TO যিকিরের উপকারিতাঃ শায়খুল ইসলাম ইমাম ইবনে তায়মিয়া (রহঃ) বলেন, মাছের জন্য পানি দরকার অনুরূপ অন্তরের জন্য যিকির আবশ্যক ৷ মাছকে যদি পানি থেকে বের করা হয় তবে তার অবস্থা কেমন হবে? # যিকিরের মাধ্যমে আল্লাহর ভালবাসা লাভ করা যায় । তার নিকটবর্তী হওয়া যায়। তার সস্তুষ্টি পাওয়া যায়। তার পর্যবেক্ষণ অনুভব করা যায়। তাকে ভয় করা যায় । তার কাছে প্রত্যাবর্তন করা যায়। তার আনুগত্য করতে সাহায্য পাওয়া যায় । # যিকিরের মাধ্যমে অন্তরের দুঃখ-বেদনা ও দুশ্চিন্তা দূর হয়। খুশি ও আনন্দ লাভ করা যায় । অন্তর জীবিত থাকে, তাতে শক্তি ও পরিচ্ছন্নতা সৃষ্টি হয় । #৫ অন্তরের মধ্যে শুন্যতা ও অভাব থাকে আল্লাহর যিকির ছাড়া তা দূর হবে না । এমনিভাবে অন্ত রের মধ্যে কঠোরতা আছে আল্লাহর যিকির ছাড়া তা নম হবে না। #% যিকির হচ্ছে অন্তরের আরোগ্য ও পথ্য এবং শক্তি । যিকিরের আনন্দ-স্বাদের তুলনায় কোন আনন্দ নেই কোন স্বাদ নেই ৷ অন্তরের রোগ হচ্ছে যিকির থেকে উদাসীনতা । #৫ যিকিরের স্বল্পতা মুনাফেকীর দলীল । আধিকত্য ঈমানের দৃঢ়তার প্রমাণ এবং আল্লাহর প্রতি প্রকৃত ভালবাসার দলীল । কেননা মানুষ যা ভালবাসে তাকে বেশী বেশী স্মরণ করে। # বান্দা যখন যিকিরের মাধ্যমে সুখের সময় আল্লাহকে চিনবে তিনিও তাকে দুঃখের সময় চিনবেন বিশেষ করে মৃত্যুর সময়, মৃত্যু যন্ত্রনার সময় । * যিকির হচ্ছে আল্লাহর আযাব থেকে বাঁচার মাধ্যম । যিকিরের কারণে প্রশান্তি নাযিল হয়, আল্লাহর রহমত আচ্ছাদিত করে এবং ফেরেশতারা ইস্তেগফার করে। ¥# যিকিরের মাধ্যমে জিহবাকে বাজে কথা, গীবত, চুগোলখোরী, মিথ্যা প্রভৃতি হারাম ও অপছন্দনীয় বিষয় থেকে রক্ষা করা যায় । #৫ যিকির হচ্ছে সবচেয়ে সহজ ইবাদত । সর্বাধিক গুরুত্বপূর্ণ ও ফযীলতপূর্ণ ইবাদত ৷ যিকিরের মাধ্যমে জান্নাতে বৃক্ষরোপন করা হয় । # যিকিরের মাধ্যমে গাম্ভীর্যতা, কথা-বার্তায় মিষ্টতা ও চেহারায় উজ্জলতা প্রকাশ পায়। যিকির হচ্ছে দুনিয়ার আলো এবং কবর ও পরকালের নুর । # যিকিরের মাধ্যমে আল্লাহর রহমত নাযিল আবশ্যক হয়, ফেরেশতারা তার জন্য দু'আ করে । #৫ অধিকহারে আল্লাহর যিকিরকারী সর্বশ্েষ্ঠ আমলকারীদের অন্যতম যেমন সর্বোত্তম রোযাদার হচ্ছে রোযা অবস্থায় বেশী বেশী আল্লাহর যিকির করা । # যিকিরের মাধ্যমে কঠিন বিষয় সহজ হয়, দুর্বোধ্য জিনিস সাবলীল হয়, কষ্ট হালকা হয়, রিষযিকের পথ উন্ুক্ত হয়, শরীর শাক্তিশালী হয় । ¥* যিকিরের মাধ্যমে শয়তান দূরীভূত হয়, তাকে মূলতপাটন করে, তাকে লাঞ্চিত ও অপমানিত করে।
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।