কুরআন পড়ো জীবন গড়ো
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

জীবন ধারনের জন্যে প্রয়োজন আলো বাতাস পানি খাদ্য । মানুষের সৃষ্টা মহান আল্লাহ জীবন ধারনের এসব উপকরণ প্রাকৃতিকভাবেই মানুষের জন্যে ব্যবস্থা করে রেখেছেন । কিন্তু মানুষ নিজের অজ্ঞতার কারণে যখন জীবন ধারনের এসব উপকরণকে দূষিত কলুষিত ও অপরিচ্ছন্ন করে ফেলে, তখন মানব সমাজে নেমে আসে রোগ ব্যাধি ও অশাস্তি । তাই সুস্থ জীবনের জন্যে প্রয়োজন বিশুদ্ধ অনাবিল আলো বাতাস পানি খাদ্য । এতো গেলো সুস্থ জীবনের কথা । কিন্তু সুন্দর ও সফল জীবন গড়ার উপায় কি? আর কি উপায় সুখ ও শাস্তির সমাজ গড়ার? নিশ্চয়ই সবাই বলবেঃ জ্ঞান, জ্ঞান, জ্ঞান! হ্যা, অবশ্যি কেবল জ্ঞানার্জনের মাধ্যমেই তুমি গড়তে পারো সুন্দর জীবন আর শাস্তির সমাজ । মানুষের জ্ঞান সীমিত । মানুষ তার সীমিত ও অপূর্ণ জ্ঞান দিয়ে জ্ঞান রাজ্যকে দূষিত ও অপরিচ্ছন্ন করে ফেলেছে । প্রকৃত জ্ঞানের মালিক মহান আল্লাহ্‌ । তিনি দয়া করে সুন্দর সফল ও শ্ৰেষ্ঠ জীবন গড়ার জন্যে মানুষের কাছে সঠিক জ্ঞান পাঠিয়েছেন। সেটি হলো ‘আল কুরআন’ । আল কুরআন আল্লাহর বাণী । এটি আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্যে সুন্দর সফল ও শ্রেষ্ঠ জীবন গড়ার গাইড বুক । শাস্তি ও সমৃদ্ধির সমাজ গড়ার হাতিয়ার । অনাবিল জ্ঞানের উৎস । আমাদের এ বইটি আল কুরআনেরই সঞ্চিতা ও গৌরব গাঁথা । এ বই তাদের জন্যে, যারা আল কুরআনকে জানতে চায়, বুঝতে চায় ও ভাবতে চায়। এ বই তাদের জন্যে, যারা আল্লাহর কিতাবকে জানতেও চায়, মানতেও চায়। এ বই সেইসব দুঃসাহসী বীর নওজোয়ানদের জন্যে, যারা জীবন মরণ শপথ নিতে পারে আল কুরআনকে জীবন গড়ার গাইড বুক আর সমাজ গড়ার চালিকা শক্তি হিসেবে গ্রহণ করার । শহীদ নাসিম ৫ মার্চ ১৯৯৮ ইং Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।