কুরআন পড়ো জীবন গড়ো ৩৯ FES 4S ASEM Lil Gis A J যারা আল্লাহ ও রসূলের আনুগত্য করবে, তারা আল্লাহর নি'আমত প্রাপ্ত নবী,. সিদ্দীক, শহীদ ও সালেহ লোকদের সাথি হবে। আর কতইনা উত্তম সাথি এরা! (সূরা ৪ আন নিসা $ ৬৯) ব্যাখ্যা $ আনুগত্য মানে- হুকুম পালন করা, নির্দেশ মতো কাজ করা, আইন কানুন ও বিধি বিধানের অনুগত থাকা, শৃংখলা মেনে চলা । কুরআনে তিনটি আনুগত্যের নির্দেশ দেয়া হয়েছে ঃ ১. আল্লাহর আনুগত্য, ২. রসূলের আনুগত্য, ৩. নেতা ও কর্তৃত্বশীলের আনুগত্য । আল্লাহ ও রসূলের আনুগত্য করতে হবে শর্তহীনভাবে । তবে নেতা বা কর্তৃত্বশীলের সাথে মতপার্থক্য করা যাবে। এ ক্ষেত্রে মীমাংসা ও ফায়সালা নিতে হবে আল্লাহ ও রসূলের বিধান থেকে । অর্থাৎ নেতার নেতৃত্ব ও হৰ্ত্বশীলের কর্তৃত্ব হবে আল্লাহ ও রসূলের আনুগত্যের অধীন । তারা যতোক্ষণ আল্লাহ ও রসূলের হুকুমের অধীন থেকে আদেশ করবে, ততোক্ষণ তাদের আদেশ মান্য করা অপরিহার্য কর্তব্য । কিন্তু তারা আল্লাহর হুকুম ও রসূলের আদর্শের খেলাফ কোনো হুকুম দিলে তা মানা যাবে না । সে ক্ষেত্রে আল্লাহর হুকুম ও রসূলের আদৰ্শই মানতে হবে । এরূপ আনুগত্যকারীরা- ১. জান্নাত লাভ করবে । ২. প্রকৃত সাফল্য তারাই অর্জন করবে। ৩. পরকালে নবীদের সাথি হবে। 8. সিদ্দীকদের সাথি হবে। ৫. শহীদদের সাথি হবে । ৬. সালেহ লোকদের সাথি হবে। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।