+++ স্বাধীন), ‘রাব্বানা লাকাল হামদু’ বলার পর '‘হামদান্ কাছীরান্ তাইয়্যেবান্ মুবারাকান্ ফীহ্ মিল্আস্ সামাওয়াতি ওয়া মিল্আল্ আরযি..’ পাঠ করা সিজদাহ্ ও রুকূ’তে একবারের বেশী তাসবীহ বলা, সালামের পূর্বে দু'আ মাছুরা পাঠ করা । কর্মগত সুন্নাতঃ দাঁড়ানো অবস্থায় ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর ধারণ করা । তাকবীরে তাহরীমা, রুকূ’তে যাওয়া, রুকু’ থেকে উঠা এবং প্রথম তাশাহুদ থেকে উঠে তৃতীয় রাকাতে দন্ডায়মান হওয়ার সময় রফউল ইয়াদায়ন করা । সিজদার স্থানে তাকানো । দন্ডায়মান অবস্থায় দু’পায়ের মাঝে ফাঁক রাখা । সিজদায় যাওয়ার সময় প্রথমে দু’হাটু, অতঃপর দু'হাত, অতঃপর কপাল এবং নাক মাটিতে রাখা ।' দু’পার্শদেশ হতে উভয় বাহুকে, পেটকে দু’রান থেকে এবং দু'রানকে পায়ের নলা থেকে পৃথক রাখা, দু’হাতকে দু’হাটু থেকে পৃথক রাখা, পিছনে দু’পাকে মিলিয়ে খাড়া রাখা এবং আঙ্গুল সমূহের নিম্নভাগ মাটির সাথে লাগিয়ে রাখা, দু’হাতের আঙ্গুল সমূহ একত্রিত করে কাঁধ বরাবর করতূল বিছিয়ে রাখা । সিজদা থেকে দাঁড়ানোর সময় দৃহাত দিয়ে দু’হাটুর উপর ভর দিয়ে দাঁড়ানো । দু’সিজদার মাঝে এবং প্রথম তাশাহুদে ‘হইফতেরাশ’ করা এবং শেষ তাশহহুদে ‘তাওয়ার্রুক’ করা। দু’সিজদার মাঝে এবং তাশাহুদে বসার সময় দু’হাতের আঙ্গুলগুলো পরস্পর মিলিত রেখে হাত দু’টিকে দু’রানের উপর বিছিয়ে রাখা । তবে ডান হাতকে কনিষ্ঠা ও অনামিকা দ্বারা মুষ্টিবদ্ধ করে মধ্যমা ও বৃদ্ধাঙ্গুল দ্বারা গোলাকৃতি করবে এবং তর্জনী আঙ্গুল খাড়া রেখে দু'আ ও আল্লাহর একত্বববাদের সাক্ষ্য দেয়ার সময় তা দ্বারা ইশারা করবে। আর সালাম দেয়ার সময় ডান দিকে ও বাম দিকে তাকাবে, প্রথমে ডান দিকে তাকাবে । সাহু সিজদাঃ শরীয়ত সম্মত কোন কথা যদি এমন সময় পাঠ করে, যেখানে পাঠ করার অনুমতি নেই, তবে সে কারণে সাহু সিজদা করা সুন্নাত । যেমন সিজদায় গিয়ে কুরআন পাঠ করল । নামাযের কোন সুন্নাত পরিত্যাগ করলে সাহু সিজদা করা জায়েয ৷ কিন্তু কয়েকটি স্থানে সাহু সিজদা করা ওয়াজিব: যেমন যদি রুকু’ বা সিজদা বা ক্্য়াম বা বসা বৃদ্ধি করে অথবা নামায শেষ করার পূর্বেই সালাম ফিরিয়ে দেয়, অথবা এমন কোন ভুল উচ্চারণ করে যাতে অর্থ পরিবর্তন হয়ে যায় বা কোন ওয়াজিব ছুটে যায় অথবা কোন কাজ বেশী হয়ে গেল এরূপ সন্দেহ হয়। সাহু সিজদা ওয়াজেব হওয়ার পর ইচ্ছাকৃতভাবে তা ছেড়ে দিলে নামায বাতিল হয়ে যাবে। দু'টি সিজদা প্রদানের মাধ্যমে সাহু সিজদা করতে হয়। সাহু সিজদা সালামের পূর্বেও দেয়া যায় পরেও দেয়া যায় । সাহু সিজদা করতে যদি ভুলে যায় এবং দীর্ঘ সময় পার হয়ে যায়, তবে তা রহিত হয়ে যাবে। নামাযের পদ্ধতিঃ নামাযের জন্য কিবলামুখী হয়ে দন্ডায়মান হবে। বলবে “আল্লাহু আকবার” ইমাম এই তাকবীর এবং পরবর্তা সমস্ত তাকবীর মুক্তাদীদের শোনানোর জন্য জোরে বলবে, অন্যরা নীরবে বলবে তাকবীর শুরু করার সময় দু’হাত দু’কাঁধ বরাবর উত্তোলন করবে, তারপর ডান হাত দিয়ে বাম হাতের কক্জিকে আঁকড়ে ধরবে এবং তা বুকের উপর স্থাপন করবে । দৃষ্টি থাকবে সিজদার স্থানে । তারপর হাদীছে প্রমাণিত যে. কোন একটি ছানা পাঠ করবে। যেমন: S24 LLY Bis SES El IU Bu 401 LiL চারণ 'সুবহানাকা আল্মাহ্ম্মা ওয়া বিহামদিকা ওয়া " . শায়খ আলবানী লিখেছেনঃ হাঁটু রাখার পূর্বে হাত রাখবে এটাই সুন্নাত সম্মত । কেনন! অন্য একটি ছহীহ্ হাদীছে বর্ণিত হয়েছেঃ তিনি 3% মাটিতে হাঁটু রাখার পূর্বে হস্তদ্ধয় রাখতেন । (ইবনু খুযায়মা, দারাকুতনী। হাকিম হাদীছটি বর্ণনা করে তা সহীহ্ বলেন ও যাহাবী তাতে একমত পোষণ করেন) হাঁটুর আগে হাত রাখার ব্যাপারে একমত পোষণ করেছেন, মালেক । ইমাম আহ্মাদও অনুরূপ মত পোষণ করেছেন। মারওয়াযী (মাসায়েল গ্রন্থে) ছহীহ্ সনদে ইমাম আওয়াযাঈ থেকে বর্ণনা করেন। তিনি বলেন, ‘আমি লোকদেরকে পেয়েছি তারা হাঁটু রাখার আগে হাত রাখতেন ।'- অনুবাদক । * প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর পূর্বে জালসা ইস্তেরাহা করা সুন্নাত । অর্থাৎ প্রথম রাকাতের দ্বিতীয় সিজদা থেকে উঠে সামান্য একটু আরাম করে বসে তারপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ানো । (দঃ ছহীহ বুখারী, অধ্যায়ঃ আযান, হা| CE OTTO TTT ত ভর দিয়ে উঠতেন । [দঃ ছিফাতুব ছালাত- আলবানী গৃঃ ১৫৪ আরবী * ডান পা খাড়া রেখে বাম পায়ের উপর বসাকে ‘ইফতেরাশ’ বলা হয়। আর বাম পাকে ডান পায়ের নীচে দিয়ে বের করতঃ বাম পাছা দিয়ে যমিনে থেবড়ে বসাকে ‘তাওয়ার্রুক’ বলা হয়।
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।