তাফসীরুল উশরিল আখীর
/ ১৮৮
📝 লেখা 📖 পিডিএফ

টী যমিন থেকে উৎপন্ন শষ্যে ও ফলমূলে যাকাতের পরিমাণ: পানি সেচের পরিশ্রম ব্যতীত- যেমন বৃষ্টি বা নদীর পানিতে- ফসল উৎপন্ন হলে উশর (১০%) যাকাত দিতে হবে। কিন্তু কষ্ট ও পরিশ্রম করে কুপ বা টিউবওয়েল বা মেশিন দ্বারা পানি সেচের মাধ্যমে যদি ফসল উৎপন্ন হয়, তবে তাতে উশরের অর্ধেক (৫%) যাকাত দিতে হবে। কিন্তু যদি কিছু সময় সেচের মাধ্যমে ও কিছু সময় বিনা সেচে উৎপাদিত হয়, তবে অধিকাংশের হিসেবে যাকাত দিবে। সেচের মাধ্যমে কতদিন আর বিনা সেচে কতদিন তার হিসেবে যাকাত দিবে। মূল্যবান বস্তুর যাকাতঃ মুল্যবান বস্তু দু'ভাগে বিভক্তঃ (১) স্বর্ণ: ৮৫ গ্রাম স্বর্ণ না হলে তাতে কোন যাকাত নেই । (২) রৌপ্য: ৫৯৫ গ্রাম রৌপ্য না হলে তাতে কোন যাকাত নেই ৷ নগদ অর্থ ও কাগজের মুদ্রা যদি যাকাত ফরয হওয়ার সময় স্বর্ণ বা রৌপ্যের যে কোন একটির সর্বনিম্ন মূল্য পরিমাণ হয়, তবে তাতে যাকাত দিতে হবে। স্বর্ণ ও রৌপ্যে যাকাতের পরিমাণ হচ্ছে, চল্লিশ ভাগের একভাগ বা আড়াই শতাংশ (২,৫%)। ব্যবহারের জন্য প্রস্তুতকৃত বৈধ গয়নাতে কোন যাকাত নেই । কিন্তু ভাড়া ও সম্পদ হিসেবে রাখার জন্য হলে তাতে যাকাত দিতে হবে। স্বর্ণ-রৌপ্যের গয়না ব্যবহারের যে সাধারণ প্রচলন আছে, তাই নারীদের জন্য বৈধ বাসন-পাত্রে সামান্য রৌপ্য ব্যবহার বৈধ । পুরুষের জন্য সামান্য রৌপ্য আংটি বা চশমায় ব্যবহার করা বৈধ । কিন্তু সামান্য স্বর্ণও বাসন-পাত্রে ব্যবহার করা হারাম । আর পুরুষের জন্য সামান্য স্বর্ণ অন্য বস্তুর পরিপূরক হিসেবে ব্যবহার করা জায়েয । যেমন, জামার বোতাম, দাঁতের বাঁধন ইত্যাদি । তবে খেয়াল রাখতে হবে তা যেন কোন ক্রমেই নারীর সাথে সাদৃশ্যপূর্ণ না হয় । কারো নিকট যদি এমন সম্পদ থাকে যা বাড়ে ও কমে, আর প্রত্যেক সম্পদের বছর পূর্ণ হলে আলাদা আলাদাভাবে যাকাত বের করা দুস্কর হয়, তবে বছরের মধ্যে যে কোন একটি দিন নির্দিষ্ট করে দেখবে সে দিন তার নিকট কত সম্পদ আছে, তা থেকে (২,৫%) যাকাত বের করে দিবে- যদিও কিছু সম্পদে বছর পূর্ণ না হয় তাতে কোন অসুবিধা নেই । বেতনের টাকা, বাড়ী, দোকান, যমিন ইত্যাদি ভাড়ার টাকা থেকে কিছু সঞ্চিত না থাকলে, তাতে যাকাত নেই- যদিও তা পরিমাণে বেশী হয়। কিন্তু যা সঞ্চিত করে রাখা হবে, তাতে বছর পূর্ণ হলে যাকাত দিতে হবে। কিন্তু প্রতিবারের সঞ্চিত টাকার হিসাব যদি আলাদাভাবে রাখা সম্ভব না হয়, তবে পূর্বের নিয়মে বছরের যে কোন এক সময় সম্পূর্ণ সঞ্চিত অর্থের যাকাত বের করে দিবে। খণের যাকাতঃ সম্পদ যদি খণ হিসেবে কোন ধনী লোকের কাছে থাকে অথবা এমন স্থানে থাকে যেখান থেকে তা সহজেই পাওয়া যাবে, তবে তা হাতে পাওয়ার পর বিগত সবগুলো বছরের যাকাত দিবে- তা যতই বেশী হোক । কিন্তু তা যদি পুনরুদ্ধার করা কঠিন হয় যেমন কোন অভাবী লোকের কাছে খণ থাকে, তবে তাতে কোন যাকাত নেই । কেননা সে তো তা ব্যবহার করতে সক্ষম নয় । ব্যবসায়িক পণ্যে যাকাতঃ চারটি শর্ত পূর্ণ না হলে ব্যবসায়িক পণ্যে যাকাত নেই: (১) পণ্যের মালিক হওয়া (২) উহা দ্বারা ব্যবসার উদ্দেশ্য করা (৩) সম্পূর্ণ পণ্যের মূল্য যাকাতের নেসাব পরিমাণ হওয়া । আর উহা হচ্ছে, স্বর্ণ বা রৌপ্যের মধ্যে যে কোন একটির সর্বনিম্ন মূল্য পরিমাণ (8৪) বছর পূর্ণ হওয়া । এই চারটি শর্ত পূর্ণ হলে, পণ্যের মূল্য থেকে যাকাত বের করতে হবে। যদি তার নিকট স্বর্ণ বা রৌপ্য বা নগদ অর্থ থাকে, তবে তা ব্যবসায়িক পণ্যের মূল্যের সাথে একত্রিত করে নেসাব পূর্ণ করবে। ব্যবসায়িক পণ্য যদি ব্যবহারের নিয়তে রাখা হয়, যেমন: কাপড়, বাড়ী, গাড়ী ইত্যাদি তবে তাতে, যাকাত নেই । আবার যদি তাতে ব্যবসার নিয়ত করে, তবে নতুন করে বছর গণনা শুরু করবে । " . ব্যবসায়িক পণ্যের নেসাবঃ ৮৫ গ্রাম স্বর্ণ অথবা ৫৯৫ গ্রাম রৌপ্যের মূল্য সমপরিমাণ অর্থ ৷ দু’টির মধ্যে যার মূল্য কম তার মূল্য বরাবর হলেই যাকাত বের করবে।

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।