তাফসীরুল উশরিল আখীর
/ ১৮৮
📝 লেখা 📖 পিডিএফ

(লা-ইলাহা ইল্লাল্লাহ) কালেমাটিতে দু'টি অংশ বিদ্যমানঃ একটি ‘না’ বাচক, পরেরটি হ্যা’ বাচক । প্রথমতঃ (লা-ইলাহা) আল্লাহ্‌ ব্যতীত কেউ প্রকৃতভাবে ইলাহ্‌ বা মা’বুদ হতে পারে একথাকে অস্বীকার করা । দ্বিতীয়তঃ (ইল্লাল্লাহ) প্রকৃত ইলাহ্‌ বা মা’বুদ এককভাবে আল্লাহ্‌ একথাকে সাব্যস্ত করা । আল্লাহ্‌ সুবহানাহু বলেন, খু 242.8% 372 SAND ESL Sl 323 aE “যখন ইবরাহীম তার পিতা ও সম্প্রদায়কে বললেন, তোমরা যাদের দাসত্ব কর, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করছি। তবে আমার সম্পর্ক তাঁর সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন।” (যুখরুফঃ ২৬, ২৭) সুতরাং আল্লাহর ইবাদত করলেই হবে না, ইবাদতকে নিরঙ্কুশভাবে তাঁর জন্যেই সাব্যস্ত করতে হবে। অতএব তাওহীদের মাধ্যমে আল্লাহকে একক মেনে নিয়ে শির্ক এবং শির্কের অনুসারীদের সাথে সম্পর্ক ছিন্ন ব্যতীত তাওহীদ তথা ইসলাম গ্রহণীয় হবেনা । বর্ণিত হয়েছে যে, (লা-ইলাহা ইল্লাল্লাহ) জান্নাতের চাবী ৷ কিন্তু যে কেউ এই কালেমা পড়লেই কি তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়া হবে? ওয়াহাব বিন মুনাব্বেহ (রহঃ)কে জিজ্ঞেস করা হল, (লা-ইলাহা ইল্লাল্লাহ) কি জান্নাতের চাবী নয়? তিনি বললেন, হ্যা, কিন্তু যে কোন চাবীরই দাঁতের প্রয়োজন ৷ দাঁত বিশিষ্ট চাবী যদি নিয়ে আসেন তবেই না দরজা খুলতে পারবেন। অন্যথা আপনি দরজা খুলতে পারবেন না । নবী মুহাম্মাদ (সন্নান্নাহ আলাইহি ওয়া সাল্লাম) থেকে অসংখ্য হাদীছ বর্ণিত হয়েছে, যার সমষ্টি দ্বারা উক্ত চাবীর দাঁতের পরিচয় লাভ করা যায়। যেমন নবী (সন্নাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম) বলেন,“যে ব্যক্তি একনিষ্ঠভাবে কালেমা ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ পাঠ করবে.. ৷” “যে ব্যক্তি কালেমার প্রতি অন্তরের দৃঢ় বিশ্বাস রেখে তা পাঠ করবে.. ৷” “যে ব্যক্তি অন্তর থেকে সত্যিকারভাবে এই কালেমা পাঠ করবে..” প্রভৃতি । উল্লেখিত হাদীছ সমূহ এবং আরো অন্যান্য হাদীছ দ্বারা জান্নাতে প্রবেশ হওয়ার বিষয়টিকে কালেমার অর্থ সম্পর্কে জ্ঞান রাখার সাথে সম্পৃক্ত করা হয়েছে। মৃত্যু দম পর্যন্ত কালেমার উপর সুদৃঢ় থাকতে ও তার তাৎপর্যের প্রতি বিনীত থাকতে বলা হয়েছে। কালেমা ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ জান্নাতের চাবী হিসেবে উপযুক্ত হওয়ার জন্য সামষ্টিক দলীল সমূহ দ্বারা উলামায়ে কেরাম কতিপয় শর্তারোপ করেছেন। অবশ্যই এই শর্ত সমূহ পূর্ণ করতে হবে এবং তার বিপক্ষে সকল বাধা বিদুরিত হতে হবে। এই শর্তমালাই হচ্ছে উক্ত চাবীর দাঁত । শর্তগুলো নিম্নরূপঃ প্রত্যেক কথার একটা অর্থ আছে। তাই কালেমা ‘লা-ইলাহা হল্লাল্লাহ্‌’'র অর্থ সম্পর্কে জ্ঞানার্জন করা ওয়াজিব । এমনভাবে শিখবে যাতে কোন অজ্ঞতা না থাকে। আর তা হচ্ছে, আল্লাহ্‌ ছাড়া অন্য সকলের জন্য উলুহিয়্যাত বা মা’বুদ হওয়ার যোগ্যতাকে অস্বীকার করা এবং এই যোগ্যতা একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা । তাই কালেমা ‘লা-ইলাহা ইল্লাল্লাহ্‌*র অর্থ হচ্ছেঃ একমাত্র আল্লাহ ছাড়া সত্য কোন মা’বুদ নেই । আল্লাহ্‌ বলেন, ফর 6 45 0 (০১৯ “কিন্তু যারা সত্যের সাক্ষ্য প্রদান করে এবং তারা জেনে-শুনেই তা করে থাকে ।” (সূরা যুখরুফঃ ৮৬) নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এরশাদ করেন, “যে ব্যক্তি মৃত্যু বরণ করবে একথা প্রকৃতভাবে জেনে যে, আল্লাহ্‌ ব্যতীত সত্য কোন মা’বুদ নেই, তবে সে জান্নাতে প্রবেশ করবে” (মুসলিম)

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।