তাফসীরুল উশরিল আখীর
/ ১৮৮
📝 লেখা 📖 পিডিএফ

IGE 06 dt RT I, 50/25, 45১72 “নিশ্চয় আল্লাহ্‌ তোমাদের শারিরীক অবয়ব ও CE ESS EE oe SE (মুসলিম) অতএব অস্তকরণ হচ্ছে জ্ঞান, চিন্তা ও গবেষণার স্থান । এ জন্যে আল্লাহর নিকট মানুষের মর্যাদা অন্ত রের ঈমান, দৃঢ়তা, একনিষ্ঠতা প্রভৃতির ভিত্তিতে হয়ে থাকে । হাসান বাসরী (রহঃ) বলেন, “আল্লাহ্‌র কসম আবু বকর (রাঃ) অধিক সালাত-সিয়ামের মাধ্যমে তাদের (সাহাবীদের) মধ্যে শ্রেষ্ঠ মর্যাদাবান হননি; কিন্তু তাঁর অন্তরে ঈমানের স্থীতির মাধ্যমেই তিনি তাঁদের মধ্যে অগ্রণী হয়েছেন ।” অঙ্গ-প্রত্যঙ্গের তুলনায় অন্তরের আমল কয়েক কারণে অধিক মর্যাদা সম্পন্ন (১) অন্তরের ইবাদতের ক্রটি কখনো অঙ্গ-প্রত্যঙ্গ বা শারীরীক ইবাদতকে নষ্ট করে দেয়। যেমন ইবাদতে রিয়া । (২) অন্তরের আমলই মূল । কেননা অন্তরের ইচ্ছা ব্যতীত কোন কথা বা কাজ হয়ে গেলে তাতে কোন দোষ নেই । (৩) অন্তরের আমলই জান্নাতে উচ্চ মর্যাদা লাভের মাধ্যম । যেমনঃ যুহ্দ বা দুনিয়া বিমুখতা ৷ (8) অঙ্গ-প্রত্যঙ্গের আমলের তুলনায় অন্তরের আমলই অধিক কঠিন ও কষ্টকর । মুহাম্মাদ বিন মুনকাদির (রহঃ) বলেন, “আমার নফসকে চল্লিশ বছর পর্যন্ত কষ্ট করিয়েছি; অতঃপর তা আমার জন্যে সংশোধন হয়েছে” (হিন্‌ইয়াতুল আউলিয়া ১/৪৫৮) (৫) অন্তরের আমলের প্রভাব সর্বাধিক সুন্দর । যেমন আল্লাহ্র উদ্দেশ্যে ভালবাসা । (৬) অন্তরের আমলের প্রতিদানও বেশী । আবু দারদা (রাঃ) বলেন, “এক ঘন্টা চিন্তা করা সারারাত নফল ইবাদত করার চেয়ে উত্তম ৷” (৭) অন্তরহ অঙ্গ- প্রত্যঙ্গকে পরিচালনাকারী । (৮) অন্তরই অঙ্গ-প্রত্যঙ্গের আমলের ছওয়াবকে বৃদ্ধি করে অথবা হ্রাস করে অথবা তাকে বিনাশ করে দেয়। যেমন বিনয়ের সাথে নামায আদায় করা। (৯) শারীরীক ইবাদতে অক্ষম হলে তার বিনিময় অন্তরের মাধ্যমে লাভ করা যায় । যেমন সম্পদ না থাকার পরও অন্তরে দানের নিয়ত থাকলে তার ছওয়াব পাওয়া যায়। (১০) অন্তরের ইবাদতে সীমাহীন প্রতিদান দেয়া হয়। যেমনঃ সবর বা ধৈর্য্য । (১১) শরীরীক আমল বন্ধ হয়ে গেলে বা আমল করতে অপারগ হলেও অন্তরের আমলের ছওয়াব জারী থাকে। (১২) শারীরীক আমল শুরুর পূর্বে যেমন অন্তরের উপস্থিতি দরকার অনুরূপ আমল চলা অবস্থাতেও দরকার । শারীরীক আমল শুরুর পূর্বে অন্তরে কয়েক ধরণের অবস্থা সৃষ্টি হয়ঃ (১) অন্তরে হঠাৎ কোন বিষয় উদয় হওয়া (২) অন্তরে তা স্থান লাভ করা (৩) তা নিয়ে অন্তরে চিন্তা সৃষ্টি হওয়া, করবে কি করবে না এরূপ দুটানায় ভুগবে। (8) সংকল্প করা অর্থাৎ তাতে লিপ্ত হওয়ার ইচ্ছাকে প্রাধ্যান্য দেয়া । (৫) দৃঢ় সংকল্প করা । অর্থাৎ কাজটির ব্যাপারে অপরিহার্য ও পাকাপোক্ত সিদ্ধান্ত নেয়া । প্রথম তিনটি অবস্থায় ভাল কাজের ক্ষেত্রেও কোন ছওয়াব পাওয়া যাবে না এবং অন্যায় কাজের ক্ষেত্রেও কোন গুনাহ্‌ হবে না। চতুর্থ অবস্থায় সংকল্প করলে ভাল কাজের ক্ষেত্রে একটি নেকী আমল নামায় লিখা হবে, কিন্তু মন্দ কাজের ক্ষেত্রে কোন গুনাহ লিখা হবে না । কিন্তু সংকল্পকে যদি পঞ্চম অবস্থায় উন্নীত করে অপরিহার্য ও দৃঢ়তায় পরিণত করা হয়, তবে ভাল কাজের ক্ষেত্রে যেমন ছওয়াব লিখা হবে, অনুরূপ মন্দ কাজের ক্ষেত্রেও গুনাহ লিখা হবে- যদিও সে তা কর্মে বাস্ত বায়ন না করে। কেননা কোন কাজ বাস্তবায়ন করার সুযোগ ও ক্ষমতা থাকাবস্থায় তাতে দৃঢ় ইচ্ছা oie th oa CAG Lod 01572 241 <) ৯8 “নিশ্চয় যারা ঈমানদারদের মাঝে রাসূলুল্লাহ্‌ (সন্লান্রাহ আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ০1 01,8 J 41 BG gins Salt 1 13 “re JS SE laf ON HL IE Jal IU CS SUL All JI) L “দু'জন মুসলমান লড়াই করার জন্যে যদি তরবারী নিয়ে পরস্পর মুখোমুখি হয়, তবে হত্যাকারী ও নিহত উভয়ে জাহান্নামে যাবে। আবু বাকরা (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! এ লোক তো হত্যাকারী (হিসেবে জাহান্নামে যাবে), কিন্তু নিহত ব্যক্তির অপরাধ কি? (কেন সে জাহার্নামে যাবে?) তিনি বললেন, কেননা সেও তো প্রতিপক্ষকে হত্যা করতে আগ্রহী ছিল।” (বুখারী ও মুসলিম) অন্যায় কাজে দৃঢ় সংকল্প করার পর যদি তা পরিত্যাগ করে, তবে তা চার ভাগে বিভক্তঃ (১) আল্লাহ্‌র ভয়ে পরিত্যাগ করবে । এ ক্ষেত্রে সে ছওয়াবের অধিকারী হবে। (২) মানুষের ভয়ে

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।