৩২ কুরআন পড়ো জীবন গড়ো যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকবে, যার ইলাহ হবার প্রমাণ তার কাছে নেই; সে ব্যক্তির জেনে রাখা উচিত, তার হিসাব নিকাশ তো হবে তার মালিকের কাছে । নিশ্চয়ই অমান্যকারীরা কখনো সফল হয়না । (সূরা ২৩ আল মু'মিনুন £ ১১৭) শব্দার্থ £ বুরহান- দলিল, প্রমাণ, যুক্তি । a BASE LELUSAIYI MO Sh SB, BS as AIL LS EIS C35 Kabel isl আল্লাহ কিছুতেই ক্ষমা করেননা তার সাথে শিরক করা হলে । এছাড়া অন্যান্য অপরাধ যাকে চান ক্ষমা করে দেন যে ব্যক্তি আল্লাহ্র সাথে শিরক করে, সে তো রচনা করে এক বিরাট মিথ্যা ও মহাপাপ । (সূরা ৪ আন নিসা ঃ ৪৮) ELLIE 525 IY LADUE Fst ia, nds by SB, LS স্মরণ করো, লুকমান তার পুত্রকে উপদেশ দিয়ে বলেছিল £ আমার পুত্র! আল্লাহর সাথে শিরক করোনা নিশ্চিত জেনো, শিরক হলো এক অতিবড় যুল্ম । (সূরা ৩১ লুকমানঃ ১৩) ব্যাখ্যা $ ‘শিরক’ মানে অংশীদার বানানো । আল্লাহর সাথে শিরক করা মানে কাউকে আল্লাহর সন্তান, স্ত্রী, সমকক্ষ এবং আল্লাহর সাথে কারো বিশেষ সম্পর্ক আছে বলে মনে করা । অন্য কাউকেও আল্লাহর গুণাবলীর অংশীদার মনে করা । কাউকেও আল্লাহর ক্ষমতার অংশীদার মনে করা এবং মানুষের উপর আল্লাহর যে অধিকার রয়েছে তাতে অন্য কাউকেও অংশ প্রদান করা । কেউ যদি ফেরেশতা, জ্বিন, জীবিত কিংবা মৃত মানুষ, বা কোনো বস্তু অথবা অন্য কোনো কিছুকে এই সকল ক্ষেত্রে আল্লাহর সাথে সম্পর্কিত বা অংশীদার মনে করে এবং সে অনুযায়ী আচরণ করে, তবে সে ব্যক্তি শিরক করলো । আর শিরক হলো সবচে বড় যুল্ম এবং আল্লাহ শিরকের গুণাহ মাফ করেননা ৷ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।