আবশ্যক হচ্ছে মুসলিম ব্যক্তি শক্তিশালী ঈমান ও সুদৃঢ় হৃদয়ের অধিকারী হবে। কোন ওয়াস্ওয়াসা যেন তার মধ্যে অনুপ্রবেশ করার সুযোগ না পায়। কোন উপসর্গ অনুভব করলেই আমি রোগে আক্রান্ত এরূপ ধারণা যেন মনের মধ্যে স্থান না পায়। কেননা ‘ধারণা’ রোগের চিকিৎসা করা খুবই কঠিন। অবশ্য কারো কারো মধ্যে উক্ত উপসর্গগুলো থেকে কিছু কিছু দেখা যেতে পারে অথচ তারা সুস্থ । আবার কখনো কিছু উপসর্গ দেখা যায় শারীরিক অসুস্থতার কারণে, কখনো ঈমানের দুর্বলতার কারণে যেমন অন্তরে সংকীৰ্ণতা অনুভব, দুশ্চিন্তা, অলসতা ইত্যাদি । তখন আল্লাহর সাথে সম্পর্কের বিষয়কে উন্নত করার চেষ্টা করা উচিত । রোগ যদি বদনযরের কারণে হয়, তবে আল্লাহর হুকুমে নিম্ন লিখিত যে কোন একটি মাধ্যমে চিকিৎসা নেয়া যেতে পারেঃ ১) যার বদনযর লেগেছে তাকে যদি জানা যায়: তবে তাকে গোসল করিয়ে (গোসলকৃত) পানি নিবে এবং তার ছোয়া কোন জিনিস সংগ্রহ করবে। অতঃপর সেই পানি দ্বারা বদনযরে আক্রান্ত ব্যক্তিকে গোসল করাবে এবং তাকে পান করতে দিবে। | ২) যার বদনযর লেগেছে তাকে জানা না গেলে: শরীয়ত সম্মত ঝাড়-ফুক, দু'আ ও শিঙ্গা লাগানোর মাধ্যমে আরোগ্য লাভের চেষ্টা করতে হবে। কিন্তু যাদুতে আক্রান্ত হলে আল্লাহর হুকুমে নিয্ন লিখিত যে কোন একটির মাধ্যমে চিকিৎসা হতে পারেঃ ১) কোথায় যাদু করা হয়েছে তা জানা গেলে: সেই যাদুকৃত বস্তু বের করে নিয়ে আসতে হবে। অতঃপর সেখানে গিরা ইত্যাদি থাকলে মুআব্বেযাতাইন (সূরা নাস ও ফালাক) পড়ে তা খুলতে হবে । তারপর এঁ বস্তুকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। ২) শরীয়ত সম্মত ঝাড়-ফুকঃ কুরআনের আয়াত বিশেষ করে মুআব্বেযাতাইন (সুরা নাস ও ফালাক), সুরা বাকারা, দু’আ ইত্যাদি দ্বারা ঝাড়-ফুক করবে । (অচিরেই ঝাড়-ফুকের কিছু দু'আ উল্লেখ করা হবে) ৩) নুশরা দ্বারা যাদু প্রতিহত করা । উহা দু’ভাগে বিভক্ত: (ক) হারাম: উহা হচ্ছে যাদু দ্বারা যাদুকে প্রতিহত করা এবং যাদু থেকে মুক্ত হওয়ার জন্য যাদুকরের কাছে যাওয়া । (খ) জায়েয: এর পদ্ধতি হচ্ছে সাতটি বরই পাতা নিয়ে তা পিশে ফেলবে তারপর তাতে তিনবার করে সূরা কাফেরূন, ইখলাস, ফালাক ও নাস পাঠ করে ফুঁ দিবে। তারপর উহা পানিতে মিশিয়ে তা পান করবে এবং তা দ্বারা গোসল করবে। (আরোগ্য লাভ করা পর্যন্ত বারবার এই পদ্ধতি ব্যবহার করবে । আল্লাহ্ চাহে তো উপকার হবে ।) (মুসাননফ আবদুর রাজ্জাক) 8) যাদু বের করাঃ যদি পেটের মধ্যে যাদুর ক্রিয়া অনুভব হয় তবে ওষধ ইত্যাদি দিয়ে তা পায়খানার মাধ্যমে বের করে দেয়ার চেষ্টা করবে । যদি অন্য কোন স্থানে থাকে তবে শিঙ্গা LES eS A ঝাড়-ফুকঃ এর জন্য কিছু শর্ত আছেঃ (১) ঝাড়-ফুক হতে হবে কুরআনের আয়াত এবং রাসূল (স্নান্লাহ্ আলাইহি ওয়া সাল্লাম) থেকে প্রমাণিত দু’আর মাধ্যমে ৷ (২) উহা আরবী ভাষায় হতে হবে। তবে দু'আ আরবী ছাড়া অন্য ভাষাতেও হতে পারে। (৩) এই বিশ্বাস রাখবে যে, ঝাড়-ফুকের মধ্যে কোন প্রভাব নেই আরোগ্য শুধুমাত্র আল্লাহই দিতে পারেন। ঝাড়-ফুকের প্রভাব বেশী পেতে চাইলে কুরআন পাঠ করবে আরোগ্যের নিয়তে ও জিন- ইনসানের হেদায়াতের নিয়তে কেননা কুরআন হেদায়াতের জন্য এবং আরোগ্যের জন্য নাযিল হয়েছে। তবে জিনকে হত্যা করার নিয়তে কুরআন পড়বে না। অবশ্য জিনকে বের করা অসম্ভব হয়ে পড়লে পূর্বের নিয়মে ঝাড়-ফুক করে যদি সে নিহতও হয় তাতে কোন অসুবিধা নেই । যিনি ঝাড়-ফুক করবেন তার জন্য কতিপয় শর্তঃ (১) তিনি মুসলমান হবেন। নেককার ও পরহেজগার হবেন । যত বেশী আল্লাহভীরু হবেন ততই তার ঝাড়-ফুকে কাজ বেশী হবে। (২) ঝাড়-ফুকের সময় একনিষ্ঠ হৃদয় নিয়ে আল্লাহর দিকে নিজেকে ধাবিত করবেন । যাতে করে মুখ যা বলবে অন্তর যেন তা অনুধাবন করে। উত্তম হচ্ছে মানুষ নিজে নিজেকে ঝাড়-ফুক করবে।
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।