৫০ কুরআন পড়ো জীবন গড়ো কুরআন থেকে উপদেশ নেয়ার কেউ আছে কি? EE EEE EE SI আমি কুরআনকে উপদেশ গ্রহণের সহজ উপায় বানিয়ে দিয়েছি। এ থেকে উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? (সূরা ৫৪ আল কামার £ ৪০) অ লাম আল্লাহর OIG NET EGS NE) আল্লাহর কাছে ইসলামই একমাত্র দীন । (সূরা ৩ আলে ইমরান $ ১৯) শব্দার্থ £ দীন- জীবন ব্যবস্থা । ইসলাম- আত্মসমর্পণ করা, মেনে নেয়া, হুকুম পালন করা, আনুগত্য করা । ব্যাখ্যা £ এ আয়াতে আল্লাহর মনোনীত দীনকে ‘ইসলাম’ বলা হয়েছে৷ ইসলামই আল্লাহর মনোনীত দীন । এ কথার অর্থ হলো, ইসলাম আল্লাহর কাছে আত্মসমর্পণ ও নতি স্বীকার করে চলার জীবন ব্যবস্থা, আল্লাহর আনুগত্য ও হুকুম পালন করার জীবন ব্যবস্থা, আল্লাহর দেয়া বিধিবিধান ও নিয়ম কানুন অনুযায়ী জীবন যাপন করার ব্যবস্থা । এ আয়াতের অকাট্য ফয়সালা হলো, একমাত্র ইসলামই আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা । ইসলাম ছাড়া আর যতো জীবন ব্যবস্থা, নিয়ম কানুন, আইন বিধান ও জীবন যাপনের নিয়ম পদ্ধতি এবং মত ও পথ রয়েছে, সেগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।