LS, RSLS 2 রক করবে। এটাও যদি সম্ভব না হয়, তবে পিঠের উপর চিৎ হয়ে শুয়ে নামায পড়বে । রুক্’-সিজদা করতে অপারগ হলে, তার জন্য চোখ দ্বারা ইশারা করবে (কিন্তু বালিশ বা টেবিলের উপর সিজদা দেয়া জায়েয নয়।) অসুস্থ অবস্থায় কোন নামায ছুটে গেলে তা কাযা আদায় করবে। সময়মত সকল নামায আদায় করা কষ্টকর হলে দু’নামাযকে একত্রিত আদায় করবে। যোহর-আছর এক সাথে এবং মাগরিব-এশা এক সাথে আদায় করবে । আর ফজর নামায যথাসময়ে আদায় করবে । মুসাফিরের নামাযঃ (৮০) কি. মি. বা তার চাইতে বেশী দূরত্বে বৈধ কোন কাজে সফর করলে নামায কসর করবে । চার রাকাত বিশিষ্ট নামাযকে দু’রাকাত করে আদায় করবে। সফর অবস্থায় কোন স্থানে চার দিনের বেশী অবস্থান করার নিয়ত করলে, সেখানে পৌঁছার পর থেকেই নামায পূর্ণ পড়বে- কসর করবে না। মুসাফির যদি মুক্বীমের পিছনে নামায আদায় করে, বা মুকীম অবস্থায় ভুলে যাওয়া নামায সফরে গিয়ে মনে পড়ে অথবা তার বিপরীত (সফরের ভূলে যাওয়া নামায মুকীম হওয়ার পর মনে পড়ে) তবে এসকল অবস্থায় নামায পূর্ণ পড়বে- কসর করবে না। মুসাফিরের নামায পূর্ণ পড়াও জায়েয, তবে কসর করে পড়াই উত্তম । জুমআর নামাযঃ জুমআর নামায যোহর নামাযের চাইতে উত্তম । জুমআ একটি আলাদা নামায । এটা যোহর নামাযের পরিবর্তে তার অর্ধেক নামায নয়। তাই জুমআর নামায চার রাকাত পড়া জায়েয নয় । যোহরের নিয়তে পড়লেও জুমআর নামায আদায় হবে না । জুমআর ন্রামাযের সাথে আছরকে একত্রিত করে পড়া যাবে না- যদিও একত্রিত পড়ার কারণ পাওয়া যায় । বিতর নামাযঃ এ নামায সুন্নাতে মুআক্কাদা- ওয়াজিব নয়। এর সময় হচ্ছে: এশার নামাযের পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত । তবে শেষ রাতে পড়া উত্তম । বিতর নামায সর্বনিম্ন এক রাকাত এবং সর্বোচ্চ ১১ রাকাত পড়া যায় । প্রতি দু’'রাকাত পড়ে সালাম ফেরাবে। এ নিয়মই হচ্ছে উত্তম । অথবা একসাথে চার বা ছয় বা আট রাকাত পড়বে। তারপর এক রাকাত বিতর পড়বে । অথবা তিন বা পাঁচ বা সাত ব্রা নয় এক সাথে পড়বে সর্বনিন্ন উত্তম বিতর হচ্ছে তিন রাকাত নামায দু’সালামে আদায় করা। এ সময় সুন্নাত হচ্ছে প্রথম রাকাতে সূরা আ'লা, দ্বিতীয় রাকাতে কাফেরূন এবং তৃতীয় রাকাতে ইখলাস পাঠ করা । বিতরের পর বসে বসে দু'রাকাত নামায পড়া জায়েয । জানাযা নামাযঃ কোন মুসলমান মৃত্যু বরণ করলে তাকে গোসল দেয়া, কাফন পরানো, জানাযা নামায পড়া ও তাকে বহণ করে দাফন করা ফরযে কেফায়া। তবে ধর্ম যুদ্ধে নিহত শহীদকে গোসল ও কাফন পরানো ব্যতীতই দাফন করতে হবে। তার জানাযা নামায পড়া জায়েয । সে যে অবস্থায় ও যে কাপড়ে থাকবে সেভাবেই তাকে দাফন করবে । পুরুষকে তিনটি সাদা কাপড়ে কাফন পরাবে আর নারীকে পাঁচটি কাপড়ে । লুঙ্গি যা নীচের দিকে থাকবে, খেমার বা ওড়না যা দিয়ে মাথা ঢাঁকবে, কামীছ (জামা) এবং দু’টি বড় লেফাফা বা কাপড় । (অবশ্য তিন কাপড়েও তাকে কাফন দেয়া জায়েয) । জানাযা পড়ানোর জন্য সুন্নাত হচ্ছে ইমাম ও একক ব্যক্তি পুরুষের বুক বরাবর এবং নারীর মধ্যস্থান বরাবর দাঁড়াবে । চার তাকবীরে জানাযা পড়বে প্রতি তাকবীরের সাথে দু’হাত উত্তোলন করবে । প্রথমবার তাকবীর দিয়ে নীরবে আউযুবিল্লাহ্.. বিসমিল্লাহ্.. বলে শুধুমাত্র সুরা ফাতিহা পাঠ করবে । তারপর দ্বিতীয় তাকবীর দিয়ে দরূদে ইব্রাহীম পাঠ করবে । এরপর তৃতীয় তাকবীর প্রদান করে জানাযার দু'আ পড়বে তারপর চতুর্থ তাকবীর দিয়ে সামান্য একটু চুপ সালাম ফেরাবে । কবরকে অর্ধ হাতের অধিক উঁচু করা হারাম । এমনিভাবে কবরে ঘর তেরী করে তা চুনকাম করা, চুম্বন করা, আতর-সুগন্ধি মাখানো, কোন কিছু লিখা, কবরের উপর বসা বা হেঁটে যাওয়া * . কমপক্ষে তিনজন মানুষের উপস্থিতিতে জুমআর নামায আদায় করা যায়। উচ্চকন্ঠে ক্বরোতের মাধ্যমে জুমআর নামায দু’রাকাত আদায় করতে হয়। এ নামাযের আগে দু'টি খুতবা প্রদান করা ওয়াজিব কুরআন ও হাদীছ থেকে নিজ ভাষায় খুতবা প্রদান করা উত্তম । এই খুতবা শোনা মুক্তাদীদের উপর ওয়াজিব, এসময় কথা বললে, জুমআর ছওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে। জুমআর নামাযের পূর্বে দু'রাকাত তাহিয়্যাতুল মসজিদ নামায ছাড়া নির্ধারিত কোন সুন্নাত নেই, পরে দু’রাকাত বা চার রাকাত সুন্নাত পড়বে ।- অনুবাদক * দু'আ কুনুত বিতর নামাযের জন্য আবশ্যক নয়। জানা থাকলে পড়া মুস্তাহাব; অন্যথায় নয় । রুকুর আগে বা পরে যে কোন সময় দু'আ কুনুত পাঠ করা যায় । দু'হাত তুলে একাকী থাকলেও উচ্চস্বরে এ দু’আ পড়া যায়। তবে এর জন্য উল্টা তাকবীর দেয়া বিধিসম্মত নয়। অনুরূপভাবে বিতর নামাযকে মাগরিবের মত করে পড়াও জায়েয নয়।
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।