তাফসীরুল উশরিল আখীর
/ ১৮৮
📝 লেখা 📖 পিডিএফ

+ আবদুল্লাহ্‌ঃ হ্যা, আপনার যুক্তি ঠিক- যদি আল্লাহ্‌ আপনাকে সে ক্ষেত্রে নিষেধ না করে থাকেন; অথচ এটা তিনি নিষেধ করেছেন। তিনি বলেন, ফর৮44125%১৬% “তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না৷” (সূরা জিনঃ ১৮) আর শাফ“ণআত প্রার্থনা করা একটি দু'আ । নবী (সন্বান্লাহ্‌ আলাইহি ওয়া সান্নাম)কে যিনি শাফা‘আত প্রদান করেছেন, তিনি তো আল্লাহ্‌ তা'আলা । আর তিনিই আপনাকে নিষেধ করেছেন যে, তিনি ব্যতীত কারো নিকট থেকে উহা চাইবে না- সে যে কেউ হোক না কেন। তাছাড়া শাফা*আত তো নবী ছাড়া অন্যদেরকেও দেয়া হয়েছে। তাহলে কি আপনি বলবেন, যখন আল্লাহ্‌ তাদেরকে শাফা‘আত প্রদান করেছেন, আমি তার নিকট থেকে শাফা‘আত চাইব? আপনি যদি এরূপ করেন, তবে আপনি আবার নেক লোকদের উপাসনায় ফিরে গেলেন- যা আল্লাহ্‌ কুরআনে উল্লেখ করেছেন। আর যদি আপনি তাদের নিকট থেকে শাফা‘আত না চান, তবে আপনার একথা বাতিল হয়ে গেল যে, আল্লাহ্‌ যাকে শাফাআত করার অনুমতি দিয়েছেন, আমি তার নিকট থেকে আল্লাহ্‌ প্রদত্ত বিষয় চাইব । আবদুন্‌ নবীঃ কিন্তু আমি আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করি না। আবদুল্লাহ্‌ঃ আপনি কি মানেন ও স্বীকার করেন যে, ব্যভিচারের চেয়েও কঠিনভাবে আল্লাহ শির্ককে হারাম করেছেন এবং তা ক্ষমা করবেন না বলে ঘোষণা দিয়েছেন? আবদুন্‌ নবীঃ হ্যা, আমি তা স্বীকার করি। এটা আল্লাহর কালাম থেকেই সুস্পষ্ট । আবদুল্লাহ্‌ঃ যে শির্ক আল্লাহ্‌ হারাম করেছেন, আপনি একটু আগে নিজেকে সে শির্ক থেকে পবিত্র করলেন। আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, কোন্‌ ধরণের শির্কে আপনি লিপ্ত হন নি? আর কোন ধরণের শির্ক থেকে আপনি নিজেকে মুক্ত মনে করছেন, আপনি আমাকে বলবেন কি? আবদুন্‌ নবীঃ শির্ক হচ্ছে মূর্তি পূজা করা । মূর্তির মুখাপেক্ষী হওয়া । মূর্তির কাছে প্রার্থনা করা ও aE মূৰ্তি কি? আপনি কি আবদুল্লাহ্‌ঃ মূতার উপাসনা বা মুত মানে কি? আ মনে করেন, কুরায়শ কাফেররা SEE RE ET Se ESSE কাছে দু’আ করে তার কর্ম সম্পাদন করে দেয়? প্রকৃত পক্ষে কাফেররা এ বিশ্বাস করতো না, যেমনটি ইতোপূর্বে আমি আপনার সামনে উল্লেখ করেছি । আবদুন্‌ নবীঃ আমিও তা বিশ্বাস করি না; বরং যে ব্যক্তি কাঠ, পাথর অথবা কবরের উপর নির্মিত ঘরের উদ্দেশ্যে অগ্রসর হবে, তাদের কাছে দু’আ করবে, তাদের উদ্দেশ্যে পশু যবেহ করবে এবং বলবে যে, এগুলো আমাকে আল্লাহর নিকটবতীা করে দিবে, তার বরকতে আল্লাহ্‌ আমাদেরকে নিরাপদ রাখবেন, তবে এটা হবে মূর্তি পূজা- আমি যা বুঝে থাকি । আবদুল্লাহঃ আপনি সত্য বলেছেন। কিন্তু এটাই তো আপনাদের কাজ- পাথর আর কবর ও মাজারের উপর নির্মিত ঘর ও গম্বুজের নিকট ৷ তাছাড়া আপনি যে বলেছেন যে, “শির্ক হচ্ছে মূর্তি পূজা’ । আপনি কি মনে করেন মূর্তি পূজা হলেই শির্ক হবে; অন্যথায় নয়? আর নেক লোকদের উপর ভরসা করা, তাদের কাছে দু'আ করা শির্কের অন্তর্ভুক্ত নয়? আবদুন্‌ নবীঃ হ্যা এটাই আমার উদ্দেশ্য । আবদুল্লাহ্‌ঃ তাহলে অগণিত আয়াতে যে আল্লাহ্‌ তা'আলা নবী, ওলীর উপর ভরসা করা ও ফেরেশতাদের সাথে সম্পৃক্ত হওয়াকে হারাম করেছেন এবং যে এরূপ করবে তাকে কাফের আখ্যা দিয়েছেন সে সম্পর্কে আপনার জবাব কি? ইতোপূর্বে বিষয়টি দলীলসহ আমি উল্লেখ করেছি । আবদুন্‌ নবীঃ কিন্তু যারা ফেরেশতা ও নবীদেরকে ডেকেছে তাদেরকে শুধু ডাকার কারণেই কাফের বলা হয়নি; বরং তাদেরকে কাফের আখ্যায়িত করার কারণ ছিল, তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সন্তান মনে করতো, ঈসা মাসীহ (আঃ)কে আল্লাহর পুত্র বিশ্বাস করতো । আর এ বিশ্বাস আমাদের নেই । আমরা বলি না যে, আবদুল কাদের জীলানী আল্লাহর পুত্র বা যায়নাব আল্লাহর কন্যা । আবদুল্লাহ্‌ঃ তবে আল্লাহর সন্তান আছে একথা বলাটাই বড় ধরণের একটা কুফরী ৷ আল্লাহ্‌ বলেন, 8 102015319 90) 42) 27৯%}: “তুমি বল! আল্লাহ্‌ একক (তাঁর কোন সমকক্ষ ও উপমা নেই) । তিনি অমুখাপেক্ষী (প্রয়োজন বিমুখ) তিনি কাউকে জন্ম দেন না এবং কারো থেকে জন্ুগ্রহণও করেননি ।” কেউ যদি এটুকুই অস্বীকার করে তবেই সে কাফের হয়ে যাবে, যদিও সূরার শেষ

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।