। তিন ? মু'মিন বান্দাহকে সর্বাবস্থায় একমাত্র আল্লাহর ওপরই ভরসা রাখতে হবে। চার ৪ ধন-সম্পদ ও সনম্তান-সন্ততিকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ মনে করতে হবে এবং মু'মিন ব্যক্তিকে এ সম্পর্কে সজাগ-সতর্ক থাকতে হবে, যেনো ধন- সম্পদ, স্তান-সম্তভতি ও পরিবার-পরিজনের মায়ায় পড়ে আল্লাহর পথ থেকে দূরে সরে না পড়ে। আল্লাহর পথে খরচের মাধ্যমেই এ ফিতনা থেকে নিরাপদ থাকা সম্ভব । পাচ £ শরীয়তের বিধি-বিধান পালনের জন্য সাধ্যমতো সচেষ্ট থাকতে হবে। আল্লাহ তা‘আলা সাধ্যের বাইরে কারো ওপর বোঝা চাপান না। মু'মিন ব্যক্তিকে অবশ্যই আল্লাহর ভয় মনে জাগরুক রেখে জীবন যাপন করতে হবে। কথা ও কাজে ' এবং আচার-আচরণে আল্লাহর নির্ধারিত সীমা যেনো লংঘিত না হয় সেদিকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। পারা £ ২৮ www.amarboi.org Wwww.i-onlinemedia.net
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।