কুরআন পড়ো জীবন গড়ো
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

bE ৯৩ OE 6 DEE 4 FESS 14 Me AES হে নবী! আমি তোমাকে পাঠিয়েছি সত্যের সাক্ষী, সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে আর আল্লাহর নির্দেশে তার দিকে আহ্বানকারীও উজ্জ্বল প্রদীপ হিসেবে । সুসংবাদ দাও তোমার আহবান মান্যকারীদের, তাদের জন্যে রয়েছে আল্লাহর পক্ষ থেকে বিরাট অনুগ্রহ । (সূরা ৩৩ আল আহ্যাবঃ 8৪8৫-৪৭) ব্যাখ্যাঃ এই ক’টি আয়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। যারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে, তারা যেনো নবীর অনুসরণ করে। তাদেরকে নবীর মতোঃ ১. সত্যের সাক্ষী হতে হবে । মানে তার কাছে যে প্রকৃত সত্য জ্ঞান ও বিধান রয়েছে, তাকে তার প্রমাণ পেশ করতে হবে। ২. এ সত্য গ্রহণ করলে যে বিরাট সাফল্য, কল্যাণ ও মুক্তি লাভ করা যাবে, সেই সুসংবাদ দিতে হবে। ৩. এ সত্য অমান্য করলে যে ভয়াবহ পরিণতি হবে, সে ব্যাপারে সতর্ক করতে হবে । 8. দাওয়াত ও আহ্বানের কাজ অব্যাহতভাবে চালিয়ে যেতে হবে। : ৫. নিজেকে উজ্জ্বল প্রদীপের মতো হতে হবে । অর্থাৎ তুমি যে সত্য আদর্শের দিকে মানুষকে ডাকছো, তোমাকে সে আদর্শের মূর্ত প্রতীক ও উজ্জ্বল প্রদীপ হতে হবে । তোমাকে দেখেই যেনো মানুষ তোমার আদর্শকে চিনতে পারে এবং বুঝতে পারে তুমি সত্য সুন্দর ও কল্যাণের দিকে মানুষকে ডাকছো । তুমি যে সত্যের দিকে ডাকছো, তোমার আলোতেই যেনো মানুষ সে সত্যের পথে চলতে পারে । তোমার একজনের আলো যেনো ছড়িয়ে পড়ে সকলের কাছে। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।