তাফসীরুল উশরিল আখীর
/ ১৮৮
📝 লেখা 📖 পিডিএফ

যাদের উপর রামাযানের ছিয়াম ফরযঃ প্রত্যেক মুসলমান, বিবেকবান, প্রাপ্ত বয়স্ক, ছিয়াম আদায়ে সক্ষম, হায়েয-নেফাস থেকে মুক্ত ব্যক্তির উপর ছিয়াম আদায় করা ফরয । শিশু যদি ছিয়াম আদায়ে সক্ষম হয়, তবে শিক্ষার জন্য তাকে সে নির্দেশ দিতে হবে । নিম্ন বর্ণিত যে কোন একটি মাধ্যমে রামাযান মাস শুরু হয়েছে প্রমাণিত হবে: (১) রামাযানের চাঁদ দেখা । প্রাপ্ত বয়স্ক বিশ্বস্ত মুসলিম- যদিও সে নারী হয়- তার সাক্ষ্যের ভিত্তিতে চাঁদ দেখা প্রমাণিত হবে। (২) শাবান মাস ত্রিশ দিন পূর্ণ হওয়া । ফজর হওয়ার পর থেকে নিয়ে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত ছিয়াম রাখতে হবে। ফরয ছিয়ামের জন্য ফজরের পূর্বে অবশ্যই নিয়ত করতে হবে । ছিয়াম বিনষ্টকারী বিষয়ঃ (১) যৌনাঙ্গে সহবাস করা । এ কারণে তাকে উক্ত ছিয়ামের কাযা আদায় করতে হবে ও কাফ্ফারা দিতে হবে। কাফ্ফারা হচ্ছে: একজন কৃতদাস মুক্ত করা, না পারলে ধারাবাহিকভাবে দু’মাস রোযা রাখা, এটাও সম্ভব না হলে ষাটজন মিসকীনকে খাদ্য প্রদান করা । কেউ যদি একাজেও সক্ষম না হয়, তবে তাকে কোন কিছুই করতে হবে না । (২) বার্যপাত করা- চুম্বন বা স্পর্শ বা হস্তমৈথুনের মাধ্যমে । তবে স্বপ্নদোষ হলে রোযা ভঙ্গ হবে না। (৩) ইচ্ছাকৃতভাবে পানাহার করা । ভুলক্রমে পানাহারে রোযা ভঙ্গ হবে না। (8) শিঙ্গা বা রক্তদানের মাধ্যমে রক্ত বের করা । তবে পরীক্ষা করার জন্য সামান্য রক্ত বের করলে বা জখম ও নাক থেকে অনিচ্ছাকৃত রক্ত বের হলে রোযা ভঙ্গ হবে না। (৫) ইচ্ছাকৃত বমি করা । রোষাদারের কন্ঠনালিতে যদি ধুলা ঢুকে পড়ে বা কুলি করতে গিয়ে ও নাকে পানি দিতে গিয়ে যদি অনিচ্ছাকৃত পানি গিলে ফেলে, অথবা চিন্তা করতে করতে বীর্যপাত হয়ে গেলে, অথব ৷ স্বপ্নদোষ হলে, অথবা তভাবে রক্ত বের হলে বা বমি হলে রোযা নষ্ট হবে না। রাত আছে এই ধারণায় যদি খানা খেতে থাকে এবং পরে জানতে পারে যে, দিন হয়ে গেছে, তবে তাকে কাযা আদায় করতে হবে । কিন্তু ফজর হয়েছে কিনা এই সন্দেহ করে খেলে রোযা নষ্ট হবে না। আর সূর্য অস্ত গেছে এই সন্দেহ করে দিনের বেলায় খেয়ে ফেললে তাকে কাযা আদায় করতে হবে। রোযা ভঙ্গকারীদের বিধি-বিধানঃ বিনা কারণে রামাযানের রোযা ভঙ্গ করা হারাম । যে নারীর খতু (হায়েয) বা নেফাস হয়েছে তার রোযা ভঙ্গ করা ওয়াজিব । এমনিভাবে কোন মানুষের জান বাঁচানোর জন্য রোযা ভঙ্গ করার দরকার হলে ভঙ্গ করা ওয়াজিব । বৈধ কোন সফরে রোযা রাখা কষ্টকর হলে বা অসুস্থতার কারণে রোযা রাখায় ক্ষতির সম্ভাবনা থাকলে রোযা ভঙ্গ করা সুন্নাত । দিনের বেলায় সফর শুরু করলে গৃহে থাকাবস্থাতেই রোযা ভঙ্গ করা জায়েয । গর্ভবতী ও সন্তানকে দুঞ্ধদায়ী নারী যদি রোযা রাখার কারণে নিজের স্বাস্থ্যের বা বাচ্চার ক্ষতির আশংকা করে, তবে তার জন্যও রোযা ভঙ্গ করা বৈধ । তবে এদেরকে শুধুমাত্র কাযা আদায় করতে হবে। কিন্তু গর্ভবতী ও দুগ্ধদায়ী নারী শুধুমাত্র বাচ্চার ক্ষতির আশংকা করলে রোযা ভঙ্গ করবে এবং তা কাযা করার সাথে প্রতি দিনের বিনিময়ে একজন করে মিসকীনকে খাদ্য প্রদান করবে । অতি বৃদ্ধ ও সুস্থ হওয়ার আশা নাই এমন দুরারোগে আক্রান্ত ব্যক্তি রোযা রাখতে অপারগ হলে, রোযা ভঙ্গ করে প্রতিদিনের বিনিময়ে একজন করে মিসকীনকে খাদ্য প্রদান করবে। তাকে কাযা আদায় করতে হবে না। ওযরের কারণে কোন মানুষ যদি কাযা রোযা আদায় করতে দেরী করে এমনকি পরবর্তী রামাযান এসে যায়, তবে তাকে শুধুমাত্র কাযা আদায় করলেই চলবে । কিন্তু বিনা ওযরে দেরী করলে কাযা করার সাথে সাথে প্রতিদিনের বিনিময়ে একজন করে মিসকীনকে খাদ্য প্রদান করবে । ওযরের কারণে কাযা আদায় করতে না পেরে মৃত্যু বরণ করলে কোন কিছু আবশ্যক হবে না। কিন্তু কাযা আদায় না করার কোন ওযর ছিল না তবুও করেনি, এমতাবস্থায় মৃত্যু বরণ করেছে, তবে প্রতিদিনের বিনিময়ে একজন করে মিসকীনকে খাদ্য প্রদান করবে। মৃতের নিকটাত্মীয়ের জন্য সুন্নাত হচ্ছে, রামাযানের কাযা রোযা এবং মানতের রোযা- যা সে আদায় না করেই মৃত্যু বরণ করেছে- সেগুলো তার পক্ষ থেকে আদায় করে দেয়৷ । [ {৬

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।