88 কুরআন পড়ো জীবন গড়ো CTE Ed So ECE Tk AED LIEGE HES ut Es EB EE 8 As আমার শোকর আদায় করো আর তোমার মাতা পিতার প্রতি কৃতজ্ঞ থাকো । আমার কাছেই তোমার ফিরে আসতে হবে। কিন্তু তোমার বাবা মা যদি তোমাকে আমার সাথে শিরক করতে চাপ দেয় যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তবে তাদের কথা মেনোনা । কিন্তু এ পৃথিবীতে তাদের সাথে ভালো ব্যবহার করে যেয়ো। (সূরা ৩১ লুকমানঃ ১৪-১৫) ব্যাখ্যা £ এ আয়াতগুলো থেকে জানা গেলো, মানুষের দুটি কর্তব্য সবচেয়ে বড় $ এক ঃ আল্লাহর প্রতি কর্তব্য । দুই £ মাতা পিতার প্রতি কর্তব্য । তার আনুগত্য করা, তাঁর কাছে নত হয়ে থাকা । আল্লাহর পরেই মানুষের সবচেয়ে বড় কর্তব্য হলো, পিতা মাতার প্রতি । তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করা, তাদের সেবা করা । বিশেষ করে বৃদ্ধ বয়সে তাদের প্রতি দয়া, সহানুভূতি ও অনুগ্রত করা ৷ তাদের অবজ্ঞা না করা, তাদের সেবা করতে গিয়ে বিরক্ত না হওয়া, তাদের জন্যে দু'আ করা এবং তাদের কথা মান্য করা । কোনো পিতা মাতা যদি আল্লাহর সাথে শিরক করতে বলে, আল্লাহর হুকুম অমান্য করতে বলে, অন্যায় কাজের আদেশ দেয়, কিংবা পাপ কাজ করতে বলে, তবে তাদের এসব আদেশ মানা যাবেনা । কিন্তু দুনিয়ার জীবনে তাদের সাথে ভালো ব্যবহার করে যেতে হবে। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।