কুরআন পড়ো জীবন গড়ো
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন পড়ো জীবন গড়ো ৩৭ আমি প্রতিটি মানব সমাজে রসূল পাঠিয়েছি একথা বলে দেয়ার জন্যেঃ তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতের দাসত্ব পরিহার করো। (সূরা ১৬ আন নহল £ ৩৬) (হে আল্লাহ!) আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই কাছে সাহায্য চাই । (সূরা ১ আল ফাতিহা £ ৫) শব্দার্থ £ ইবাদত- আনুগত্য করা, হুকুম পালন করা, দাসত্ব করা, বিনাশর্তে মাথানত করে দেয়া এবং আইন ও বিধান মেনে নেয়া । তাগুত- বিদ্ৰোহী, যে নিজে আল্লাহর আইন মানেনা এবং মানুষকে আল্লাহর পরিবর্তে তার নিজের হুকুম পালন করার আহবান জানায় : ব্যাখ্যাঃ এ আয়াতগুলো থেকে জানা গেলো, আল্লাহ তা'আলা মানুষকে তাঁর ইবাদত করার জন্যে সৃষ্টি করেছেন। অর্থাৎ তিনি মানুষকে এজন্যে সৃষ্টি করেছেন যে, মানুষ আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর হুকুম পালন করবে, তার আইন মেনে চলবে এবং তার কাছে নত ও বিনীত হয়ে থাকবে । আল্লাহই তো মানুষকে সৃষ্টি করেছেন । তিনিই তো মানুষকে প্রতিপালন করেন। তিনিই তো এই পৃথিবীর সবকিছু মানুষের জন্যে সৃষ্টি করেছেন। তিনিই তো জীবন দিয়েছেন, মৃত্যুও তাঁরই হাতে, আর মৃত্যুর পরও তীর কাছেই ফিরে যেতে হবে তিনিই তো হিসাব নেবেন । শাস্তি আর পুরস্কারও তো তিনিই দেবেন। সুতরাং আমার তোমার সকলেরই কর্তব্য হলো আল্লাহর দাসত্ব ও আনুগত্য করা, তারই হুকুম মেনে চলা এবং তার মর্জি মাফিক জীবন যাপন করা । -এভাবে যারা জীবন যাপন করে তারাই আল্লাহ্র দাস । আর আল্লাহর দাসদের জন্যে আল্লাহ তৈরি করে রেখেছেন জান্নাত । আল্লাহর অবাধ্য হয়ে প্রবৃত্তি, সমাজ, সমাজপতি, শাসক ও শয়তানের হুকুম বিধান পালন করা হলো তাগুতের দাসত্ব করা । আর তাগুতের দাসদের জন্যে রয়েছে জাহানাম । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।