তাফসীরুল উশরিল আখীর
/ ১৮৮
📝 লেখা 📖 পিডিএফ

H+ ++ যদি রিয়া বা লোক দেখানো উদ্দেশ্য হয়, তবে তা গুনাহের কাজ তথা ছোট শির্কে পরিণত হয়ে যাবে, কখনো বড় শির্কেও পরিণত হতে পারে। এর তিনটি অবস্থা আছেঃ (১) ইবাদতের আসল উদ্দেশ্যই হচ্ছে মানুষকে দেখানো । তখন ইবাদতটি শির্কে পরিণত হওয়ার কারণে বাতিল বলে গণ্য হবে। (২) আমলটি আল্লাহর উদ্দেশ্যেই শুরু করবে, কিন্তু পরে তাতে রিয়া অনুভব করবে । এ অবস্থায় ইবাদতের শেষাংশ যদি প্রথমাংশের উপর নির্ভরশীল না হয়, তবে প্রথমাংশ বিশুদ্ধ হবে। যেমন একশত টাকা দান করল ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে । আর একশত টাকা দান করল রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে । প্রথম দানটি এখানে কবুল হবে, কিন্তু দ্বিতীয় দানটি বাতিল হয়ে যাবে। কিন্তু ইবাদতের শেষাংশ যদি প্রথমাংশের উপর নির্ভরশীল হয়, যেমন নামায ৷ তবে তার দু’টি অবস্থাঃ (ক) ইবাদতকারী রিয়াকে প্রতিহত করবে এবং রিয়ার উপর স্থীর থাকবে না। এ অবস্থায় রিয়া ইবাদতে কোন প্রভাব ফেলবে না বা সে গুনাহগার হবে না। (খ) ইবাদতকারী রিয়ার উপর সন্তুষ্ট থাকবে এবং তা প্রতিহত করার চেষ্টা করবে না। এ অবস্থায় পূর্ণ ইবাদতটিই বাতিল হয়ে যাবে এবং রিয়া বা ছোট শির্ক করার অপরাধে সে গুনাহগার হবে। (৩) আমল শেষ করার পর রিয়া অনুভব হবে। এটা শয়তানের ওয়াসওয়াসা । এতে আমলের কোন ক্ষতি হবে না এবং আমলকারীরও কোন গুনাহ হবে না । কিন্তু অন্য কোন কারণে ইবাদতটি বাতিল হয়ে যেতে পারে। যেমন আমল করার পর নিজের শেষ্ঠতু ও গর্ব প্রকাশ করার জন্য এ বিষয়ে গল্প করে বা দান করার পর খোঁটা দেয়, তবে আমলটি বাতিল হয়ে যাবে। এছাড়া রিয়ার আরো অনেক গোপন বিষয় আছে, তা জানা ওয়াজিব এবং তা থেকে বেঁচে থাকা অপরিহার্য । নেক কাজ করে যদি দুনিয়া উপার্জন উদ্দেশ্য হয়, তবে তার প্রতিদান অথবা গুনাহ নিয়ত অনুযায়ী হবে। এর তিনটি অবস্থাঃ (১) নেক আমলের আসল উদ্দেশ্যই হচ্ছে শুধুমাত্র দুনিয়া উপার্জন করা, যেমন শুধুমাত্র বেতন পাওয়ার উদ্দেশ্যেই নামাযে ইমামতি করা । এ অবস্থায় সে_.