র্ট-$ ৯ মতভেদ থেকে দুরে থাকার জন্য রোযাদারের চোখে সুরমা এবং নাকে ও কানে ড্রপ ব্যবহার করা থেকে বিরত থাকাই ভাল । তবে চিকিৎসার জন্য হলে কোন অসুবিধা নেই- যদিও ওষধের স্বাদ গলায় অনুভব করে, কোন অসুবিধা নেই- তার ছিয়াম বিশুদ্ধ । # বিশুদ্ধ মতে রোযাদার সবসময় মেসওয়াক করতে পারে। এটা মাকরূহ নয় । #৫ রোযাদারের উপর ওয়াজিব হচ্ছে, গীবত, চুগলখোরী ও মিথ্যা প্রভৃতি থেকে বিরত থাকা । কেউ তাকে গালিগালাজ করলে বলবে: আমি রোষাদার ৷ জিহ্বা এবং অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গকে গুনাহ ও অন্যায় থেকে সংযত করার মাধ্যমে ছিয়ামের পবিত্রতা রক্ষা হয়। নবী (সন্নাল্নাহ্ আলাইহি ওয়া সাল্লাম) বলেন, 41739 ০৮ ৬ ০! 9 ৮ 4 a & HA 3 0B যে ব্যক্তি রোযা রেখে মিথ্যা কথা এবং মিথ্যা কর্ম পরিত্যাগ না করে; তার পানাহার পরিত্যাগ করার মাঝে আল্লাহর কোন দরকার নেই ।” (বুখারী ও মুসলিম) »# ছিয়াম আদায়কারী কোন মানুষকে যদি খাদ্যের দা’ওয়াত দেয়া হয়, তবে তার জন্য দু'আ করা সুন্নাত । কিন্তু রোযা না থাকলে দা’ওয়াত প্রদানকারীর খাদ্যে অংশ নিবে । * সারা বছরের মধ্যে সর্বোত্তম রাত হচ্ছে ‘লায়লাতুল কাদর’। বিশেষভাবে রামাযানের শেষ দশকে এ রাত পাওয়া যায়। তম্মধ্যে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে ২৭শে রাত । এই এক রাতের নেক আমল এক হাজার মাসের নেক আমলের চাইতে উত্তম । এর কিছু আলামত আছে: সে রাতের প্রভাতে সুর্য সুভ্র নরম হবে তার আলো তেজবিহীন হবে এবং আবহাওয়া মোলায়েম হবে। যে কোন মুসলমান ‘লাইলাতুল কাদর’ পেতে পারে কিন্তু সে তা নাও জানতে পারে । এজন্য করণীয় হচ্ছে, রামাযানে বেশী বেশী নফল ইবাদত করার প্রতি সচেষ্ট থাকা- বিশেষ করে শেষ দশকে ৷ রামাযানের তারাবীহ যেন না ছুটে সে দিকে খেয়াল রাখবে । জামাতের সাথে তারাবীহ পড়লে ইমামের নামায শেষ হওয়ার আগে যেন মসজিদ ছেড়ে চলে না যায় । কেননা ইমাম যখন নামায শেষ করেন, তখন তার সাথে নামায শেষ করলে পূর্ণ রাত্রি কিয়ামুল্লায়ল করার ছওয়াব পাবে । নফল ছিয়াম শুরু করলে পূর্ণ করা সুন্নাত- ওয়াজিব নয়। ইচ্ছাকৃতভাবে নফল ছিয়াম ছেড়ে দিলে কোন দোষ নেই । এজন্য কাযাও করতে হবে না। ই’তেকাফঃ বিবেকবান একজন মুসলমানের আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে নির্দিষ্ট সময় অবস্থান করাকে ই'তেকাফ বলে । এর জন্য শর্ত হচ্ছে: ই'তেকাফকারী বড় নাপাকী থেকে পবিত্র অবস্থায় থাকবে। একান্ত প্রয়োজন না থাকলে মসজিদ থেকে বের হবে না। যেমন: পানাহার, পেশাব-পায়খানা, ফরয গোসল ইত্যাদি । বিনা কারণে মসজিদ থেকে বের হলে, স্ত্রী সহবাসে লিপ্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে শেষ দশকে ৷ স্বামীর অনুমতি না নিয়ে কোন নারী যেন ই’তেকাফ না করে । ই’তেকাফকারীর জন্য সুন্নাত হচ্ছে ইবাদত, তাসবীহ-তাহলীল ও আনুগত্যের কাজে অধিকাংশ সময় ব্যয় করা । সাধারণ বৈধ কাজ-কর্মে বেশী বেশী লিপ্ত না হওয়া উচিত । তবে অপ্রয়োজনীয় বিষয় থেকে বিরত থাকা আবশ্যক ।
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।