কুরআন পড়ো জীবন গড়ো
/ ১১৪
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন পড়ো জীবন গড়ো ২৩ ৫. ইবাদতের বিধান দিয়ে বলা হয়েছে, তোমরা আল্লাহর জন্যে এসব ইবাদত করো । তারই কাছে প্রার্থনা করো, তারই কাছে সাহায্য চাও, ক্ষমা চাও এবং তারই দিকে ফিরে আসো । ৬. সৎকর্ম, সৎ গুণাবলী ও উত্তম চরিত্রের বর্ণনা দিয়ে বলা হয়েছে, তোমরা এভাবে কাজ করো, এসব গুণাবলী অর্জন করো এবং এরকম চরিত্র গঠন করো । ৭. অসৎ কর্ম, অসৎ গুণাবলী ও মন্দ চরিত্রের বিবরণ দিয়ে বলা হয়েছে, তোমরা এগুলো পরিহার করো, বর্জন করো। ৮. কুরআনে বর্ণিত বিধিবিধান ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে আহ্বান জানানো হয়েছে। ৯. আল্লাহর আইন ও বিধান কার্যকর করার আহ্বান জানানো হয়েছে। ১০. কপটতা পরিহার করতে আহ্বান জানানো হয়েছে। ১১. বিনয় ও আস্তরিকতার সাথে আল্লাহর হুকুম আহকাম পালনের মাধ্যমে আল্লাহর সম্ভুষ্টি ও নৈকট্য অর্জনের আহ্বান জানানো হয়েছে। ১২. জাহানামের কঠিন শাস্তির বিবরণ দিয়ে সতর্ক করা হয়েছে এবং তা থেকে মুক্তি পাবার চেষ্টা করতে আহবান জানানো হয়েছে। ১৩. জান্নাতের চির সুখ ও মহা আনন্দের আকর্ষণীয় বিবরণ প্রকাশ করে উদ্বুদ্ধ করা হয়েছে এবং তা অর্জনের জন্যে আপ্রাণ চেষ্টা করতে আহবান জানানো হয়েছে। €@ আল কুরআন সম্পর্কে কয়েকটি হাদীস এখানে আমরা আল কুরআন প্রসংগে কুরআনের বাহক হযরত মুহাম্মদ (সা)-এর কয়েকটি বাণী (হাদীস) উল্লেখ করছি। মুহাম্মদ রসূলুল্লাহ (সা) বলেছেন $ ১. তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি সে, যে কুরআন শিখে এবং শিখায় । (সহীহ বুখারি) ২. তোমরা কুরআন পড়ো, কুরআনের সাথি হও । কিআমতের দিন কুরআন তার সাথিদের পক্ষে সুপারিশকারী হয়ে আসবে । (সহীহ মুসলিম) ৩. কিআমতের দিন কুরআন বান্দার পক্ষে অথবা বিপক্ষে সুপারিশ করবে। (শরহে সুন্নাহ) Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।