পাপী ও গুনাহগার হবে । রাসুলুল্লাহ্‌ (সন্নান্রাহ্‌ আলাইহি ওয়া সাল্লাম) বলেন, 3 38 4) 94 45 ৯ ৬ 5 G4) 5 LUE oy Lod O56 ed 0 Ul oe 2 4 45) 3] ১4 “মহামহিম আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে ইলম অর্জন করতে হয়, তা যদি কোন মন্ুষ শুধুমাত্র দুনিয়ার সম্পদ উপার্জনের উদ্দেশ্যে শিক্ষা করে, তবে সে কিয়ামত দিবসে জান্নাতের সুসবাণও পাবে না ।” (আবু দাউদ) (২)আল্লাহর সন্তুষ্টি এবং দুনিয়া অর্জনের উদ্দেশ্যে আমল করা । এ ধরণের ব্যক্তির ঈমান ও ইখলাস অপূর্ণ । যেমন ব্যবসা এবং হাজ্জ করার উদ্দেশ্যে হাজ্জে যাওয়া । তার যতুটুকু ইখলাস ও ঈমান থাকবে সে ততটুকু ছওয়াব পাবে। (৩) শুধুমাত্র এক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই নেক আমল করবে কিন্তু যথাযথভাবে কর্ম সম্পাদনের নিমিত্তে শ্রমের মূল্য হিসেবে কিছু পারিশ্রমিক গ্রহণ করবে। এক্ষেত্রে নেক কর্মটিতে পূর্ণ ছওয়াব পাবে। পারিশ্রমিক নেয়ার ফলে ছওয়াব হ্রাস হবে না । নবী (সন্লান্রাহ আলাইহি ওয়া সান্াম) বলেন, 40। ০৬ 1/1 4 4451৮: ৩) “তোমরা যে বিষয়ে গ্রহণ কর, তম্মধ্যে সর্বাধিক উপযুক্ত হচ্ছে আল্লাহর কিতাব ।” (বুখারী) জেনে রাখুন, একনিষ্ঠভাবে নেক আমলকারীরা তিন স্তরে বিভক্তঃ (১) নিয়নস্তরঃ শুধুমাত্র ছওয়াব কামাই এবং শাস্তি থেকে বাঁচার জন্যে আমল করবে । (২) মধ্যবতী স্তরঃ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যে এবং তাঁর নির্দেশ পালনার্থে আমল করবে। (৩) উচচন্তরঃ পবিত্র আল্লাহর প্রতি পূর্ণ ভালবাসা, শ্রদ্ধা ও সম্মান এবং ভয় রেখে তাঁর ইবাদত করবে । এটা হচ্ছে সিদ্দাকদের স্তর । আমি তা ব্যবহার করতাম ।” এ জন্যে প্রত্যেককে তার কামনা অনুযায়ী ছওয়াব বা গুনাহ দেয়া হয়েছে। হাফেয ইবনে রজব (রহঃ) কিন্তু অতিরিক্ত প্রতিদানে বরাবর হবে না । অর্থাৎ নেক কর্ম বাস্তবে রূপদানকারী মূল ছওয়াবসহ তাতে দশ থেকে সাতশত থেকে আরো বন্ুগুণ ছওয়াব লাভ করবে। কিন্তু শুধুমাত্র ইচ্ছাকারী নেক নিয়তের কারণে মূল আমলের ছওয়াব পেলেও বাস্তবায়ন করতে না পারার কারণে অতিরিক্ত (দশ থেকে সাতশত থেকে আরো বহুগুণ) ছওয়াব পাবে না। কেননা সবদিক থেকেই যদি উভয় ব্যক্তি বরাবর ছওয়াবের অধিকারী বলা হয়. তবে তা হাদীছের সম্পূর্ণ খেলাফ, কথা, হবে। ১ মহা পবিত্র আল্লাহ্‌ মুসা (আঃ) সম্পর্কে বলেন, ক 922453 331 25:29} “হে আমার পালনকর্তা! আমি তাড়াতাড়ি আপনার দরবারে এসে গেলাম, যাতে আপনি সন্তুষ্ট হন৷” (মুর ত্বাহাঃ ৮৪) মুসা (আঃ) শুধু আল্লাহর নির্দেশ পালনই নয়; বরং আগ্রহভরে আল্লাহর সাক্ষাৎ লাভের জন্যে আগেভাগে এসে গেলেন, যাতে আল্লাহ্‌ তার উপর সন্তুষ্ট হয়ে যান। অনুরূপ পিতা-মাতার সাথে সদ্ববহার করা । এক্ষেত্রে নিম্ন ভ্তর হচ্ছেঃ

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।