২৬ কুরআন পড়ো জীবন গড়ো অল্প সময়ের মধ্যে কুরআন বুঝতে চাই । কুরআন আমার প্রিয়তম গ্রন্থ । কুরআন আমার সষ্টা, মালিক ও মনিবের বাণী । তাই কুরআনের মর্মবাণী আমার হৃদয়ের পরতে পরতে গেঁথে নিতে চাই । আমাকে কুরআন বুঝার সহজ্ঞ পদ্ধতি বলে দিন ।' কুরআনের প্রতি আয়েশার আগ্রহ দেখে আমি বিমুগ্ধ হলাম । আমি ওকে বললাম £$ ‘আয়েশা! যে কুরআনকে ভালোবাসে, সে-ই কুরআনকে বুঝতে পারে।' এরপর আমি তাকে আরো কয়েকটি উপায় বলে দিলাম । আমি বললামঃ ১. কুরআন বুঝবার বলিষ্ঠ সিদ্ধান্ত নাও। কোনো কিছুই যেনো তোমাকে এ সিদ্ধান্ত থেকে টলাতে না পারে। ২. কুরআনের ভালোবাসা হৃদয়ে গেঁথে নাও । ৩. কুরআনকে কল্যাণ, সফলতা ও মুক্তির একমাত্র উপায় হিসেবে গ্রহণ করো এবং আঁকড়ে ধরো । 8. কুরআনকে জীবন সাথি বানিয়ে নাও । ৫. প্রতিদিন কুরআন তিলাওয়াত করো, কুরআন বুঝার জন্যে কিছু সময় ব্যয় করো। ৬. অন্যান্য ভাষা শিখার নিয়মে প্রতিদিন কিছু সময় আরবি ভাষা শিখো, কুরআনের ভাষা শিখো। ৭. ভাষাগত নিয়মে প্রতিদিন ধারাবাহিকভাবে কুরআনের কয়েকটি আয়াত শিখো । ভাষাগত জ্ঞান বৃদ্ধি হতে থাকলে আয়াতের সংখ্যাও বাড়াতে থাকো। ৮. আমাদের মাতৃভাষায় কুরআনের যেসব অনুবাদ ও তফসীর হয়েছে, সেগুলোর সাহায্য খহণ করো । ৯. বাংলা ভাষায় কোনো একটি ভালো তফসীর ধারাবাহিকভাবে পড়ে শেষ করো । এ জন্যে এক বছর, দুই বছর, তিন বছর, চার বছর বা পাচ বছরের পরিকল্পনা গহণ করো। ১০. কুরআন অধ্যয়ন শুরু করলে দেখবে, একই ধরনের শব্দ ও আয়াত বার বার ঘুরে ঘুরে আসছে । সেগুলোর অর্থ আয়ত্ব করো । ১১. তফসীর থেকে বিভিন আয়াত ও সূরা নাযিলের শানে নুযুল বা প্রেক্ষাপট জেনে নাও এবং প্রেক্ষাপটের আলোকে তা বুঝার চেষ্টা করো । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।