কুরআন পড়ো জীবন গড়ো
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

৫২ কুরআন পড়ো জীবন গড়ো ব্যাখ্যা £ ইসলামই আল্লাহর মনোনীত একমাত্র দীন, একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র চলার পথ । জীবনের সকল কাজের সঠিক গাইড লাইন ইসলামে রয়েছে। আল্লাহই মানুষকে সৃষ্টি করেছেন, তাই একমাত্র তিনিই জানেন, কিভাবে. জীবন যাপন করলে মানুষের কল্যাণ হবে? তিনি পরম দয়ালু । দয়া করে তিনি মানুষকে জীবন যাপনের পথ বলে দিয়েছেন। সে পথটির নামই ইসলাম ৷ আল্লাহর দেয়া ইসলামেই রয়েছে জীবন যাপনের সঠিক গাইড লাইন । যে ইসলাম ছাড়া অন্য কোনো পথে চলবে, সেটা আল্লাহর পথ নয়। সেটা ক্ষতির পথ, অকল্যাণের পথ, ধ্বংসের পথ । পরকালে সে হবে আল্লাহর ক্ষমা ও পুরস্কার থেকে বঞ্চিত । মানুষ আল্লাহর পথে চলছেনা বলেই পৃথিবীতে এতো অশাত্তি, এতো হানাহানি । GLAMIS OA 4h Il MEY ELT EE 2G 3S Aa Pr np - DD এই (মানুষ) গুলো কি আল্লাহর দেয়া জীবন চলার পথ (দীন) বাদ দিয়ে অন্য পথে চলতে চায়? অথচ মহাবিশ্ব ও পৃথিবীতে যারাই আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সবাই আল্লাহর অনুগত হয়েছে। আর আল্লাহর কাছেই তো সবাইকে ফিরিয়ে নেয়া হবে। (সূরা ৩ আলে ইমরান £ ৮৩) ব্যাখ্যা $ মানুষ ছাড়া সবাই আল্লাহর দীন অনুযায়ী জীবন যাপন করে। সবাই আল্লাহর অনুগত-মুসলিম । মানুষকে চলার স্বাধীনতা দেয়া হয়েছে। মানুষের উচিত বিশ্বজগতের সব কিছুর মতো নিজের ইচ্ছা ও স্বাধীনতাকে আল্লাহর অনুগত করে দেয়া । বিশ্বজগতের সবকিছুই তো আল্লাহর নির্ধারিত নিয়মে ও আল্লাহর নির্ধারিত পথে চলছে। এমনকি Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।