দু'আ থেকে মাহরূম হবে। রিষযিকের উপর কুপ্রভাবঃ পাপের কারণে রিযিক থেকে মাহরূম হয়, নেয়ামত দূরীভূত হয় এবং সম্পদের বরকত মিটে যায়। ব্যক্তি জীবনে পাপের কুপ্রভাবঃ জীবনের বরকতকে মিটিয়ে দেয়, সংসার জীবনে সংকীৰ্ণতা সৃষ্টি হয়, প্রতিটি কাজ কঠিন হয়ে যায় । আমলে কুপ্রভাবঃ পাপের কারণে আমল কবুল হতে বাধার সৃষ্টি হয়। সমাজে কুপ্রভাবঃ সমাজে নিরাপত্তা বিশ্নিত হয়, নিত্য প্রয়োজনীয় আসবাব-পত্রে উধ্ব মূল্য সৃষ্টি হয়, শাসক ও শত্রুদের আধিপত্য হয়, বৃষ্টি বর্ষণ বন্ধ হয়.. ইত্যাদি । # দুশ্িন্তাঃ প্রত্যেক ব্যক্তির পরম কামনা হচ্ছে আন্তরিক প্রশান্তি ও আনন্দ লাভ দুঃখ ও দুশ্চিন্তা থেকে মুক্তি । হৃদয়ে প্রশান্তি থাকলেই সংসার জীবন সুখ-স্বর্গে ভরে উঠে । কিন্তু এই আনন্দ ও প্রশান্তি হাসিল করার কতিপয় ধর্মীয়, স্বাভাবিক ও বাস্তব উপকরণ রয়েছে। এগুলো মু’মিন ছাড়া কেউ সংগ্রহ করতে পারবে না। তম্মধ্যে নিম্নে কিছু উল্লেখ করা হলোঃ (১) আল্লাহর উপর দৃঢ় ঈমান। (২) আল্লাহর যাবতীয় আদেশ মেনে চলা ও নিষেধ থেকে বেচে থাকা (৩) কথা, কাজ ও আচার-আচরণে র উপর সদাচরণ করা । EEE ER ও দুনিয়াবী জ্ঞানার্জনের কাজে করা । (১০) দুঃশ্চিন্তা দূর করার জন্য নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যে সকল দু'আ পাঠ করতেন, সেগুলোর মাধ্যমে আল্লাহ তা'আলার স্মরণাপন্ন হওয়া । | উপকারিতাঃ ইবরাহীম খাওয়াছ (রহঃ) বলেন, অন্তরের চিকিৎসা হচ্ছে পাঁচটি বিষয়েঃ গবেষণার সাথে কুরআন তেলাওয়াত করা, পেটকে ভুক্ত রাখা, রাতে তাহাজ্জুদ নামায পড়া, শেষ রাতে আল্লাহর কাছে কাকুতী-মিনতী ও রোনাজারী করা, নেক লোকদের সংসর্গে থাকা । # বিবাহঃ যৌন উত্তেজনা অনুভবকারী ব্যক্তি যদি ব্যভিচারে লিপ্ত হওয়ার ভয় না করে, তবে তার জন্য বিবাহ করা সুন্নাত । উত্তেজনা অনুভব না করলে বিবাহ করা বৈধ । কিন্তু ব্যভিচারে লিপ্ত হওয়ার আশংকা করলে বিবাহ্ করা ওয়াজিব। যে কোন নারীর প্রতি দৃষ্টিপাত বয়স্কা নারী ও দাড়ী বিহীন কিশোরের প্রতি কামভাবে দৃষ্টিপাত করাও হারাম। কোন নারীর সাথে বিবাহ করা পুরুষের জন্য হালাল: (১) বর এবং কনেকে নির্দিষ্ট করা। একজন অভিভাবকের যদি একের অধিক কন্যা থাকে, তবে এরূপ বলা জায়েয হবে না যে, এগুলোর যে কোন একজনের সাথে তোমার বিবাহ দিলাম । (২) প্রাপ্ত বয়স্ক, শরীয়তের বিধি-নিষেধ মানতে বাধ্য এমন বরের পক্ষ থেকে সম্মতি এবং স্বাধীন ও কনের সম্মতি । (৩) অভিভাবক: কোন নারী নিজে নিজের বিবাহ সম্পাদন করলে তা বিশুদ্ধ হবে না। এমনিভাবে অভিভাবক নয় এমন কোন ব্যক্তি তার বিবাহ দিয়ে দিলেও তা বিশুদ্ধ হবে না । তবে সেই কনের (ধর্ম ও চরিত্রের দিক থেকে) উপযুক্ত বরের সাথে বিবাহ দিতে অভিভাবক অস্বীকার করলে অন্য ব্যক্তি অভিভাবক হয়ে তার বিবাহ দিতে পারবে ।
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।