তাফসীরুল উশরিল আখীর
/ ১৮৮
📝 লেখা 📖 পিডিএফ

অন্যতম হচ্ছেঃ »* ঈমান ও তাওহীদ দ্বারা নিজেকে শক্তিশালী করা । সুদুঢ়ভাবে এই বিশ্বাস রা যে, পৃথিবীর যাবতীয় কর্তৃত্ব একমাত্র আল্লাহর হাতে । সেই সাথে বেশী বেশী সৎ কাজে লিপ্ত থাকা । * আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা ও তীর উপর ভরসা করা । কোন সমস্যা দেখা,দিলেই যেন তা অসুখ বা বদনযর ধারণা না করে। কেননা ধারণা ও খেয়ালই একটি অসুস্থতা । # কোন লোক যদি সমাজে পরিচিত হয় যে, তার বদনযর আছে বা সে যাদুকর তবে তার থেকে দূরে থাকা উচিত তাদের ভয়ে নয়; বরং উপায়-উপকরণ অবলম্বন করার কারণে তাদের থেকে দূরে থাকবে । »# সর্বদা আল্লাহর যিকির করা এবং আশ্চর্য ও আনন্দময় কিছু দেখলে তার বরকতের জন্য দু'আ ক্রা । রাসূলুল্লাহ্‌ (সল্নাল্লাহ আলাইহি ওয়া সন্লাম) বলেন, > AL OU Tl hens Le AL op 91 id 2 9147 02 521 51131 “কোন মানুষ যদি নিজের মধ্যে বা নিজ সর্ম্পদের মধ্যে বা কোন মুসলিম ভাইয়ের মধ্যে আনন্দময় কিছু দেখে তবে তার জন্য যেন বরকতের দু’আ করে। কেননা বদনযর সত্য” (আহমাদ, হাকেম হাদীছটি ছহীহ দঃ সিলসিলা ছহীহা হ/২৫৭২) বরকতের দু’আ করার নিয়ম হচ্ছে বলবে: “বারাকাল্লাহু লাকা’ । তাবারাকাল্লাহ্‌ বলবে না। »# যাদু ইত্যাদি থেকে বাঁচার শক্তিশালী একটি মাধ্যম হচ্ছে, প্রতিদিন সকালে নবী (সল্লান্নাহ্‌ আলাইহি ওয়া সাল্লাম) এর মদীনার (আজওয়া) নামক সাতটি খেজুর খাওয়া । #৫ আল্লাহ্‌ তা'আলার স্মরণাপন্ন হওয়া, তার উপর ভরসা করা, তার প্রতি সুধারণা পোষণ করা এবং যাদু ও বদনযর থেকে তার কাছে আশ্রয় প্রার্থনা করা । প্রতিদিন সকাল-সন্ধ্যার যিকির সমূহ যথারীতি পাঠ করা । আল্লাহর হুকুমে এই যিকিরগুলোর বিশেষ প্রভাব আছে। আর তার কারণ দু’টি: ১) এগুলোর মধ্যে যা বলা হয়েছে তা সত্য ও সঠিক একথার প্রতি ঈমান এবং আল্লাহর হুকুমে এগুলো উপকারী । ২) উহা নিজের মুখে উচ্চারণ করে নিজের কানে শোনে এবং অন্তর উপস্থিত রেখে পাঠ করে। কেননা উহা দু'আ । আর উদাস অন্তরের দু'আ কবুল করা হয় না। যেমনটি নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে ছহীহ্‌ সূত্রে বর্ণিত হয়েছে । যিকির-আযকার পাঠ করার সময়ঃ সকালের যিকির সমূহ ফজরের নামাযের পর পাঠ করবে। কিন্তু সন্ধ্যার যিকির সমূহ আছরের পর পাঠ করতে হবে। কেউ যদি উক্ত যিকির সমূহ যথাসময়ে পাঠ করতে ভুলে যায় বা অলসতা করে, তবে যখনই স্মরণ হবে পাঠ করে নিবে। বদনযর প্রভূতিতে আক্রান্ত হওয়ার আলামতঃ শরীয়ত সম্মত ঝাড়-ফুক ও আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে কোন দ্বন্ব নেই শারীরিক ও মানসিক সবধরণের রোগের চিকিৎসা রয়েছে পবিত্র কুরআনে । বদনযরে আক্রান্ত হওয়ার পর মানুষ হয়তো বাহ্যিকভাবে শারীরিক রোগ থেকে মুক্ত থাকবে, কিন্তু তারপরও সাধারণত: বিভিন্ন ধরণের উপসর্গ দেখা যেতে পারে। যেমন বিভিন্ন সময় মাথা ব্যথা অনুভব করবে । মুখমন্ডলের রং পরিবর্তন হয়ে হলুদ হয়ে যাবে। বেশী বেশী ঘাম নির্গত হবে। বেশী বেশী পেশাব করবে। খানা-পিনার আগ্রহ কমে যাবে। শরীরের বিভিন্ন পার্শ্বে ঠান্ডা বা গরম বা কখনো গরম কখনো ঠান্ডা অনুভব করবে । হার্টের উঠা-নামা বা বুক ধড়ফড় করবে। পিঠের নিম্নাংশে বা দু’স্কন্ধে বিভিন্ন সময় ব্যথা অনুভব করবে । অন্তরে দুঃশ্চিন্তা ও সংকীৰ্ণতা অনুভব হবে। রাতে অনিদ্রা হবে। অস্বাভাবিক ক্রোধ বা ভয়ের কঠিন প্রতিক্রিয়া দেখা যাবে। বেশী বেশী ঢেকুর বা উদগিরণ হবে। দীর্ঘ নিঃশ্বাস ফেলবে । একাকীত্বকে পছন্দ করবে । অলস ও শ্রমবিমুখ হবে। নিদ্রার প্রতি আগ্রহী হবে। স্বাস্থ্যগত অন্যান্য সমস্যা দেখা দিবে যার ডাক্তারী কোন কারণ নেই । রোগের দুর্বলতা ও কাঠিন্যতা অনুযায়ী এই আলামতগুলো বা কিছুটা দেখা যেতে পারে। " . চিকিৎসকগণ উল্লেখ করেছেন যে, দুই তৃতীয়াংশ শারীরিক অসুখ মানুষের মানসিক কারণে- অসুস্থতার কথা চিন্তা করা থেকে সৃষ্টি হয়। অথচ সে রোগের কোন অস্তিত্‌ই নেই ।

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।