কুরআন পড়ো জীবন গড়ো
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

৪৬ কুরআন পড়ো জীবন গড়ো পবিত্র পরিচ্ছন্ন থাকো EEE EES TEES ELD তোমার পোশাক পরিচ্ছন্ন রাখো এবং পরিহার করো যাবতীয় আবিলতা-মলিনতা । (সূরা ৭৪ আল মুদ্দাস্সির £ 8-৫) আল্লাহ সেইসব লোকদের ভালোবাসেন, যারা নোংরামী থেকে বিরত থাকে এবং পবিত্রতা অবলম্বন করে। (সূরা ২ আল বাকারা ৪ ২২২) ESM NITE SA Gos DLs EEE SE তাতে (নবীর মসজিদে) আছে এমন সব লোকেরা, যারা পাক-পবিত্র থাকা পছন্দ করে, আর আল্লাহও পাক-পবিত্র থাকা লোকদের ভালোবাসেন । (সূরা ৯ আত তাওবা ঃ ১০৮) শব্দার্থ £ তাহরাত - পবিত্রতা, পরিচ্ছন্নতা, পরিশুদ্ধি, অযু, গোসল । ব্যাখ্যাঃ আল্লাহ এবং তার রসূল (সা) পবিত্রতার প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। রসূল (সা) বলেছেনঃ ‘পবিত্রতা ঈমানের অর্ধেক ৷’ পবিত্রতা তিন প্রকার, যথাঃ ক. চিন্তা ও মনের পবিত্রতা, খ. দৈহিক পবিত্ৰতা, গ. পোশাকের পবিত্রতা । মনের পবিত্রতা অর্জন করতে হয় মন থেকে হিংসা, বিদ্বেষ, কুচিন্তা, লোভ লালসা, অহংকার ইত্যাদি দূর করার মাধ্যমে । দৈহিক পবিত্ৰতা অৰ্জন করতে হয় গোসল ও অযু করার মাধ্যমে । পোশাক পবিত্র করতে হয় পরিচ্ছন্ন পানিতে ধুয়ে । মুমিনের কর্তব্য হলো, এই তিনটি পবিত্রতা অর্জন করা এবং পবিত্রতা অর্জন করার পর তা বজায় রাখা । আবার অপবিত্র হলে পূনরায় পবিত্রতা অর্জন করা । পবিত্রতাকে অভ্যাস হিসেবে খৃহণ করা । অপবিত্রতাকে ঘৃণা করা, অপছন্দ করা । | | Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।