কুরআন পড়ো জীবন গড়ো
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন পড়ো জীবন গড়ো ২৭ ১২. রসূলুল্লাহ (সা)-এর একটি বা দুইটি বিশুদ্ধ জীবনী গ্রন্থ পড়ে নাও । কারণ রসূলুল্লাহর (সা) জীবনটা তো কুরআনেরই ব্যাখ্যা । ১৩. নিয়মিত কিছু কিছু হাদীস পড়ো হাদীসও কুরআনেরই ব্যাখ্যা । ১৪. সাহাবায়ে কিরামের জীবনী পড়ো । ভারাও সামণিকভাবে কুরআনেরই মূর্ত আদর্শ ছিলেন। ১৫. রসূল (সা) যেভাবে নিজের জীবনে কুরআন বাস্তবায়ন করেছিলেন, তুমিও তা করো । ১৬. রসূল (সা) যেভাবে তার সাথিদেরকে কুরআনের আলোকে গড়ে তুলেছিলেন, তুমিও তোমার সাথিদের ব্যাপারে তা করো । ১৭. রসূল (সা) যেভাবে কুরআনের আলোকে সমাজ গড়ার চেষ্টা সংগ্রাম ও আন্দোলন করেছিলেন, তুমিও তা করো । কুরআন অনুযায়ী জীবন ও সমাজ গড়ার চেষ্টার মাধ্যমে কুরআনকে সহজে বুঝা যায় । ১৮. যারা কুরআন বুঝেন এবং কুরআনের জ্ঞান রাখেন, তাদের সহযোগিতা নাও । নিজে যেটা না বুঝো, সেটা বুঝে নাও; জেনে নাও । ১৯. সব সময় কুরআনের বক্তব্য বিষয় নিয়ে ভাবো, চিন্তা করো এবং গবেষণা করো । ২০. অন্যদেরকে কুরআন শিখাও । প্রথমে নিজের আপনজনদের শিখাও । বন্ধুদের শিখাও । ২১. মানুষকে কুরআনের দিকে ডাকো । প্রথমে কাছের লোকদের ডাকো । আত্বীয় স্বজন ও বন্ধুদের ডাকো । ২২. আল্লাহ্‌ তা’আলা যেনো কুরআন বুঝার জন্যে এবং কুরআনকে ধারণ করার জন্যে তোমার হৃদয় খুলে দেন, সে জন্যে দয়াময় আল্লাহর কাছে সব সময় দু'আ করো । এবার এসো, আমরা এ বইতে কুরআনের কিছু আয়াতের অর্থ ও মর্ম বুঝার চেষ্টা করি। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।