সূরার দ্বিতীয় আয়াতে উল্লিখিত ‘আল হাশর’ শব্দটিকেই এর নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। ‘হাশর’ শব্দের অর্থ “মানুষকে একত্র করা’ বা ‘ঘেরাও করা’। এ নামকরণের দ্বারা বুঝানো হয়েছে যে, এটা সেই সূরা যাতে ‘আল হাশর’ শব্দটি উল্লেখিত হয়েছে। নাখিল্ের সময়কান্স হাদীস সূত্রে ও মুফাস্্সিরীনে কিরামের বর্ণনা মতে সূরা আল হাশর বনু নাধীর যুদ্ধ সম্পর্কে অবতীর্ণ হয়েছে। আর এ যুদ্ধ সংঘটিত হয়েছে বদর যুদ্ধের পর । তবে এ সূরা নাযিলের ব্যাপারে গ্রহণযোগ্য সঠিক মত হলো বনু নাযীর যুদ্ধ সংঘটিত হয়েছিলো বীরে মাউনার দুঃখজনক ঘটনার পরে। এটা ছিলো হিজরী চতুর্থ সনের রবিউল আউয়াল মাসের ঘটনা । এ ঘটনার আগেই ওহুদ যুদ্ধ সংঘটিত হয়েছিলো। এ দিক থেকে এ সূরা নাযিলের সময়কাল ওহুদ যুদ্ধের পর বলেই প্রমাণিত হয়। আনল্লোচ্য বিষয় : এ সূরার মূল বিষয়বস্তু বনু নাযীর যুদ্ধের পর্যালোচনা । এ ছাড়াও নিমোক্ত বিষয়সমূহ এ সূরায় আলোচনা করা হয়েছে $ এক ঃ$ সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলার পবিত্রতা, পরাতক্রমশালীতা, প্রজ্ঞাময়তা এবং কুদরত সম্পর্কে আলোকপাত করা হয়েছে। অতঃপর দুনিয়াবাসীকে ইয়াহুদী গোত্র বনু নাযীরের সদ্যলন্ধ অভিজ্ঞতার কৃথা জানিয়ে দিয়ে তাদের পরিণতি সম্পর্কে পরবর্তী তিনটি আয়াতে সাবধান করে দেয়া হয়েছে। বনু নাধীর ছিলো জনসংখ্যার দিক থেকে মুসলমানদের প্রায় সমপর্যায়ের। তারা বিপুল সামরিক সাজ-সরঞ্জামের অধিকারী ছিলো। তাদের আত্মরক্ষার জন্য ছিলো মযবুত ও সুদৃঢ় দুর্গসমূহ ৷ অর্থ- সম্পদেও তারা মুসলমানদের চেয়ে অনেক এগিয়ে ছিলো। তা সত্ত্বেও তারা মাত্র কয়েক দিনের অবরোধ সহ্য করতে সক্ষম হলো না । কোনো রক্তপাত ছাড়াই তারা তাদের শতশত বছরের বাস্তভিটা পরিত্যাগ করে নির্বাসনের জন্য তৈরী হয়ে গেলো। আল্লাহ তাআলার বাণী মতে এটা মুসলমানদের শক্তি সামর্থ্যের ফল ছিলো না । এর আসল কারণ ছিলো এ ইয়াহুদী গোত্রটি আল্লাহ ও তার রাসূলের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিলো । আর যারাই আল্লাহ ও তার রাসূলের সাথে সংঘর্ষে লিপ্ত হবে, তাদের | পরিণতি এমনই হবে, এতে কোনোই সন্দেহের অবকাশ নেই । : পারা 8 ২৮ MR www.amarboi.org Wwww.i-onlinemedia.net
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।