(তাহাজ্জুদের আযান) প্রদান করা জায়েয । নামাযের শর্ত সমূহঃ (১) ইসলাম (২) জ্ঞান থাকা (৩) ভাল-মন্দ পার্থক্য করার জ্ঞান থাকা (8) সাধ্যানুযায়ী পবিত্রতা অর্জন করা (৫) নামাযের সময় হওয়া; যোহর নামাযের সময়ঃ সূর্য পশ্চিমাকাশে ঢলে যাওয়ার পর থেকে শুরু হয় এবং অবশিষ্ট থাকে (সূর্য ঢলার পর) কোন বস্তুর ছায়া তার বরাবর হওয়া পর্যন্ত । আসরের নামাযের সময়ঃ কোন বস্তুর ছায়া তার বরাবর হওয়ার পর থেকে শুরু হয় এবং উহা দ্বিগুণ হওয়া পর্যন্ত বাকী থাকে। এটা হল আসর নামাযের উত্তম সময় । বিশেষ প্রয়োজনে সূর্যাস্ত পর্যন্ত এ নামায পড়া যাবে। মাগরিবের সময়ঃ সূর্যাস্তের পর থেকে শুরু হয় এবং পশ্চিমাকাশে লাল রেখা অস্তমিত হওয়া পর্যন্ত প্রলম্বিত থাকে। এশার সময়ঃ লাল রেখা অস্তমিত হওয়ার পর থেকে অর্ধরাত্রি পর্যন্ত এ নামাযের সময় প্রলম্বিত । রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পর যদি এ নামায আদায় করা সম্ভব হয় তবে তা উত্তম ৷ বিশেষ প্রয়োজনে ABLE Es GALA DHS সময়ঃ সুবহে সাদেক (পূর্বাকাশে সাদা রেখা) উদিত হওয়ার পর থেকে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত । (৬) সতর ঢাকা’ (৭) সাধ্যানুযায়ী শরীর, পোষাক এবং নামাযের স্থানকে নাপাকী থেকে পবিত্র করা। (৮) সাধ্যানুযায়ী কিবলামুখী হওয়া (৯) নিয়ত করা । নামাযের রুকনঃ নামাযের রুকন ১৪টি । ১. ফরয নামাযের ক্ষেত্রে সামর্থ থাকলে দন্ডায়মান হওয়া । ২. তাকবীরে তাহরীমা ৷ ৩. সূরা ফাতেহা পাঠ করা। 8. প্রত্যেক রাকাতে রুকু’ করা । ৫. রুকু’ হতে উঠা ৬. রুকু’ থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো । ৭. সাতটি অঙ্গের উপর সিজদা করা । ৮. দুই সিজদার মাঝে বসা । ৯. শেষ তাশাহহুদের জন্য বসা । ১০. শেষোক্ত তাশাহ্হুদ পাঠ করা। ১১. শেষ তাশাহহুদে নবী (সাঃ) এর উপর দরূদ পাঠ করা । ১২. দু’টি সালাম pantie diet nt Ps hah tals de 50a pan tn hr dean IE এই রুকনগুলো ছাড়া নামায বিশুদ্ধ হবে না। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোন একটি রুকন গেলে নামায বাতিল হয়ে যাবে। নামাযের ওয়াজিবঃ নামাযের ওয়াজিব ৮টিঃ ১. তকবীরে তাহরীমা ব্যতীত সমুদয় তাকবীর । ২. রুকু’তে একবার ‘সুবহানা রাব্বিয়াল আযীম’ বলা । ৩. “সামি আল্লাহুলিমান হামিদাহ্’ বলা ইমাম এবং একক ব্যক্তির জন্য । ৪. ‘রাব্বানা লাকাল হামদ্’’ বলা ইহা সকলের ক্ষেত্রে প্রযোজ্য । ৫. সিজদায় একবার ‘সুবহানা রাব্বিয়াল আলা’ বলা । ৬. দু’সিজদার মাঝে ‘রাব্বেগফেরলী’ বলা । ৭. প্রথম তাশহৃহুদের জন্য বসা । ৮. প্রথম তাশহৃহুদ পাঠ করা । এই ওয়াজিব কাজগুলোর কোন একটি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে নামায বাতিল হয়ে যাবে। কিন্তু ভুলক্ৰমে ছুটে গেলে সাহু সিজদা দিতে হবে । নামাযের সুন্নাতঃ সুন্নাত দু'প্রকারঃ কর্মগত সুন্নাত, মৌখিক সুন্নাত । সুন্নাত পরিত্যাগ করার কারণে নামায বাতিল হয় না- যদিও ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে । মৌখিক সুন্নাত: ছানার দু'আ পাঠ করা, আউযুবিল্লাহ-বিসমিল্লাহ পাঠ করা, আমীন বলা এবং উচ্চৈঃকন্তের নামাযে জোরে বলা, ফাতিহার পর সহজসাধ্য স্থান থেকে কুরআনের কিছু আয়াত পাঠ করা, ইমাম হলে জোরে কিরাত পাঠ করা (মুক্তাদীর জোরে কিরাত নিষেধ, একক ব্যক্তি * . সতরঃ যে গোপন অঙ্গ প্রকাশিত হলে মানুষ লজ্জা পায় তাকে সতর বলা হয়। সাত বছর বয়সের বালকের সতর হচ্ছে শুধুমাত্র দু’টি লজ্জাস্থান । দশ বা ততোর্ধ বয়সের পুরুষের জন্য সতর হচ্ছে নাভী থেকে হাঁটু পর্যন্ত । প্রাপ্ত বয়স্কা স্বাধীন নারীর মুখমন্ডল ও কক্তি পর্যন্ত দু'হাত ব্যতীত সমস্ত শরীর সতর ৷ নামাযের সময় নারীর এই অঙ্গগুলো ঢাকা মাকরূহ । তবে পরপুরুষ সামনে এলে তা ঢাকা ওয়াজিব ৷ নারী যদি এমন অবস্থায় নামায পড়ে বা তওয়াফ করে যে তার বাহু বা চুল খোলা রয়েছে, তবে তার ইবাদত বাতিল হবে। কঠিন সতর হচ্ছে: সামনের ও পিছনের রাস্তা । নামাযের বাইরে থাকলেও তা ঢেকে রাখা ওয়াজিব ৷ বিনা প্রয়োজনে তা প্রকাশ করা মাকরূহ যদিও অন্ধকারে বা নির্জনে থাকে ।
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।