করল, কিন্তু পরে বাস্তবতা তার ধারণার বিপরীত প্রমাণ হল, তাতেও কাফ্ফারা ওয়াজিব হবে না। ৩) শপথকারী ইচ্ছাকৃতভাবে শপথ করবে । জোর যবরদস্তী শপথ করালে তা ভঙ্গ করলেও কাফফারা ত হবে না। (৪) শপথ ভঙ্গ করবে৷ অর্থাৎ যা না করার শপথ করেছিল তা করবে অথবা যা করার শপথ করেছিল তা পরিত্যাগ করবে। কোন ব্যক্তি শপথ করে যদি ইনশাআল্লাহ্ বলে তবে দু’টি শর্তের মাধ্যমে তাতে কাফ্ফারা ওয়াজিব হবে না। (ক) শপথ বাক্য বলার সাথে সাথে ইনশাআল্লাহ্ (আল্লাহ্ যদি চান) বলা এবং (খ) শপথকে প্রকৃতপক্ষে আল্লাহর ইচ্ছার সাথে সম্পৃক্ত করার ইচ্ছা পোষণ করা । যেমন বলল: “আল্লাহর শপথ, আল্লাহ্ যদি চান” । শপথ করার পর যদি দেখে যে এর বিপরীত কাজের মধ্যেই কল্যাণ রয়েছে, তবে সুন্নাত হচ্ছে শপথ ভঙ্গ করে কাফ্ফারা প্রদান করা এবং যাতে কল্যাণ রয়েছে তা বাস্তবায়ন করা। _ # শপথ ভঙ্গের কাফ্ফারাঃ দশজন মিসকীনকে খাদ্য প্রদান করা প্রত্যেককে অর্ধ ছা’ (দেড় কিলো) পরিমাণ খাদ্য দিবে। অথবা তাদেরকে SL MEER UE) eh DE মুক্ত করবে । এগুলোর কোন একটি সম্ভব না হলে একাধারে তিনটি রোযা রাখবে । খাদ্য বা কাপড় প্রদান করার সামর্থ থাকা সত্বেও যদি রোযা রাখে তবে কাফ্ফারা আদায় হবে না। শপথ ভঙ্গ করার পূর্বে বা পরে কাফ্ফারা আদায় করা জায়েয । একটি বিষয়ে একবারের অধিক যদি শপথ ভঙ্গ করে, তবে একটি কাফ্ফারা দিলেই যথেষ্ট হবে। শপথের বিষয় ভিন্ন ভিন্ন হলে কাফ্ফারাও সে অনুযায়ী ভিন্ন ভিন্নভাবে দিতে হবে। * নযর-মানতঃ মানত কয়েক প্রকার: (১) সাধারণ মানত: যেমন বলল, ‘আমি আরোগ্য লাভ করলে আল্লাহর উদ্দেশ্যে কিছু মানত করব!’ নির্দিষ্ট করে কোন কিছু প্রদান করার নিয়ত করেনি । তখন আরোগ্য লাভের পর শপথের কাফ্্ফারা পরিমাণ সম্পদ দান করবে। (২) ঝগড়া ক্রোধের কারণে মানত: এটা হচ্ছে মানতকে কোন শর্তের সাথে সম্পর্কিত করা। আর তাতে উদ্দেশ্য হচ্ছে কোন কিছু করা থেকে বিরত থাকা অথবা কোন কিছু করার প্রতিজ্ঞা করা । যেমন বলল, ‘আমি যদি তোমার সাথে কথা বলি তবে এক বছর রোযা রাখার মানত করলাম’ এর হুকুম হচ্ছে: সে যা মানত করেছে তা পুরা করবে। অথবা তার সাথে কথা বলে মানত ভঙ্গ করবে এবং শপথের কাফ্্ফারা প্রদান করবে। (৩) বৈধ কাজের মানত: যেমন বলল, ‘আমি আমার কাপড় পরিধান করার জন্য আল্লাহর কাছে মানত করলাম’ এর হুকুম হচ্ছে: হয় কাপড় পরিধান করে মানত পূর্ণ করবে অথবা শপথের কাফ্ফারা প্রদান করবে। (8) মাকরুহ কাজে মানত: যেমন বলল: ‘আমার স্ত্রীকে তালাক দেয়ার জন্য আমি আল্লাহর কাছে মানত করলাম’ এর হুকুম হচ্ছে: মানত পূর্ণ না করে শপথের কাফফারা প্রদান করা সুন্নাত । কিন্তু মানত পুরা করলে কোন কাফ্ফারা লাগবে না। (৫) গুনাহের কাজে মানত করা৷ যেমন বলল, ‘আমি চুরি করার জন্য আল্লাহর কাছে মানত করলাম’ এই মানত পূর্ণ করা হারাম । তবে মানত পুরা করে চুরি করলে গুনাহগার হবে কিন্তু কাফ্ফারা দিতে হবে না। অনুরূপভাবে কবর, মাজার বা পীর-ওলীর উদ্দেশ্যে মানত করা কঠিন গুনাহের কাজ অর্থাৎ শির্ক । EES LES BLS TRE SOLO bel RE RSL SL EBL ছাগল বা গরু বা টাকা দান করব ।’ এই শিরকী মানত পূরা করা জায়েয নয়। (৬) আনুগত্যের কাজে মানত: যেমন বলল, ‘আল্লাহর_কাছে মানত করলাম যে আমি এই এই নামায পড়ব’ । সেই সাথে একাজের দ্বারা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্য করল। তাহলে যদি কোন শর্তের সাথে তার মানতটিকে সম্পর্কিত করে যেমন রোগ মুক্তি, তবে শর্ত পূর্ণ হলে মানত পুরা করা ওয়াজিব । কিন্তু কোন শর্তের সাথে সম্পর্কিত না করলেও সাধারণভাবে তা পুরা করা ওয়াজিব । * দুঞ্ধপানঃ রক্তের সম্পর্কের কারণে যে সমস্ত নারীকে বিবাহ করা হারামু, দুগ্ধপান করার কারণে তাদেরকে বিবাহ করা হারাম । এর জন্য তিনটি শর্ত রয়েছেঃ (১) যে নারীর দুধ পান করছে তার সন্তান প্রসবের কারণে স্তনে দুধ আসতে হবে অন্য কোন কারণে নয়। (২) জন্মের প্রথম দু’বছরের মধ্যে দুধ পান করতে হবে। (৩) নিশ্চিতভাবে পাঁচ বা ততোধিক বার দুধ পান করবে। একবার দুধ পান করার অর্থ হচ্ছে: একবার স্তন চুষে ছেড়ে দেয়া । পরিতৃপ্ত হওয়া উদ্দেশ্য নয় । দুধ পানের কারণে তার খরচ বহণ করা যেমন আবশ্যক নয় তেমনি সে মীরাছও পাবেনা । * ওসীয়তঃ মৃত্যুর পর পাওনাদারের হক আদায় করে দেয়ার জন্য ওসীয়ত করা ওয়াজিব । তাই হকদারের প্রাপ্য আদায় করে দেয়ার জন্য ওসীয়ত করবে। যে ব্যক্তি অনেক সম্পদ রেখে যাচ্ছে তার জন্য ওসীয়ত করা সুন্নাত । তাই এক পঞ্চমাংশ সম্পদ উত্তরাধিকারী নয় এমন ফকীর নিকটাত্রীয়ের Fa 4+,
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।