কুরআন পড়ো জীবন গড়ো
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

৪০ কুরআন পড়ো জীবন গড়ো Et BEE OCB Pec যারা ঈমান এনেছে, তারা সবচে’ বেশি ভালোবাসে আল্লাহকে । (সূরা ২ আল বাকারা £ ১৬৫) ব্যাখ্যা ৪ একজন মুমিন মুসলিমের কাছে তো আল্লাহই সবচেয়ে প্রিয় । কারণ সে তো জানে, আল্লাহই তাকে সৃষ্টি করেছেন, তিনিই তাকে জীবন দিয়েছেন। বেঁচে থাকার জন্যে, বড় হবার জন্যে, সুস্থ থাকার জন্যে, সুখের জন্যে, সমৃদ্ধির জন্যে যা কিছু দরকার, সবই তো আল্লাহই দিয়েছেন। মৃত্যু ও আল্লাহরই হাতে । মৃত্যুর পরও আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। তাই সবচেয়ে বেশি ভালবাসতে হবে তো তাকেই । আল্লাহ কুরআনে ক্রমিক অনুযায়ী তিনটি ভালবাসা নির্দিষ্ট করে দিয়েছেন $ € সর্বাধিক প্রিয় হবেন £ আল্লাহ । ® অতপর £$ আল্লাহর রসূল । € এরপর ঃ$ আল্লাহর পথে জিহাদ! আল্লাহ বলেন £$ “হে রসূল বলে দাও । তোমাদের বাবা, সন্তান, ভাই, স্ত্রী, আত্মীয় স্বজন, অর্জিত সম্পদ, ব্যবসা বাণিজ্য এবং পছন্দের বাড়িঘর যদি তোমাদের কাছে আল্লাহ, তার রসূল এবং তার পথে জিহাদ করার চাইতে অধিক প্রিয় হয়, তবে আল্লাহর ফায়সালা আসা পর্যন্ত অপেক্ষা করো । আল্লাহ এরূপ ফাসিকদের সঠিক পথ দেখাননা । (সূরা ৯ আত তাওবা £ ২৪) Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।