কুরআন পড়ো জীবন গড়ো
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

২৪ কুরআন পড়ো জীবন গড়ো 8. পৃথিবীতে যে কুরআনকে সাথি বানিয়েছে, আখিরাতে তাকে বলা হবে, পড়ো এবং উপরে উঠো । (তিরমিযি) ৫. সকল বাণীর উপর আল্লাহর বাণীর শ্রেষ্ঠত্ব ঠিক সেরকম, যেমন সকল সৃষ্টির উপর আল্লাহর শ্রেষ্ঠত্ব । (তিরমিযি) ৬. এই কুরআন হলো আল্লাহর মজবুত রশি, বিজ্ঞান সন্মত উপদেশ এবং সরল সঠিক পথ । (তিরমিযি) ৭. যে কুরআন অধ্যয়ন করবে এবং কুরআনের ভিত্তিতে জীবন যাপন করবে, কিয়ামতের দিন তার পিতামাতাকে সূর্যালোকের চেয়েও জ্যোতির্ময় সুন্দরতম টুপি পরানো হবে। (আহমদ, আবু দাউদ) ৮. তোমরা সুকন্ঠে কুরআনকে সৌন্দর্য দান করো । (আবু দাউদ) ৯. জিজ্ঞাসা করা হলো, হে রসূল! কোন্‌ ব্যক্তি সুকঞ্ঠে এবং সুন্দরতম কুরআন পাঠ করে। তিনি বললেনঃ যার কুরআন পাঠ শুনে তোমার মনে হবে, সে আল্লাহকে ভয় করে। ১০. কুরআনের আহবান ও আলোচ্য বিষয় নিয়ে ভাবনা-চিন্তা করো, অবশ্যি তোমরা সাফল্য লাভ করবে । (বায়হাকি) ১১. কুরআনের চেয়ে উত্তম কোনো জিনিস সাথে নিয়ে তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে না । (হাকিম) ১২. কুরআন একটি রশি । এর একপ্রান্ত আল্লাহর হাতে, আরেক প্রান্ত তোমাদের মাঝে। তোমরা এ রশিকে শক্ত করে ধরো, তাহলে কখনো পথভ্রষ্ট হবেনা, কখনো ধ্বংস হবেনা । (ইবনে আৰবী শাইবা) € কুরআন পড়ার আদব মহান আল্লাহর বাণী আল কুরআন । পৃথিবীর যে কোনো গ্রন্থের চাইতে পবিত্র, মহান, শ্ৰেষ্ঠ, অকাট্য ও অতি উর্ধ্বে এ গ্রন্থের অবস্থান । তাই এ গ্রন্থ পাঠ করার সময় আদবের সাথে পাঠ করা উচিত । এখানে কয়েকটি আদব উল্লেখ করা হলো $ ১. কল্যাণ লাভের উদ্দেশ্যে পাঠ করা । ২. ‘আউযুবিশ্রাহ মিনাশ শাইতানির' রজীম- আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই’- বলে পাঠে অগ্রসর হওয়া । ৩. বিসমিল্লাহির রাহমানির রাহীম- বলে আল্লাহর নামে আরম্ভ করা । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।