শব্দে শব্দে আল কুরআন ৪র্থ খণ্ড
/ ২২৮
📝 লেখা 📖 পিডিএফ

১০৭. আল্লাহ তাআলার স্বাভাবিক বিধান হলো-_এ ধরনের অহংকারী লোকেরা কঠোর শিক্ষামূলক বিষয় দেখেও তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে না। ‘অহংকার’ | | দ্বারা এখানে নিজেকে আল্লাহর ইবাদাত করার মর্যাদা থেকে উর্ধে মনে করাকে বুঝানো হয়েছে। এসব লোকের আচরণ দেখে মনে হয় যে, এরা না আল্লাহর বান্দাহ এবং না আল্লাহ এদের প্রতিপালক । এরা আল্লাহর আদেশ-নিষেধের কোনোই পারোয়া করে | না৷ আল্লাহর দুনিয়াতে বসবাস করে, তার দেয়া রিযৃক ভোগ করে, তার বান্দাহ না হয়ে থাকা নিতান্ত অন্যায় । ১০৮. আল্লাহর নিকট মানুষের কর্ম ও প্রচেষ্টা ফলপ্রসূ হওয়ার জন্য দুটো শর্ত | । রয়েছে __এক, সকল প্রচেষ্টা ও কর্ম একমাত্র আল্লাহর বিধান অনুযায়ী হতে হবে। | দুই, সকল প্রচেষ্টা ও কর্ম চলাকালীন তার পরম ও চরম লক্ষ্য হবে পরকালের | | সাফল্য । এ দুটো শর্ত পূরণ না হলে কোনো প্রচেষ্টা ও কর্ম ফলপ্রসূ হওয়ার আশাও | করা যায় না। আর এরূপ আশা করার কোনো অধিকারও থাকতে পারে না। যে লোক কেবল দুনিয়ার জন্যই সব করলো, অথবা দুনিয়াতে যা কিছু করলো | | আল্লাহর বিধানের বিপরীত করলো তার তো আখিরাতে কোনো কিছু পাওয়ার আশাও | | ছিল না, তাহলে আখিরাতে প্রতিদান পাওয়ার কোনো অধিকার না থাকাই যুক্তিসংগত কথা । ১৭ রুকৃ’ (১৪২-১৪৭ আয়াত)-এর শিক্ষা ১. আল্লাহর পক্ষ থেকে মূসা (আ)-কে তাওরাত দানের ওয়াদা আর মূসা (আ) থেকে ৪০ রাত ইতিকাফ করার ওয়াদার মাধ্যমে পারস্পরিক থরতিশ্রচতিপুণ হয়েছে। ২. নবী-রাসূলদের শরীআতের দিন-তারিখ গণনার নিয়ম হলো চান্দরমাস হিসেবে । আর চান্্রমাস | হিসেবে রাত আগে, দিন পরে অতএব আল্লাহ তাআলাও ৪০ দিন' না বলে ‘চল্লিশ রাত’ | বলেছেন । ৩, মানুষের আভ্যন্তরীণ পরিভদ্ধির ব্যাপারে ‘চল্লিশ দিনের’ এক বিশেষ গুরুত্ব রয়েছে । রাসুলুল্লাহ (সা) এরশাদ করেছেন _ যে আত্তরিকতার সাথে নিঃস্বাথর্ভাবে চল্লিশ দিন আল্লাহর ইবাদাত | করবে, আল্লাহ তার অস্তর থেকে জ্ঞান ও হিকমতের বাণার্ধারা প্রবাহিত করে দেন। | ৪. আল্লাহ তাআলা তাড়াহুড়ো পছন্দ করেন না, তাই তিনি মূসা (আ)-কে নবুওয়াত দানের জন্য | | চল্লিশ রাত সময় নিধর্রিণ করে দেন । এতে ধীরস্থিরতার সাথে পার্য়ক্রমে কাজ করার শিক্ষা লাভ | করা যায়। ৫. দুনিয়াতে আল্লাহ তাআলাকে চমর্চক্ষে দেখা সম্ভব নয় । যদি সম্ভব হতো তাহলে নবী-রাসূলগণ | অবশ্যই আল্লাহকে দেখতেন । তা ছাড়া আল্লাহ ফ্বয়ং মুসা (আ)-কে এরশাদ করেছেন যে, তুমি | | আমাকে দেখতে পাবে না। | ৬. ইচ্ছায়-অনিচ্ছায় আল্লাহ, রাসূল অথবা দীন সম্পর্কে অসংগত কোনো কথা বা কাজ ঘটে গেলে, তা অবহিত হওয়ার সাথে সাথে ‘তাওবা' করে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। www.amarboi.org পারা £৯ www.i-onlinemedia.net

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।