৪৮ কুরআন পড়ো জীবন গড়ো সূরা রচনা করে দেখাও আর আল্লাহ ছাড়া যাদেরকে যাদেরকে সম্ভব এ ব্যাপারে তোমাদের সাহায্যের জন্যে ডেকে নাও । (সূরা ১০ ইউনুস ৪ ৩৮) ব্যাখ্যাঃ নবীর যুগে কিছু লোক বলতো, কুরআন নবী নিজেই রচনা করে নিয়েছেন। আর কিছু লোক বলতো, নবী অন্য কাউকেও দিয়ে কুরআন তৈরি করে নিয়েছেন নাউযুবিল্লাহ! কুরআনের বিভিন্ন স্থানে যুক্তি দিয়ে তাদের এসব অভিযোগ খন্ডন করে দেয়া হয়েছে । সাথে সাথে চ্যালেঞ্জও দেয়া হয়েছে । কুরআনের বিভিন্ন স্থানে এ চ্যালেঞ্জ দেয়া হয়েছে। প্রথমে সূরা বনি ইসরাঈলের ৮৮ আয়াতে চ্যালেঞ্জ দিয়ে বলা হয়েছে, তোমরা যদি মনে করো এ কুরআন মুহাশ্মদের রচিত, অথবা সে অন্য কারো নিকট থেকে রচনা করে এনেছে, তবে তোমরা জিন ও মানুষ সবাই এটার মতো একটা কুরআন রচনা করে দেখাও । কিন্তু এ চ্যালেঞ্জের মুকাবিলা তারা করতে পারেনি । অতপর সূরা হুদের ১৩ আয়াতে চ্যালেঞ্জ দেয়া হয়েছে, একটা কুরআন রচনা করতে না পারলে অস্তত এর মতো ১০টি সূরা রচনা করে দেখাও । কিনু তাও তারা পারলনা । অতপর এই আয়াতে এবং সূরা আল বাকারার ২৩ আয়াতে চ্যালেঞ্জকে সহজ করা হয়েছে । বলা হয়েছে, এর মতো একটি সূরা রচনা করে দেখাও । আরবের বুদ্ধিজীবি ও কবি সাহিত্যিকরা আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু তারা এ কুরআনের মতো একটি ছোট সূরা পর্যন্ত রচনা করতে পারেনি। এরপর চৌদ্দশত বছর গত হয়েছে, কেউ পারেনি এই চ্যালেঞ্জ গহণ করতে ৷ সূরা আল বাকারার ২৪ আয়াতে মহান আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন ‘অলান তাফ'আলু’ অর্থাৎ কখনো তোমরা এ কুরআনের মতো একটি সূরা রচনা করতে পারবেনা । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।