তাফসীরুল উশরিল আখীর
/ ১৮৮
📝 লেখা 📖 পিডিএফ

ha 4+, ] ash বিষয়ে কোন মানুষের উপর ভরসা করা । তবে রিযিক এককভাবে তার নিকটেই আছে এমন বিশ্বাস করে না। কিন্তু সে যে শুধুমাত্র একটি মাধ্যম হতে পারে তার চাইতে বেশী তার উপর ভরসা রাখার কারণে তা ছোট শির্ক হিসেবে গণ্য হবে। (৩) জায়েয ভরসা ৷ মানুষের সামর্থের মধ্যে কোন কাজের দায়িত্‌ তাকে দেয়া । যেমন বেচা-কেনা করা । কিন্তু এক্ষেত্রে এরূপ বলা জায়েয হবে না: এ কাজে আমি আল্লাহর উপর ভরসা করলাম অতঃপর আপনার উপর; বরং বলবে একাজে আপনাকে দায়িত্ব দিলাম । %% কৃতজ্ঞতাঃ আল্লাহ তা'আলা বন্দাকে যে নি’য়ামত দিয়েছেন তার প্রভাব অন্তরে মেনে নেয়াকে বলা হয় ঈমান, ভাষার মাধ্যমে তা প্রকাশকে বলা হয় আল্লাহর প্রশংসা, আর অঙ্গ- প্রত্যঙ্গের আমল দ্বারা তার প্রভাব প্রকাশ করাকে বলা হয় ইবাদত । মুলতঃ কৃতজ্ঞতাই উদ্দেশ্য; কিন্তু সবর বা ধৈর্য্য অন্য কিছু হাসিলের মাধ্যম । শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ হয় অন্তর, যবান ও অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা । আর কৃতজ্ঞতার অর্থ হচ্ছে আল্লাহর নি’য়ামত সমূহ তাঁর আনুগত্যের কাজে ব্যবহার করা । * সবর-ধৈর্যঃ বিপদ মুসীবতে কারো কাছে অভিযোগ পেশ না করে শুধুমাত্র আল্লাহর কাছে পেশ করা । আল্লাহ্‌ তা'আলা বলেন, $ => 2 A all 42 “সবরকারীদের প্রতিদান পূর্ণরূপে প্রদান করা হবে।” (সূরা যুমারঃ ১০) নবী (সর্তুল্লাহ আলাইহি ওয়া সল্লাম) বলেন, ১০১ Fall Cp eal 172 sles U5 (51 07 4 5; “যে ব্যক্তি ধৈৰ্য ধারণ করতে চায় আল্লাহ্‌ তাকে ধৈৰ্যশালী করে দেন। ধৈর্যের চেয়ে উত্তম ও সুপ্রশস্ত অন্য কোন দান আল্লাহ্‌ কাউকে প্রদান করেন নি।” (বুখারী ও মুসলিম) ওমার (রাঃ) বলেন, আমি যখনই কোন বিপদে পতিত হয়েছি, বিনিময়ে আল্লাহ্‌ তাতে আমাকে চার প্রকার নেয়া’মত প্রদান করেছেন। বিপদটি আমার ধর্মীয় বিষয়ে হয়নি, উহা সর্ব বৃহৎ হয়নি, তাতে আমি সন্তুষ্টি থেকে বঞ্চিত হয়নি এবং তাতে আমি প্রতিদানের আশা রাখি | ধৈর্যের স্তর সমূহঃ (১) নিমনস্তরঃ বিপদাপদকে অপছন্দ করা সত্বেও কোন অভিযোগ না করা (২) মধ্যবর্তী স্তরঃ সন্তুষ্টির সাথে অভিযোগ পরিত্যাগ করা (৩) উচচন্তরঃ বিপদাপদেও আল্লাহর প্রশংসা করা । কেউ যদি নিপিড়ীত হয়ে নিপিড়নকারীর উপর বদদু’'আ করে, সে তো নিজেকে সাহায্য করল, নিজের হক আদায় করে নিল, সবরকারী হতে পারল না । ধৈর্য দু'প্রকারঃ (১) শারীরীক বিপদাপদে ধৈর্য । এ বিষয়ে কোন আলোচনা করা আমাদের উদ্দেশ্য নয়। (২) আত্মীক,বিষয়ে