(89) ——— ্য $2) আমলগুলোতে দৃঢ় থাকবে। কিন্তু পাপাচার থেকে মুক্ত হতে পারবে না। অপরাধে লিপ্ত হওয়ার ই জন্যে সুদৃঢ় ইচ্ছা নিয়ে অগ্রসর হবে না; কিন্তু তারপরও ফেৎনা থেকে বাঁচতে পারবে না- লিপ্ত হয়েই যাবে। যখনই এধরণের কিছু ঘটে যাবে অপরাধীর মত নিজেকে লাঞ্চনা দিবে, লজ্জিত হবে এবং অন্যায়ে লিপ্ত হওয়ার যাবতীয় উপকরণ থেকে বেঁচে থাকার জন্যে অঙ্গীকার করবে। একেই বলা হয় নাফ্সে লাওয়ামাহ্ বা তিরস্কারকারী আত্মা । (৩) তাওবা করে কিছুকাল দৃঢ় থাকবে । অতঃপর হঠাৎ কোন গুনাহের কাজে প্রবৃত্তি তাড়িত হয়ে লিপ্ত হয়ে পড়বে । অথচ সে নিয়মিতভাবে নেককাজ করেই চলবে । যাবতীয় অপরাধে জড়াতে মন চাইলেও এবং হাতের নাগালে পেলেও তা পরিত্যাগ করবে। কিন্তু দু/একটি বিষয়ে প্রবৃত্তিকে দমন করতে পারবে না, ফলে তাতে লিপ্ত হয়ে পড়বে, শেষে লজ্জিত হবে এবং উক্ত অন্যায় অচিরেই ছেড়ে দিয়ে তাওবা করার অঙ্গীকার করবে । একে বলা হয় নাফ্সে মাসউলা বা জিজ্ঞাসিত আত্মা । এর পরিণাম ভয়াবহ । কেননা সে আজ নয় কাল বলে তাওবা করতে দেরী করছে। হতে পারে সে তাওবার সুযোগ না পেয়েই মৃত্যু বরণ করবে। মানুষের শেষ আমলই তার পরিণাম নির্ধারণ করে। (৪) তাওবা করে কিছু সময় দৃঢ় থাকবে। কিন্তু পুনরায় দ্রুত অন্যায়ে লিপ্ত হবে, অতঃপর অন্যায় করে আফসোসও করবে না এবং তাওবা করার কথা মনেও আনবে না। একেই বলা হয় নাফ্সে আম্মারা বিস্ সু’ই বা অন্যায়ে উদ্বুদ্ধকারী আত্মা । এর পরিণাম খুবই ভয়ানক । এর শেষ পরিণতি খারাপ হওয়ার আশংকা আছে । EE SELL CALS BUS SL al ৪ সত্যবাদিতা হচ্ছে অন্তরের যাবতীয় আমলের মূল । সিদ্ক্ বা সত্যবাদিতা শব্দটি ছয়টি অর্থে ব্যবহার হয়ঃ (১) কথাবাতরয়ি সত্যবাদিতা, (২) ইচ্ছা ও উদ্দেশ্যে সত্যবাদিতা (এটাকে ইখলাস বলা হয়) (৩) দৃঢ় সংকল্পে সত্যবাদিতা (8) দৃঢ় সংকল্প বাস্তবায়নে সত্যবাদিতা, (৫) কর্মে সত্যবাদিতা । অর্থাৎ ভিতর ও বাহির একই রকম হওয়া । যেমন, বিনয়ের সাথে নামায আদায় করা । (৬) ধর্মের সকল বিষয় বাস্তবায়নে সত্যবাদিতা। এটা হচ্ছে সর্বোচ্চ ও সর্বাধিক ভালবাসা তথা অন্তরের যাবতীয় আমলে সততার পরিচয় দেয়া । যে ব্যক্তি উল্লেখিত প্রতিটি বিষয়ে সত্যতার গুণে নিজেকে গুণাম্বিত করতে পারবে তাকেই বলা হবে ‘সিদ্দীক’ কেননা সে সত্যতার সূর্বোচচ স্তরে পৌঁছেছে রাসূলুল্লাহ্ (সন্নাহ আলাইহি য়া স্লাষ),বলেন, 52% G০০) ৩9 G০ eS Wie Al Us CSL SE Ball SA Bad IFN IG LG Led LSI HOU ls! “অবশ্যই তোমরা সত্যনিষ্ঠ হবে, কেননা সত্যতা নেক কাজের পথ দেখায় । আঁর নেক” কাজ জান্নাতের পথ দেখায় । একজন মানুষ যদি সত্যবাদী হতে থাকে এবং সত্যতা অনুসন্ধান করে, তবে সে এক সময় আল্লাহর নিকট ‘সিদ্দাক’ বা মহাসত্যবাদী রূপে লিখিত হয়ে যায়।” (বুখারী ও মুসলিম) কোন মানুষ যদি সত্য উদ্বাটনে সন্দেহে পতিত হয়, অতঃপর প্রবৃত্তির অনুসরণ বাদ দিয়ে আল্লাহর কাছে নিজ সত্যতার পরিচয় দিয়ে তা অনুসন্ধান করে, তবে অধিকাংশ ক্ষেত্রে সে সঠিক সিদ্ধান্তে উপনিত হতে পারে এবং সত্য খুঁজে পায়। কিন্তু তারপরও যদি বিফল হয় তবে আল্লাহ্ তাকে ক্ষমা করবেন । সত্যের বিপরীত হচ্ছে মিথ্যা । সর্বপ্রথম অন্তরে মিথ্যার উদয় হয়, অতঃপর তা ভাষায় প্রকাশ করে এবং শারীরীক কর্মে তার প্রতিফলন ঘটে । ফলে মিথ্যার প্রভাবে তার যবান, অঙ্গ-প্রত্যঙ্গের আমল এবং অবস্থা বিনষ্ট হয়। তখন মিথ্যাচার তার বেসাতিতে পরিণত হয় । # ভালবাসাঃ আল্লাহ্, তাঁর রাসূল এবং মু'মিনদেরকে ভালবাসার মাধ্যমে ঈমানের স্বাদ লাভ ক্রা যায় । রাসূলুল্লাহ্ (সৃল্ান্নাহ্ আলাইহি ওয়! সাল্লাম) বলেন, ৩/৪ ৩ 531 59১৮ 52:9 485 2 ASL dl er 5 Of EST 0 9 FN des 3 TALES ON AG 431 +1 Un 13 A of EST LS Le All $4 ১/৬ “তিনটি বৈশিষ্ট যার মধ্যে আছে সে ঈমানের স্বাদ লাভ করবে। (ক) আল্লাহ এবং তাঁর রাসূল তার নিকট সর্বাধিক প্রিয় পাত্র হবে। (খ) কোন মানুষকে ভালবাসলে একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই ভালবাসবে (গ) কুফরী থেকে আল্লাহ্ তাকে মুক্তি দেয়ার পর তাতে পুনরায় ফিরে যাওয়াকে ঘৃণা করবে, যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে সে
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।