কুরআন পড়ো জীবন .গড়ো ২৫ 8. নিয়মিত কুরআন পাঠ করা । ৫. নিয়মিত কুরআন বুঝার চেষ্টা করা ও বুঝে বুঝে কুরআন পাঠকরা । ৬. কুরআনের বিশেষ বিশেষ অংশ মুখস্ত করা । ৭. সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত করা । ৮. তাড়াহুড়া নয়, শাস্ত ধীরে কুরআন পাঠ করা । ৯. অপর কেউ পাঠ করলে তা মনযোগ দিয়ে শুনা । ১০. কুরআনের প্রতি ভক্তি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা । ১১. কাউকেও কুরআনের প্রতি অমর্ধাদা করতে না দেয়া । ১২. কুরআনকে নিজের জন্যে আল্লাহর সবচে’ বড় অনুগ্রহ মনে করা । €@ কুরআন বুঝার উপায় কি? আমরা বুঝতে পারলাম, কুরআন আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্যে জীবন যাপনের ব্যবস্থা । যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, তাদেরকে অবশ্যি কুরআনের হুকুম ও নির্দেশ মতো জীবন যাপন করতে হবে । কুরআনের বিধান প্রতিষ্ঠিত ও কার্যকর করার জন্যে চেষ্টা সংগ্রাম ও জিহাদ করতে হবে ৷ কুরআন যেহেতু আমাদের সৃষ্টা ও মালিক মহান আল্লাহর কালাম, তাই জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কুরআনের প্রতি । কিন্তু যে কুরআন বুঝেনা, যে জানেনা কুরআনে কি আছে, সে কেমন করে মানবে কুরআন? কী করে সে কুরআনের হুকুম ও নির্দেশ মতো জীবন যাপন করবে? কিভাবে সে কুরআনের বিধান প্রণ্ষ্ঠা করার জন্যে চেষ্টা সংগ্রাম করবে? কিভাবে সে মর্ধাদা দেবে আল্লাহর কালামকে? হ্যা, নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো, অবশ্যি আমাদেরকে কুরআন বুঝতে হবে । যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, তাদের অবশ্য কর্তব্য কুরআনের জ্ঞান অর্জন করা এবং অন্য সবকিছুর চেয়ে বেশি গুরুত্ব দিয়ে কুরআন বুঝার চেষ্টা করা । একদিন আমি আয়েশাকে কুরআন বুঝার গুরুত্ব সম্পর্কে বলছিলাম । কুরআনের প্রতি ওর দারুণ আগ্রহ । সে সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত করতে শিখেছে । দেখলাম, সে কুরআন বুঝতে উৎসুক । সে বললোঃ ‘কুরআন বুঝায় সহজ উপায় আমাকে বলে দিন ।' সে আরো বললোঃ আমি Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।