তাফসীরুল উশরিল আখীর
/ ১৮৮
📝 লেখা 📖 পিডিএফ

ফায়েদাঃ জেনে রাখা আবশ্যক, নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়া সান্নাম)কে ভালবাসা ফরয । সাধারণভাবে স্ব ভালবাসাই যথেষ্ট নয়; বরং সবকিছু থেকে এমনকি নিজের জীবনের চেয়ে তাকে বেশী ভালবাসা আবশ্যক । আর যে ব্যক্তি কাউকে ভালবাসে সে তাকে এবং তার মতামতকে সব কিছুর উপর প্রাধান্য দেয় । অতএব নবী (সন্বান্নাহ্‌ আলাইহি ওয়া সাল্লাম)কে ভালবাসায় সত্যবাদী সেই ব্যক্তি, যার মধ্যে নিম্ন লিখিত আলামতগুলো প্রকাশ্যে দেখা যাবেঃ সে কথায়- কাজে নবী (সন্নান্রাহ্‌ আলাইহি ওয়া সাল্লাম) এর অনুসরণ-অনুকরণ করবে, তার আদেশ মেনে চলবে, নিষেধ থেকে বেচে থাকবে, তার শিখানো আদব-শিষ্টাচারের উপর নিজের জীবনকে পরিচালনা করবে । সুখে-দুঃখে এবং পছন্দ-অপছন্দ সকল অবস্থাতে তাকেই আদর্শরূপে গ্রহণ করবে। কেননা অনুসরণ ও অনুকরণ হচ্ছে ভালবাসার বাহ্যিক ফলাফল । আনুগত্য ছাড়া ভালবাসা সত্যে পরিণত হয় না । নবী (সল্নান্াহ আলাইহি ওয়া সাল্লামকে ভালবাসার কিছু আলামত আছে । তম্মধ্যে কপিতয় হচ্ছেঃ (১) বেশী বেশী তার নাম উল্লেখ করা ও তার নামে দরূদ পড়া । ভালবাসার বস্তু আলোচনায় আসে বেশী । (২) তার সাথে সাক্ষাতের আকাংখ্যা রাখা। প্রত্যেক প্রেমিক প্রিয়তমের সাক্ষাতের জন্য উদ্গ্রীব থাকে । (৩) তার আলোচনা করার সময় তাকে সম্মান ও শ্রদ্ধাভরে উল্লেখ করা (ইসহাক (রহঃ) বলেন, নবী(গল্লাল্লাহ্‌ আলাইহি ওয়া সন্লাম)এর মৃত্যুর পর ছাহাবীগণ তার কথা আলোচনা করার সময় বিনীত হতেন, তাঁদের শরীর শিহরে উঠত এবং তীরা কাঁদতেন ।) (8) তিনি (সল্লাল্লাহ্‌ আলাইহি ওয়া সাল্লাম) যাকে ঘৃণা করেন তাকে ঘৃণা করা । যার সাথে শক্রুতা রেখেছেন তার সাথে শত্রুতা রাখা । যে সমস্ত মুনাফেক ও বিদআতী তার সুন্নাতের বিরোধিতা করে এবং তার দ্বীনের মধ্যে বিদআত সৃষ্টি করে, তাদের থেকে দূরে থাকা ও সাবধান থাকা । (৫) নবী (গল্লান্নাহ আলাইহি ওয়া সাল্লাম) যাকে ভালবাসেন তাকে ভালবাসা । তম্মধ্যে তার পরিবারবর্গ, তার স্ত্রী এবং মুহাজের ও আনসার ছাহাবায়ে কেরাম অন্যতম । এদের সাথে যারা শত্রুতা পোষণ করে তাদেরকে শত্রু ভাবা এবং যারা তাঁদেরকে ঘৃণা করে তাদেরকে ঘৃণা করা আবশ্যক । (৬) তার সম্মানিত চরিত্রে নিজ চরিত্রকে সুসজ্জিত করতে সচেষ্ট হওয়াঃ কেননা তিনি ছিলেন সর্বত্তোম চরিত্রের অধিকারী । এমনকি আয়েশা (রাঃ) তীর সম্পর্কে বলেন, ‘তার চরিত্র হচ্ছে আল কুরআন !’ অর্থাৎ- কুরআনের নির্দেশের বাইরে তিনি কোন কিছুই করবেন না এটা ছিল তার নীতি । নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সান্মাম)এর বৈশিষ্টঃ তিনি ছিলেন সর্বাধিক সাহসী বীর-বিক্রম ৷ বিশেষ করে কঠিন যুদ্ধের সময় তিনি থাকতেন সবচেয়ে বেশী সাহসী । তিনি ছিলেন উদার ও দানশীল ৷ বিশেষ করে রামাযান মাসে তার দানের হস্ত আরে৷ ক্ষিপ্রগতি সম্পন্ন হতো । সৃষ্টিকুলের মধ্যে তিনি ছিলেন সর্বাধিক কল্যাণকামী । সবচেয়ে বড় ধৈর্যশীল ৷ নিজের জন্য কখনো প্রতিশোধ নিতেন না । কিন্তু আল্লাহর নির্দেশের ক্ষেত্রে ছিলেন বড়ই কঠোর ৷ মানুষের মধ্যে ছিলেন সর্বাধিক বিনয়ী ও ধীরস্থীরতা অবলম্বনকারী । তিনি ছিলেন পদরি অন্তরালের কুমারী নারীর চাইতে অধিক লাজুক । সকল মানুষের মধ্যে নিজ পরাবরের নিকট ছিলেন সর্বোত্তম সৃষ্টিকুলের সকলের উপর সর্বাধিক করুণাশীল । এছাড়া আরো বহু মূল্যবান বৈশিষ্টের অধিকারী ছিলেন তিনি। কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন এবং ক্ন্য়ামত পর্যন্ত সঠিকভাবে তাঁদের সকল অনুসারীর উপর ।

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।