তাফসীরুল উশরিল আখীর
/ ১৮৮
📝 লেখা 📖 পিডিএফ

Fa 4-4, প্রত্যাখ্যান করল । অথচ তাদের অন্তরসমূহ তাকে সত্য বলে বিশ্বাস করেছে।” (সুরা নমলঃ ১৪) এই স্বীকৃতি সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছিল- যখন সে পানিতে ডুবে মরছিল। কিন্তু প্রকৃতপক্ষে যে তাওহীদের জন্য নবী-রাসূল প্রেরণ করা হয়েছিল, আসমানী কিতাব নাযিল করা হয়েছিল, যে কারণে কুরায়শদের সাথে যুদ্ধ করা হয়েছিল- তা ছিল এককভাবে আল্লাহর জন্য ইবাদত করা । হবাদতঃ ব্যাপক অর্থ বোধক একটি শব্দ, প্রকাশ্য-অপ্রকাশ্য যাবতীয় কথা ও কাজ আল্লাহ যা পছন্দ করেন তাকেই ইবাদত বলা হয়। ‘লা-ইলাহা ইল্লাল্লাহু’ কালেমার মধ্যে ‘ইলাহ্‌’ শব্দের অর্থ হচ্ছেঃ এমন মা’বুদ বা উপাস্য যিনি এককভাবে সমস্ত ইবাদতের হকদার । তিনি ছাড়া কেউ কোন ইবাদত পাওয়ার উপযুক্ত নয় । | আব দুল্লাহ্‌ঃ আপনি কি জানেন পৃথিবীতে কেন নবী-রাসূলকে প্রেরণ করা হয়েছে? আর তাঁদের মধ্যে প্রথম রাসূল হচ্ছেন নূহ (আঃ) । আবদুন্‌ নবীঃ যাতে করে তারা মুশরিকদেরকে এককভাবে আল্লাহর ইবাদত করার প্রতি আহবান করেন এবং তাদেরকে নির্দেশ দেন তার সাথে সব ধরণের শির্ককে প্রত্যাখ্যান করতে । আব দুল্লাহ্‌ঃ নূহ (আঃ)এর জাতির শির্কে লিপ্ত হওয়ার মূল কারণ কি ছিল? আবদুন্‌ নবীঃ জানি না । f আবদুল্লাহ্‌ঃ আল্লাহ্‌ তা'আলা নূহ (আঃ)কে তার জাতির কাছে প্রেরণ করেন যখন তারা নেক লোকদের ব্যাপারে বাড়াবাড়ি করেছিল। নেক লোকেরা ছিলেন, ওয়াদ্দ, সুওয়া’'আ, ইয়াগূছ, ইয়াউক্্‌ ও নাসর । আবদুন্‌ ন্বীঃ আপনি কি বলতে চান ওয়াদ্দ, সুওয়া’ প্রভৃতি নেক লোকদের নাম? এগুলো প্ৰতাপশালী কাফেরদের নাম নয়? আবদুল্লাহ্‌ঃ হ্যা, এগুলো নেক লোকদের নাম। নূহ (আঃ)এর সম্প্রদায়ের লোকেরা তাদেরকে উপাস্যরূপে গ্রহণ করেছিল। পরবর্তীতে আরবগণ তাদের অনুসরণ করেছে। একথার দলীল হচ্ছে TUE il SE Ee AR হত, পরবর্তীতে তা আরবদের মধ্যে বিস্তার লাভ করে। বিভিন্ন গোত্র ও এলাকার লোকদের পূজার জন্য আলাদা আলাদাভাবে মূর্তাঁ নির্ধারিত হয়ে যায়। যেমন: ওয়াদ নামক মূর্তিঃ দাওমাতুল জান্দাল নামক এলাকার ‘কালব’ গোত্রের মূর্তি ছিল। সুওয়া’আ ছিল হুযাইল গোত্রের মূর্তী। ইয়াগুছঃ সাবা’ এলাকার নিকটবর্তী জওফ নামক স্থানে প্রথমে ‘মুরাদ’ গোত্রের অতঃপর গুতাইফ’ গোত্রের মূর্তি ছিল। ইয়াউক্‌ মুর্তি ছিল হামাদান গোত্রের । আর নাসর ছিল- যিল কালা’ বংশের হিম্‌ইয়ার নামক গোত্রের মূর্তি। এরা সবাই নুহ (আঃ)এর জাতির মধ্যে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত ছিলেন। এরা মৃত্যু বরণ করলে, শয়তান এসে লোকদের পরামর্শ দিল, তোমরা যে সকল স্থানে বসে সময় কাটাও সেখানে তাদের কিছু প্রতিকৃতি বানিয়ে রাখ এবং তাদের নামানুসারে সেগুলোর নাম রাখ । ওরা তাই করল । কিন্তু সে সময় তাদের উপাসনা শুরু হয়নি। যখন সেই প্রজন্মের লোকেরা দুনিয়া থেকে বিদায় নিল, মানুষের মাঝে থেকে জ্ঞানের বিলুপ্তি ঘটল, তখন মূর্তিগুলোর ইবাদত শুরু হয়ে গেল ৷” (বুখারী) আবদুন্‌ নবীঃ এ তো আশ্চর্য ধরণের ঘটনা! আবদুল্লাহ্‌ঃ এর চেয়ে আরো আশ্চর্য ধরণের কথা কি আপনাকে আমি বলব না? জেনে রাখুন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মাদ (ছাঃ)কে আল্লাহ্‌ এমন সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলেন, যারা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করত, তার ইবাদত করত, কাবা ঘরের তওয়াফ করত, সাফা- মারওয়া সাঈ করত, হজ্জ করত, দান-সাদকা করত ৷ কিন্তু তারা কিছু লোককে তাদের মাঝে ও আল্লাহর মাঝে মধ্যস্থতা নির্ধারণ করত তারা যুক্তি পেশ করত যে, আমরা এই মধ্যস্থতাকারী লোকদের মাধ্যমে আল্লাহর নৈকট্য চাই । তারা আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। যেমন ফেরেশতাকুল, ঈসা (আঃ) এবং অন্যান্য সৎ ব্যক্তিগণ । আল্লাহ্‌ পাক নবী মুহাম্মাদ (সন্নান্লাহ্‌ আলাইহি ওয়া সান্লাম)কে প্রেরণ করলেন । তিনি তাদের ধর্মীয় পিতা ইবরাহীম (আঃ)এর ধর্ম সংস্কার করতে লাগলেন । তাদেরকে জানালেন যে, এই নৈকট্য ও বিশ্বাস একমাত্র আল্লাহ্র জন্যই নির্ধারিত । তিনি ছাড়া কারো জন্য এর কোন কিছু উপযুক্ত নয় । তিনি একক সৃষ্টা- এক্ষেত্রে

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।