ধৈর্য ধারণ । অর্থাৎ স্বাভাবিক আকর্ষণীয় বিষয়ে এবং প্রবৃত্তি (ক্রান্ত বিষয়ে ধৈর্য ধারণ । দুনিয়াতে মানুষ যা লাভ করে তা দু’টির যে কোন একটিঃ (১) মনে যা চায় তাই লাভ করে। তখন আবশ্যক হচ্ছে শুকরিয়ার মাধ্যমে আল্লাহর হক আদায় করা এবং কোন কিছুই আল্লাহর অবাধ্যতায় ব্যয় না করা । (২) মন যা চায় তার বিপরীত বিষয়ঃ এটা তিনভাগে বিভক্তঃ (ক) আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে সবর করা। এ ক্ষেত্রে ওয়াজিব সবর হচ্ছে ফরয কাজ সমুহ বাস্ত (২)উপস্থিত বস্তুর সংরক্ষণ ৷ হালাল খাদ্য সামগ্রী ভবিষ্যতের জন্যে জমিয়ে রাখা তাওয়াক্কুল বিরোধী কাজ নয়। বিশেষ করে তা যদি পরিবার-পরিজনের জন্য হয়। কেননা নবী (সাঃ) বানী নাযীরের খেজুরের বাগান বিক্রয় করে তাঁর পরিবারের জন্যে এক বছরের সমপরিমাণ খাদ্য সামগ্রী জমা করে রাখতেন । (বুখারী ও মুসলিম) (৩) বিপদ আসার পূর্বেই তা প্রতিহত করার ব্যবস্থা করা । বিপদ মোকাবেলার অগ্রীম ব্যবস্থা গহণ পরিত্যাগ করা তাওয়াক্কুলের শর্তের অন্তর্ভুক্ত নয়। যেমন, বর্ম পরিধান, রশি দ্বারা উট বেধে রাখা । এসব ক্ষেত্রে উপকরণ রী আল্লাহর উপর ভরসা করবে, উপকরণটির উপর ভরসা করবে না। এর পর কোন কিছু ঘটে গেলে আল্লাহর ফায়সালায় প্রকাশ করবে । (8) বিপদ আসার পর তা থেকে উদ্ধার লাভ । এটা তিন প্রকারঃ (ক) উপকরণটি দ্বারা বিপদ থেকে মুক্তি নিশ্চিত । যেমন পানি পিপাসা দূর করার মাধ্যম । এ উপকরণ পরিত্যাগ করা কোন ভরসা নয়। (খ) উপকরণটি দ্বারা বিপদ মুক্তির সম্ভাবনা থাকবে । যেমন ওঁষধ রোগ মুক্তির মাধ্যম । রোগ হলে ওষধ ব্যবহার করা তাওয়াক্কুলের বিরোধী নয়। কেননা নবী (সাঃ) নিজে ওষধ ব্যবহার করেছেন এবং ব্যবহারের নির্দেশ দিয়েছেন। (গ) উপকরণটি খেয়ালের বশে ব্যবহার করা । যেমন সুস্থ থাকাবস্থায় শরীরে দাগ লাগানো, যাতে করে অসুস্থ না হয়। এরূপ করা পূর্ণ তাওয়াক্কুলের বিরোধী । ১ এ ধরণের ধৈর্য যদি পেট এবং গোপনাঙ্গের চাহিদা দমনে হয় তবে তাকে বলা হয় পবিত্রতা ৷ যদি যুদ্ধের ক্ষেত্রে হয় তবে বলা হয় বীরত্্‌ । যদি ক্রোধ দমনের ক্ষেত্রে হয় তবে বলা হয় হিল্ম বা সহনশীলতা । যদি কোন বিষয় গোপন করার ক্ষেত্রে হয় তবে বলা হয় গোপনীয়তা রক্ষা করা। যদি জীবন ধারণের সামগ্রীতে অতিরিক্ত বস্তু পরিত্যাগ করার ক্ষেত্রে হয় তবে বলা হয় যুহ্দ বা দুনিয়া বিমুখতা । যদি দুনিয়ার অন্প বস্তু পেয়ে সন্তুষ্ট থাকার ক্ষেত্রে হয় তবে তাকে বলা হয় কানা’আত বা অন্তে তুষ্টি ।

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।