তাফসীরুল উশরিল আখীর
/ ১৮৮
📝 লেখা 📖 পিডিএফ

Fa 4+, এ প্রকার আশা নিন্দিত, প্রথম প্রকারটি প্রশংসিত । অতএব মু’মিন নেককর্ম ও বিনয়কে একত্রিত করেছে। আর অন্যায় করেও নিরাপত্তার আশা করেছে। # ভয়-ভীতিঃ উহা হচ্ছে অপছন্দনীয় কিছু ঘটার আশংকায় অন্তরে দুশ্চিন্তা সৃষ্টি হওয়া । অপছন্দনীয় কিছু ঘটার ব্যাপারে নিশ্চিত হলে তাকে বলা হয় ভয়। তার বিপরীত হচ্ছে নিরাপত্তা । ভয় আশা-আকাঙ্খার বিপরীত নয়; বরং অশংকা থেকে ভয়ের সৃষ্টি হয় এবং আগ্রহ থেকে আশার সৃষ্টি হয়। বান্দার ইবাদতে ভালবাসা, ভয় ও আশার মিশ্রণ থাকা আবশ্যক । ইমাম ইবনুল কাইয়্যেম (রহঃ) বলেন, মহামহিম আল্লাহর কাছে অন্তরের গমণ একটি পাখীর মত । ভালবাসা হচ্ছে তার মাথা, ভয় এবং আশা হচ্ছে তার দু’টি ডানা । ভয় যদি অন্তরকে নিথর করে দেয়, তবে যাবতীয় প্রবৃত্তি পুড়ে ছাই হয়ে যাবে এবং দুনিয়া তার নিকট থেকে বিদায় নিবে। ওয়াজিব ভয়ঃ যে ভয় মানুষকে ওয়াজিব বা অত্যাবশ্যকীয় কাজ বাস্তবায়নে এবং হারাম কাজ পরিত্যাগে বাধ্য করবে । মুস্তাহাব ভয়ঃ পছন্দনীয় ভাল কাজ করতে ও নিন্দনীয় কাজ ছাড়তে আগ্রহী করবে। ভয় কয়েক প্রকারঃ (১) মা’বুদ হিসেবে গোপন ভয় । এ ধরণের ভয় একমাত্র আল্লাহকেই করতে হবে। আল্লাহ্‌ ছাড়া অন্য কাউকে ভয় করা বড় শির্ক । অর্থাৎ- যে বিষয়ে আল্লাহ্‌ ব্যতীত কারো কোন ক্ষমতা নেই তাতে গাইরুল্লাহকে ভয় করা বড় শির্ক । যেমন, মুশরিকরা তাদের উপাস্যদেরকে এমনভাবে ভয় করে যে, তাদের নিকট থেকে কোন বিপদ আসতে পারে। মাজারের মৃত ওলীর সাথে অসদাচরণ করলে ক্ষতি হতে পারে, বিপদ আসতে পারে, অসুস্থ হতে পারে ইত্যাদি ভয় করলে তা বড় শির্কে পরিণত হবে। (২) হারাম ভয়ঃ মানুষকে ভয় করে কোন ওয়াজিব কাজ পরিত্যাগ করা বা হারাম কাজে লিপ্ত হওয়া । (৩) জায়েয ভয়ঃ স্বভাবগত ও সৃষ্টিগত ভয় । যেমন, হিংস্ৰ বাঘ, সাপ ইত্যাদির ভয় । ফ* যুহুদ (দুনিয়া বিমুখতা)ঃ কোন বস্তু বাদ দিয়ে তার চেয়ে উত্তম বস্তুর প্রতি আগ্রহ প্রকাশ করাকে যুহুদ বলে ৷ দুনিয়া বিমুখতা অন্তর এবং শরীরকে প্রশান্তিতে রাখে । আর দুনিয়ার প্রতি অধিক আগ্রহ দুশ্চিন্তা ও পেরেশানীকে বৃদ্ধি করে। দুনিয়ার প্রতি মোহ্‌ ও ভালবাসা সকল অন্যায়ের মূল কারণ । আর দুনিয়ার প্রতি অনাগ্রহ ও ঘৃণা সকল নেক কর্মের মূল কারণ । অন্তর থেকে দুনিয়ার ভালবাসাকে বের করে ফেলার নাম যুহুদ বা দুনিয়া বিমুখতা । জীবন ধারণের অপ্রয়োজনীয় অতিরিক্ত বস্তু পরিত্যাগ করার নাম যুহুদ ৷ নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং তার ছাহাবীগণ এ ধরণের যুহদের মাঝেই জীবনাতিবাহিত করেছেন। অন্তরে দুনিয়ার প্রতি মোহ বা আকর্ষণ রেখে দুনিয়ার দরকারী কাজে-কর্ম পরিত্যাগ করার নাম যুহুদ নয়; বরং এটা মূর্খ ও অপারগদের যুহুদ ৷ নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “নেক বান্দার হাতে উত্তম সম্পদ কতই না ভাল।” (আহমাদ) ধন-সম্পদের ক্ষেত্রে ফকীরের পাঁচটি অবস্থাঃ (১) সম্পদকে ঘৃণা করে তার অনিষ্টতা ও ব্যস্ততা থেকে বাঁচার জন্য তা থেকে পলায়ন করবে। এ লোককে বলা হয় যাহেদ বা দুনিয়া বিমুখ । (২) সম্পদ পেয়ে আনন্দিত হবে না, কিন্তু এমন অপছন্দও করবে না যাতে মনে কষ্ট পায়। এধরণের লোককে বলা হয় সন্তুষ্ট । (৩) সম্পদ না থাকার চেয়ে থাকাটাই তার নিকট অধিক পছন্দনীয় । কেননা তাতে তার আগ্রহ আছে। কিন্তু এই আগ্রহ পুরা করার জন্য সে উঠেপড়ে লাগে না । সম্পদ এসে গেলে তা গ্রহণ করে এবং খুশি হয়। তা হাসিল করার জন্য অধিক পরিশ্রম ও ক্লান্তির দরকার পড়লে তাতে ব্যস্ত হয় না। এধরণের লোককে বলা হয় অঙ্পে তুষ্ট । (8) অপারগতার কারণে দুনিয়া হাসিল করা বাদ দিয়েছে। অন্যথা সে তাতে ভীষণ আগ্রহী । কঠোর পরিশ্রম ও ক্লান্তির পরও যদি তা পাওয়া যায়, তবু তাতে সে অগ্রগামী হবে। এধরণের লোককে বলা হয় লোভী । (৫) অনোন্যপায় হয়ে সম্পদ হাসিল করার জন্যে অগ্রসর হবে। যেমন ক্ষুধাৰ্থ ব্যক্তি, নিঃস্ব ও সহায়-সম্বলহীন ব্যক্তি । এধরণের মানুষকে বলা হয় নিরুপায় ।

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।