তীত নামায বিশুদ্ধ হবে না। আর পানি অথবা মাটি ছাড়া অন্য কোন বস্তু দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না। পানির প্রকারভেদঃ (১) পবিত্র পানিঃ যে পানি নিজে পবিত্র এবং অন্যকেও পবিত্র করতে পারে তাকে পবিত্র পানি বলে। এই পানি দ্বারা ওযু-গোসল করা যাবে এবং নাপাক দূর করা যাবে। (২) নাপাক পানিঃ অল্প পানিতে নাপাকি মিশ্রিত হলে অথবা অধিক পানিতে নাপাকী পড়ার কারণে তার স্বাদ বা গন্ধ বা রং পরিবর্তন হলে তাকে নাপাক পানি বলে । একটি সতর্কতাঃ নাপাকীর মাধ্যমে পানির বৈশিষ্ট- স্বাদ, রং এবং গন্ধ, এ তিনটির কোন একটি পরিবর্তন না হলে বেশী পানি নাপাক হবে না। আর সামান্য পানিতে নাপাকী পড়লেই তা নাপাক হয়ে যাবে। যে পরিমাণ পানিকে বেশী পানি বলা হয় তা হচ্ছেঃ দু'কুল্লা তথা প্রায় ২১০ লিটার পরিমাণ পানি । পাত্রঃ স্বর্ণ ও রৌপ্যের পাত্র ছাড়া যে কোন পবিত্র বাসন-পাত্র খহণ করা ও ব্যবহার করা জায়েয । স্বর্ণ ও রৌপ্যের পাত্রে পানি নিয়ে পবিত্রতার জন্য ব্যবহার করলে পবিত্র হয়ে যাবে, কিন্তু গুনাহগার হবে । কাফেরদের কাপড়-চোপড় ও বাসন-পাত্রে নাপাকী আছে জানা না থাকলে তা ব্যবহার করা বৈধ । পশুর চামড়াঃ মৃত পশুর চামড়া নাপাক । মৃত পশু দু'ভাগে বিভক্ত: (১) কখনই তার গোশত খাওয়া জায়েয নয়। (২) গোশত খাওয়া হালাল কিন্তু যবেহ ছাড়াই মারা গেছে । প্রথমটির চামড়া সর্বাবস্থায় নাপাক ও হারাম । আর দ্বিতীয়টির চামড়া শোধন করার পর ব্যবহার করা জায়েয । তবে শুকনা বস্তু রাখার কাজে ব্যবহার করবে, তরল পদার্থ রাখার কাজে ব্যবহার করবেনা । ইস্তেন্জাঃ পেশাব বা পায়খানার রাস্তা পরিস্কার করাকে ইস্তেন্্জা বলা হয়। যদি পানি ব্যবহারের মাধ্যমে পরিস্কার করা হয় তবে তার নাম ইস্তেন্জা । আর পাথর বা টিসু ইত্যাদি দ্বারা পরিস্কার করাকে ইস্তেজ্মার বলা হয়। ইস্তেজমারের ক্ষেত্রে শর্ত হচ্ছে: পবিত্র, বৈধ, পরিস্কারকারী এবং খাদ্যে ব্যবহার হয়না এমন বস্তু হতে হবে। সর্ব নিম্ন তিনটি বা ততোধিক পাথর ব্যবহার করবে । প্রত্যেকবার পেশাব বা পায়খানা করার পরই ইস্তেন্্জা বা ইস্তেজমার করা আবশ্যক । সতর্কতাঃ পেশাব-পায়খানার ক্ষেত্রে যা হারামঃ কাজ শেষ হলে বিনা কারণে সেখানে বসে থাকা, পানি উত্তোলনের স্থান (গুকর, নদীর ঘাট এবং কুগ বা টিউবওয়েল গাড়) প্রভৃতি স্থানে পেশাব-পায়খান করা, চলাচলের রাস্তা, গাছের দরকারী ছায়ায়, ফলদার বৃক্ষের নীচে এবং খোলা জায়গায় কিবলা সম্মুখে রেখে পেশাব-পায়খান করা হারাম । পেশাব-পায়খানার ক্ষেত্রে মুস্তাহাব হচ্ছেঃ ধৌত করলে তিনবার করা বা কুলুখ নিলে তিনবার নেয়া । পেশাব-পায়খানার ক্ষেত্রে যা মাকরূহঃ আল্লাহর যিকির সম্বলিত কোন কিছু সাথে নিয়ে টয়লেটে প্রবেশ করা, পেশাব-পায়খানায় রত অবস্থায় কথা-বার্তা বলা, ছিদ্র বা ফাটা মাটিতে পেশাব করা, ডান হাতে লজ্জাস্থান স্পর্শ করা, ঘরের মধ্যে ক্ববলা মুখী হয়ে বসে পেশাব-পায়খানা করা মাকরূহ । হারাম ও মাকরূহ প্রতিটি কাজ অপারগতা ও অধিক প্রয়োজনের ক্ষেত্রে জায়েয । মেসওয়াকঃ নরম কাঠ দিয়ে মেসওয়াক করা সুন্নাত। যেমন ‘আরাক’ নামক গাছের ডাল বা শিকড় । যে সকল অবস্থায় মেসওয়াক করা৷ মুস্তাহাবঃ নামায, কুরআন তেলাওয়াত, ওযুতে কুলি করার পূর্বে, নিদ্রা হতে জাগ্রত হয়ে, মসজিদে এবং গৃহে প্রবেশের সময়, মুখের দুর্গন্ধ দূর করা প্রভৃতি সময় মেসওয়াক করা মুস্তাহাব । পবিত্রতার কাজে এবং মেসওয়াক করার সময় ডান দিক থেকে শুরু করা সুন্নাত । আর ময়লা আবর্জনা দূর করার ক্ষেত্রে বাম হাত ব্যবহার করা সুন্নাত । ওযুঃ ওযুর ফরয ৬টি: (১) মুখমন্ডল ধৌত করা, কুলি করা ও নাক ঝাড়াও এর অন্তর্ভূক্ত । (২) আঙ্গুলের প্রান্তভাগ থেকে নিয়ে কনুই পর্যন্ত দু'হাত ধৌত করা । (৩) দু’কানসহ পূর্ণ মাথা মাসেহ করা । (8) টাখনুসহ দু’পা ধৌত করা । (৫) ধারাবাহিকতা রক্ষা করা (৬) পরস্পর ধৌত করা । ওযুর ওয়াজিবঃ শুরুতে ‘বিসমিল্লাহ্’ বলা, রাত শেষে নিদ্রা থেকে জাগ্রত হয়ে পানির পাত্রে হাত প্রবেশ করানোর পূর্বে দু'হাত কক্জি পর্যন্ত ধৌত করা । ওযুর সুন্নাতঃ মেসওয়াক করা, প্রথমে দু’হাত কনুই পর্যন্ত ধৌত করা, মুখমন্ডল ধৌত করার পূর্বে কুলি করা ও নাক ঝাড়া, রোযাদার না হলে বেশী করে কুলি ও নাকে পানি দেয়া ৷ ঘন দাড়ি
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।