তাফসীরুল উশরিল আখীর
/ ১৮৮
📝 লেখা 📖 পিডিএফ

= নারীর অভিভাবক হওয়ার ব্যাপারে প্রথম হকদার হচ্ছে তার পিতা তারপর তার দাদা এভাবে যত উপরে যায়। এরা কেউ না থাকলে, অভিভাবক হবে তার ছেলে তারপর ছেলের ছেলে (নাতি) এভাবে যত নীচে যায়। তারপর হক রাখে সহদোর ভাই । তারপর বৈমাত্রেয় ভাই । তারপর ভাইয়ের ছেলে (ভাতিজা ELC ETL জন্য আবশ্যক হল দু’জন স্বাক্ষী থাকা৷ যারা ১ কোন কোন নারীকে বিবাহ করা হারামঃ বিবাহ হারাম নারী দু'ভাগে বিভক্তঃ প্রথমতঃ সর্বদা হারাম: এরা কায়েকভাগে বিভক্তঃ (১) রক্তের সম্পর্কের কারণে বিবাহ হারাম ৷ তারা হচ্ছে: মা, নানী, দাদী যতই উপরে যাক । নিজ কন্যা এবং নিজ ছেলে বা মেয়ের কন্যা এভাবে যতই নীচে যাক । বোন, বোনের মেয়ে এবং তার ছেলের মেয়ে বা মেয়ের মেয়ে । সাধারণভাবে ভাইয়ের মেয়ে এবং সেই মেয়ের মেয়ে এবং তার ছেলের মেয়ে বা মেয়ের মেয়ে এভাবে যতই নীচে যায়। ফুফু ও খালা যতই উপরে যাক। (২) দুঞ্জের সম্পর্কের কারণে বিবাহ হারাম । রক্তের সম্পর্কের কারণে যা হারাম দুঞ্জের সম্পর্কের কারণেও তা হারাম । এমনকি বৈবাহিক সম্পর্কের কারণে যা হারাম হয় দুঞ্ধের সম্পর্কের কারণেও তা হারাম । (৩) বৈবাহিক সম্পর্কের কারণে বিবাহ হারাম । তারা হচ্ছে: স্ত্রীর মাতা ও স্ত্রীর দাদী, নানী । স্ত্রীর অন্য স্বামীর মেয়েরা যতই তারা নীচে যায় । o০ Lt দু'বোনকে একসাথে বিবাহ করা হারাম । এমনিভাবে JUS cS Fl এ কারণটি দূর হওয়ার সম্ভাবনা থাকে যেমন: ত্বারেক জনের বর্তমান স্ত্রী। (যতক্ষণ এ ব্যক্তির বন্ধনে থাকবে ততক্ষণ তাকে বিবাহ করা হারাম) উপকারিতাঃ পছন্দ নয় এমন কোন পাত্রীকে বিবাহ করার জন্য ছেলেকে চাপ দেয়ার অধিকার পিতা-মাতার নেই । এ ক্ষেত্রে পিতা-মাতার আনুগত্য করাও ছেলের উপর ওয়াজিব নয়। এ বিষয়ে তাদের কথা না শুনলে অবাধ্য হিসেবে গণ্য হবে না। # তালাকঃ স্ত্রী যদি হায়েয বা নেফাস অবস্থায় থাকে তবে তাকে তালাক দেয়া হারাম । এমনিভাবে পবিত্র হওয়ার পর যদি তার সাথে সহবাস করে তবে তাকেও তালাক দেয়া হারাম । কিন্তু উক্ত অবস্থায় তালাক দিয়ে দিলে তালাক হয়ে যাবে। বিনা দোষে তালাক দেয়া মাকরূহ । প্রয়োজনে তালাক দেয়া বৈধ । দাম্পত্য জীবনে ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করলে তালাক দেয়া সুন্নাত । তালাকের ব্যাপারে পিতা-মাতার আনুগত্য করা ওয়াজিব নয়। স্ত্রীকে তালাক দিতে চাইলে একবারে একের অধিক তালাক প্রদান করা হারাম । এমন সময় তালাক দেয়া ওয়াজিব যখন মাসিক থেকে পবিত্র হওয়ার পর তার সাথে সহবাস করেনি। সে সময় একটি তালাক দিবে। এরপর ইদ্দত পূর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত আর কোন তালাক না দিয়ে তাকে সেভাবেই রেখে দিবে। তালাক যদি রেজ্‌ঈ হয় তবে স্বামীর গৃহ থেকে বের হওয়া হারাম । অনুরূপভাবে ইদ্দত পূর্ণ হওয়ার পূর্বেও তাকে বাড়ী থেকে বের করে দেয়া স্বামীর জন্য হারাম । ‘তালাক’ শব্দ মুখে উচ্চারণ করার মাধ্যমে তালাক পতিত হয়ে যাবে। তালাকের কথা শুধুমাত্র অন্তরে নিয়ত করলেই তালাক পতিত হবে না । * শপথঃ শপথের কাফ্ফারা ওয়াজিব হওয়ার জন্য চারটি শর্ত রয়েছেঃ (১) দৃঢ়ভাবে শপথ করার ইচ্ছা করবে । শপথের ইচ্ছা না করে সাধারণভাবে মুখে উচ্চারণ করলে তা শপথের অন্তর্ভূক্ত হবে না। তখন তাকে বলা হবে ‘বেহুদা শপথ’ ৷ যেমন কথার ফাকে বলল: (4) J) আল্লাহর কসম এরূপ না, অথবা বলল (4১ 4) আল্লাহর কসম হ্যা এরকমই । (২) ভবিষ্যতের সম্ভাবনাময় কোন বিষয়ে শপথ করবে । অতীত কোন বিষয়ে না জেনে শপথ করলে অথবা উক্ত বিষয়ে নিজেকে সত্যবাদী ধারণা করে শপথ করলে তা শপথ হিসেবে গণ্য হবে না এবং তাতে কাফ্ফারাও আসবে না। অথবা জেনে শুনে মিথ্যা শপথ করলেও তাতে কাফ্ফারা নেই । (কিন্তু এধরণের শপথকে ইয়ামীনে গুমুস বলে, এরকম শপথ কাবীরা গুনাহের অন্তর্ভূক্ত) অথবা ভবিষ্যতের কোন বিষয়ে নিজেকে সত্যবাদী ধারণা করে শপথ ১ এ ক্ষেত্রে সূরা নিসার ২৩ ও ২৪ নং আয়াত দ্রষ্টব্য । ২ _ যে তালাকের পর স্ত্রীকে পুনরায় ফেরত নেয়া যায় তাকে রেজঈ তালাক বলে ।

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।